1. salmankoeas@gmail.com : admin :
মাধবপুরে ৭ বছরের শিশুকে ধর্ষণ,অভিযুক্ত পলাতক। - দৈনিক ক্রাইমসিন
বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৩:২৬ অপরাহ্ন
শিরোনাম:
টয়লেটের ঢাকনা খোলা রাখা নিয়ে বাকবিতণ্ডা: নীলফামারীতে প্রতিবন্ধী বৃদ্ধকে ধারালো অস্ত্র দিয়ে জখম জগদীশপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি সাংবাদিক মঈনউদ্দীন গউছ শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের স্থায়ী কমিটিতে সেলিম রেজা এমপি সংসদীয় স্থায়ী কমিটির সদস্য নির্বাচিত হওয়ায় অধ্যক্ষ মাওলানা আব্দুস সাত্তারকে ডোমার-ডিমলাবাসীর অভিনন্দন মাধবপুরে ভয়াবহ অগ্নিকাণ্ডে চার দোকান পুড়ে ছাই ক্ষয়ক্ষতি প্রায় ২০ লাখ টাকা নন্দীগ্রামে মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরের পৃথক অভিযান: ১০৪ পিস ইয়াবাসহ দুই নারী গ্রেপ্তার মাধবপুর ভূমি অফিসে ১৮ পদের ৯ টিই শূন্য , জনবল সংকটে ব্যাহত ভূমিসেবা দাউদকান্দিতে দুই মাসে ২৮৬ গ্রেফতার, বিপুল মাদক-অস্ত্র উদ্ধার ডিমলায় খাবার খাওয়ার পরই ৪টি গরুর রহস্যজনক মৃত্যু, দিশেহারা খামারি তেলিয়াপাড়া চা বাগানে মাদকের বিস্তার, হাত বাড়ালেই মিলছে মাদক

মাধবপুরে ৭ বছরের শিশুকে ধর্ষণ,অভিযুক্ত পলাতক।

Reporter Name
  • Update Time : শুক্রবার, ৩১ অক্টোবর, ২০২৫
  • ২৬৮ Time View

মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি

হবিগঞ্জের মাধবপুর উপজেলার আদাঐর ইউনিয়নের রাজনগর গ্রামে ৭ বছরের এক শিশু ধর্ষণের শিকার হয়েছে। এ ঘটনায় আশিক মিয়া (১৮) নামের এক যুবকের বিরুদ্ধে অভিযোগ উঠেছে। সে একই গ্রামের আব্দুল মিয়ার (৪০) ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার (৩০ অক্টোবর) রাত সাড়ে ৯টার দিকে আদাঐর গ্রামে এই ঘটনা ঘটে। ধর্ষণের শিকার শিশু ওই গ্রামের আবুল কাশেমের মেয়ে।

ঘটনার পর গুরুতর অবস্থায় শিশুটিকে হবিগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে সেখানে সে চিকিৎসাধীন রয়েছে।
ভিক্টিমের মা জানিয়েছেন,বাড়ির পাশের দোকান থেকে পান এনে দেওয়ার কথা বলে নিকটবর্তী একটি ঝোপে নিয়ে ধর্ষণ করে লম্পট আশিক।ভিক্টিমের চিৎকারে লোকজন জড়ো হলে ধর্ষক আশিক পালিয়ে যায়।

মাধবপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ সহিদ উল্ল্যাহ জানিয়েছেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।ভিক্টিম হবিগঞ্জ সদর হাসপাতালে চিকিৎসাধীন আছে।অভিযোগ পাওয়ার পর প্রয়োজনীয় আইনানুগ পদক্ষেপ নেওয়া হবে। ‘

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2023 দৈনিক ক্রাইমসিন
Theme Customized BY ITPolly.Com
error: Content is protected !!