1. salmankoeas@gmail.com : admin :
মাধবপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর প্রস্তুতি সভা উপজেলা বিএনপি সভাপতির মামলা প্রত্যাহারের দাবি - দৈনিক ক্রাইমসিন
বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ১১:১০ অপরাহ্ন
শিরোনাম:
লাখাইয়ে ধরার বৃক্ষ রোপণ কর্মসূচী। মাধবপুরে দুই বাড়িতে তালা ভেঙে চুরি, সোনা ও মালামালসহ ৬ লাখ টাকার জিনিসপত্র লুট টয়লেটের ঢাকনা খোলা রাখা নিয়ে বাকবিতণ্ডা: নীলফামারীতে প্রতিবন্ধী বৃদ্ধকে ধারালো অস্ত্র দিয়ে জখম জগদীশপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি সাংবাদিক মঈনউদ্দীন গউছ শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের স্থায়ী কমিটিতে সেলিম রেজা এমপি সংসদীয় স্থায়ী কমিটির সদস্য নির্বাচিত হওয়ায় অধ্যক্ষ মাওলানা আব্দুস সাত্তারকে ডোমার-ডিমলাবাসীর অভিনন্দন মাধবপুরে ভয়াবহ অগ্নিকাণ্ডে চার দোকান পুড়ে ছাই ক্ষয়ক্ষতি প্রায় ২০ লাখ টাকা নন্দীগ্রামে মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরের পৃথক অভিযান: ১০৪ পিস ইয়াবাসহ দুই নারী গ্রেপ্তার মাধবপুর ভূমি অফিসে ১৮ পদের ৯ টিই শূন্য , জনবল সংকটে ব্যাহত ভূমিসেবা দাউদকান্দিতে দুই মাসে ২৮৬ গ্রেফতার, বিপুল মাদক-অস্ত্র উদ্ধার

মাধবপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর প্রস্তুতি সভা উপজেলা বিএনপি সভাপতির মামলা প্রত্যাহারের দাবি

Reporter Name
  • Update Time : রবিবার, ৩০ আগস্ট, ২০২৬
  • ১০৪ Time View
মাধবপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর প্রস্তুতি সভা উপজেলা বিএনপি সভাপতির মামলা প্রত্যাহারের দাবি

মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি
হবিগঞ্জের মাধবপুরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় উপজেলা বিএনপির সভাপতি ও সাবেক ইউপি চেয়ারম্যান শামসুল ইসলাম কামালের বিরুদ্ধে দায়ের করা মামলাকে ‘মিথ্যা ও হয়রানিমূলক’ দাবি করে তা প্রত্যাহারের দাবি জানিয়েছেন দলটির নেতাকর্মীরা।
রোববার (৩০ আগস্ট) বিকেলে মাধবপুরে উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে এ প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়।
পৌর বিএনপির সভাপতি গোলাপ খানের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক আলা উদ্দিন আল রনির সঞ্চালনায় সভায় বক্তব্য দেন উপজেলা বিএনপির সহসভাপতি ও ইউপি চেয়ারম্যান পারভেজ হোসেন চৌধুরী, সৈয়দ মো. জাবেদ, শহিদ মেম্বার, শহিদুল ইসলাম বাবু, সাংগঠনিক সম্পাদক ও ইউপি চেয়ারম্যান মাহবুবুর রহমান সোহাগ, মীর খুরশেদ, সাবেক মেয়র হাবিবুর রহমান মানিক, পৌর বিএনপির সহসভাপতি মাসুকুর রহমান মাসুক, সাংগঠনিক সম্পাদক হাজি ফিরোজ মিয়া, যুবদলের আহ্বায়ক এনায়েত উল্লাহ, যুগ্ম আহ্বায়ক কবির খান চৌধুরী, মাধবপুর উপজেলা স্বেচ্ছাসেবক দল সদস্য সচিব মো: ফরিদ ময়া,যুগ্ম সম্পাদক মো: আলআমিন,আলমগীর কবির, শ্রমিক দলের আহ্বায়ক মাসুদ আলী, লিটন পাঠান, মহিলা দলের আহ্বায়ক রেজিয়া সুলতানা তরফদার, ইসরাত জাহান ডলি ও ছাত্রদলের মারুফ আহমেদসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।
সভায় বক্তারা বলেন, উপজেলা বিএনপির সভাপতি শামসুল ইসলাম কামালের বিরুদ্ধে দায়ের করা মামলাটি হয়রানি এবং তাঁর সামাজিক ও রাজনৈতিক ভাবমূর্তি ক্ষুণ্ন করার উদ্দেশ্যে করা হয়েছে বলে তারা মনে করেন। তারা দ্রুত মামলাটি প্রত্যাহারের দাবি জানান।
বক্তারা আরও বলেন, বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচি সফল করতে দলের সব পর্যায়ের নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচিতে নেতাকর্মীদের ব্যাপক অংশগ্রহণ নিশ্চিত করার আহ্বান জানান তারা।
উল্লেখ্য, সম্প্রতি মাধবপুর উপজেলা বিএনপির সভাপতি শামসুল ইসলাম কামালের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগে একটি মামলা দায়ের করা হয়েছে। পুলিশ জানিয়েছে, আদালতের নির্দেশে মামলাটি মাধবপুর থানায় নথিভুক্ত করা হয়েছে। তবে শামসুল ইসলাম কামাল অভিযোগ অস্বীকার করে মামলাটিকে মিথ্যা ও বানোয়াট বলে দাবি করেছেন। মামলাটি বর্তমানে তদন্তাধীন রয়েছে।
আরওপড়ুন…… অপরাধ দমনে সারাদেশে বিশেষ অভিযান চালানোর নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2023 দৈনিক ক্রাইমসিন
Theme Customized BY ITPolly.Com
error: Content is protected !!