1. salmankoeas@gmail.com : admin :
মাধবপুরে বিএনপি প্রার্থী ফয়সলের জনসভায় উন্নয়ন ও সুশাসনের অঙ্গীকার - দৈনিক ক্রাইমসিন
বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ১০:৩৮ অপরাহ্ন
শিরোনাম:
লাখাইয়ে ধরার বৃক্ষ রোপণ কর্মসূচী। মাধবপুরে দুই বাড়িতে তালা ভেঙে চুরি, সোনা ও মালামালসহ ৬ লাখ টাকার জিনিসপত্র লুট টয়লেটের ঢাকনা খোলা রাখা নিয়ে বাকবিতণ্ডা: নীলফামারীতে প্রতিবন্ধী বৃদ্ধকে ধারালো অস্ত্র দিয়ে জখম জগদীশপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি সাংবাদিক মঈনউদ্দীন গউছ শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের স্থায়ী কমিটিতে সেলিম রেজা এমপি সংসদীয় স্থায়ী কমিটির সদস্য নির্বাচিত হওয়ায় অধ্যক্ষ মাওলানা আব্দুস সাত্তারকে ডোমার-ডিমলাবাসীর অভিনন্দন মাধবপুরে ভয়াবহ অগ্নিকাণ্ডে চার দোকান পুড়ে ছাই ক্ষয়ক্ষতি প্রায় ২০ লাখ টাকা নন্দীগ্রামে মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরের পৃথক অভিযান: ১০৪ পিস ইয়াবাসহ দুই নারী গ্রেপ্তার মাধবপুর ভূমি অফিসে ১৮ পদের ৯ টিই শূন্য , জনবল সংকটে ব্যাহত ভূমিসেবা দাউদকান্দিতে দুই মাসে ২৮৬ গ্রেফতার, বিপুল মাদক-অস্ত্র উদ্ধার

মাধবপুরে বিএনপি প্রার্থী ফয়সলের জনসভায় উন্নয়ন ও সুশাসনের অঙ্গীকার

Reporter Name
  • Update Time : সোমবার, ১৭ নভেম্বর, ২০২৫
  • ২৫৫ Time View

অনলাইন নিউজ  :
হবিগঞ্জ–৪ (মাধবপুর–চুনারুঘাট) আসনে বিএনপি মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী সৈয়দ মোহাম্মদ ফয়সল বলেছেন, “শিক্ষা, স্বাস্থ্য, যোগাযোগব্যবস্থা, নারীর ক্ষমতায়ন ও কর্মসংস্থান—এই পাঁচটি খাতকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে মাধবপুর–চুনারুঘাটকে একটি আধুনিক ও সমৃদ্ধ অঞ্চলে গড়ে তুলতে চাই। গত সরকার জনগণের প্রত্যাশা পূরণে ব্যর্থ হয়েছে। জনগণ এখন পরিবর্তন চায়, উন্নয়ন চায়, সুশাসন চায়।”

সোমবার বিকেলে আধাঐর ইউনিয়নের মৌজপুর বাজারে অনুষ্ঠিত এক বৃহৎ নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ফয়সল বলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বাংলাদেশের পুনর্গঠন, অর্থনৈতিক মুক্তি এবং বহুদলীয় গণতন্ত্রের যে ভিত রচনা করেছিলেন—বিএনপি এখনও সেই আদর্শে দৃঢ়ভাবে অটল। তিনি বলেন, ক্ষমতায় গেলে অগ্রাধিকারভিত্তিক শিক্ষা–স্বাস্থ্য খাতের উন্নয়ন নিশ্চিত করা হবে। প্রতিটি ইউনিয়নে মানসম্মত শিক্ষাপ্রতিষ্ঠান, মাতৃসেবা কেন্দ্র, জরুরি চিকিৎসা ব্যবস্থা ও গ্রামীণ সড়ক সংস্কারে বিশেষ বরাদ্দ দেওয়া হবে।

 

 

 

 

আধাঐর ইউনিয়নের অনুন্নয়ন প্রসঙ্গে তিনি বলেন, “পৌরসভার এত কাছে হওয়া সত্ত্বেও এখানকার মানুষ মৌলিক নাগরিক সুবিধা থেকে বঞ্চিত। উন্নত যোগাযোগব্যবস্থা, নিরাপদ স্বাস্থ্যসেবা ও মানসম্মত শিক্ষা নিশ্চিত করতে না পারা সরকারের চরম ব্যর্থতা।”

