1. salmankoeas@gmail.com : admin :
মাধবপুরে ৫৫ বিজিবির দুই অভিযানে ২৯ কেজি ভারতীয় গাঁজা জব্দ - দৈনিক ক্রাইমসিন
শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ০৯:৪০ অপরাহ্ন
শিরোনাম:
লাখাইয়ে পুলিশের বিশেষ অভিযান  তিন জন আটক ২০ কেজি গাঁজা সহ বিজ ধর্মঘর-০২ শাখার শুভ উদ্বোধন মাধবপুরে নতুন পথচলায় ‘বিজ’—সেবার পরিধি বাড়াতে ধর্মঘর-০২ শাখার যাত্রা শুরু কাজিপুরে সোনামুখী পাইলট কিন্ডারগার্টেন এন্ড হাইস্কুলে চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ সংঘাতের অবসান, সম্প্রীতির অক্ষুণ শান্তিপূর্ণ সমাধানের স্বীকৃতিস্বরূপ লাখাই থানার ওসিকে ধন্যবাদ জ্ঞাপনপত্র। কাজিপুরে ইয়াবাসহ যুবক আটক, ৬ মাসের কারাদণ্ড ডন-সামিরার অন্তরঙ্গ ছবি নিয়ে বিতর্ক,  সামনে আসলো চাঞ্চল্যকর তথ্য এমপি এসএম ফয়সলকে মৃত দেখিয়ে ফেসবুকে পোস্ট, চুনারুঘাট থানায় জিডি গ্রামের স্কুলে তাক লাগানো ফলাফল, জিসিজি বহুমুখী উচ্চ বিদ্যালয়ে পাসের হার ৫৯.৪৬ শতাংশ লাখাইয়ে গাছ চাষের অপরাধে এক ব্যক্তি গ্রেফতার।। তেলিয়াপাড়া সীমান্তে ‘অঘোষিত রাজা’ সঞ্জয় পান্ডে! মাদক চোরাচালান নিয়ন্ত্রণের অভিযোগ, কোটি টাকার বাড়ি ও বিলাসবহুল মোটরসাইকেল ঘিরে প্রশ্ন

মাধবপুরে ৫৫ বিজিবির দুই অভিযানে ২৯ কেজি ভারতীয় গাঁজা জব্দ

Reporter Name
  • Update Time : সোমবার, ৯ মার্চ, ২০২৬
  • ২৫০ Time View

মাধবপুর প্রতিনিধি

হবিগঞ্জ সীমান্ত এলাকায় পৃথক দুইটি মাদকবিরোধী অভিযানে প্রায় এক লাখ টাকা মূল্যের ২৯ কেজি ভারতীয় গাঁজা জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
রোববার (৮ মার্চ) হবিগঞ্জ ব্যাটালিয়ন (৫৫ বিজিবি) সূত্রে জানা যায়, সীমান্তে মাদক ও চোরাচালান প্রতিরোধে নিয়মিত অভিযানের অংশ হিসেবে মাধবপুর উপজেলার বিভিন্ন সীমান্ত এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

বিজিবি জানায়, গোপন সংবাদের ভিত্তিতে বিকেল ৫টার দিকে মাধবপুর উপজেলার রাজেন্দ্রপুর বিওপির একটি টহলদল সীমান্ত থেকে প্রায় ২০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে নোয়াগাঁও এলাকায় অভিযান চালায়। এ সময় সীমান্ত সংলগ্ন জঙ্গলে লুকিয়ে রাখা মালিকবিহীন অবস্থায় ১৭ কেজি ভারতীয় গাঁজা জব্দ করা হয়।

এছাড়া একই বিওপির টহলদল ভোররাতে জালুয়াবাদ এলাকায় আরেকটি বিশেষ অভিযান চালিয়ে ভারত থেকে পাচারকালে মালিকবিহীন অবস্থায় আরও ১২ কেজি ভারতীয় গাঁজা জব্দ করে।
বিজিবি সূত্র জানায়, জব্দ করা গাঁজার সিজার মূল্য আনুমানিক এক লাখ টাকা।

চলতি মাসে হবিগঞ্জ ব্যাটালিয়ন (৫৫ বিজিবি) পরিচালিত বিভিন্ন অভিযানে এখন পর্যন্ত মোট ৮৯ কেজি ভারতীয় গাঁজা ও ৯৩ বোতল ভারতীয় মদ জব্দ করা হয়েছে।

জব্দ করা মাদকদ্রব্য আইনানুগ প্রক্রিয়া শেষে হবিগঞ্জ জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ কার্যালয়ে হস্তান্তরের প্রক্রিয়া চলমান রয়েছে।

বিজিবি জানিয়েছে, সীমান্তে মাদক ও চোরাচালান প্রতিরোধে তাদের অভিযান ও গোয়েন্দা নজরদারি ভবিষ্যতেও অব্যাহত থাকবে। পাশাপাশি সীমান্ত এলাকায় জনসচেতনতা বৃদ্ধি ও স্থানীয়দের সহযোগিতার আহ্বান জানিয়েছে।

আরওপড়ুন…..নন্দীগ্রামে গবাদিপশু বীমা করে ক্ষতিপূরণ পেল উম্মে সালমা

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2023 দৈনিক ক্রাইমসিন
Theme Customized BY ITPolly.Com
error: Content is protected !!