সনাতন ধর্মাবলম্বীদের নিরাপত্তা ও অধিকারের বিষয়েও তিনি আলোকপাত করেন। বলেন, “এই ইউনিয়নে বিপুল সংখ্যক সনাতন ধর্মাবলম্বী মানুষ বসবাস করেন। তারা যেন পূর্ণ নাগরিক মর্যাদা পান, ধর্মীয় স্বাধীনতা ভোগ করতে পারেন—এটি বিএনপি নিশ্চিত করবে। আমরা সব ধর্ম–বর্ণের মানুষের সমান অধিকার ও নিরাপত্তায় বিশ্বাসী।”

কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে তিনি গ্রামীণ ক্ষুদ্র উদ্যোক্তা উন্নয়ন, কৃষিপণ্য প্রক্রিয়াজাতকরণ শিল্প, বাজার অবকাঠামো উন্নয়ন এবং নারী উদ্যোক্তাদের জন্য বিশেষ সহায়তার প্রতিশ্রুতি দেন।

বর্তমান রাজনৈতিক অস্থিরতা প্রসঙ্গে ফয়সল বলেন, “একটি পরাজিত শক্তি নির্বাচন বানচাল করতে নানা ষড়যন্ত্র করছে। তাদের উদ্দেশ্য গণতন্ত্রকে অকার্যকর করা। কিন্তু জনগণ এসব ষড়যন্ত্র সফল হতে দেবে না।”
তিনি তারেক রহমান ঘোষিত ৩১ দফা বাস্তবায়নের মধ্য দিয়ে গণতন্ত্র পুনরুদ্ধার, দুর্নীতিমুক্ত প্রশাসন ও সুশাসন প্রতিষ্ঠার অঙ্গীকার ব্যক্ত করেন এবং ধানের শীষে ভোট দেওয়ার আহ্বান জানান।

সভায় সভাপতিত্ব করেন আধাঐর ইউনিয়ন বিএনপির সভাপতি ও চেয়ারম্যান মীর খুর্শেদ আলম। প্রধান বক্তা হিসেবে জেলা বিএনপির সাবেক সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান সৈয়দ মো. শাহজাহান বলেন, বিএনপি সবসময় উন্নয়ন ও জনগণের অধিকারের রাজনীতি করেছে। “ক্ষমতায় না থেকেও বিএনপি নেতাদের উন্নয়নমূলক ভূমিকা জনগণ ভুলে যায়নি”— মন্তব্য করেন তিনি।

এ ছাড়া বক্তব্য দেন উপজেলা বিএনপির সভাপতি শামসুল ইসলাম কামাল, সাধারণ সম্পাদক হামিদুর রহমান হামদু, পৌর বিএনপির সেক্রেটারি আলাউদ্দিন আল রনি, সহসভাপতি হাজী অলি উল্লাহ, সাংগঠনিক সম্পাদক চেয়ারম্যান মাহবুবুর রহমান সোহাগ, যুগ্ম সম্পাদক মোস্তফা কামাল বাবুল, বিএনপি নেতা আনোয়ার হোসেন, ফজলুর রহমান বুলেট, উপজেলা যুবদল আহ্বায়ক এনায়েত উল্লাহ, সাবেক ভাইস চেয়ারম্যান আব্দুল আজিজ এবং যুবদল নেতা মাসুকুর রহমান।

দুপুর থেকে বিভিন্ন গ্রাম থেকে ধানের শীষের মিছিল মৌজপুর বাজারমুখী হতে থাকে। ঢাক–ঢোল, নাচ–গান, উচ্ছ্বাস ও স্লোগানে পুরো এলাকা পরিণত হয় উৎসবমুখর পরিবেশে। নারী–পুরুষ ভোটারদের ব্যাপক উপস্থিতি জনসভাস্থলকে রূপ দেয় এক উৎসবের মেলায়।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2023 দৈনিক ক্রাইমসিন
Theme Customized BY ITPolly.Com
error: Content is protected !!