1. salmankoeas@gmail.com : admin :
মৌলভীবাজার শহরে টি এস প্লাজায় দুই দোকানে চুরি: ৪৫ লাখ টাকার মোবাইল ও নগদ টাকা লুট - দৈনিক ক্রাইমসিন
শুক্রবার, ০৬ মার্চ ২০২৬, ০৩:০৫ অপরাহ্ন
শিরোনাম:
নন্দীগ্রামে উপজেলা প্রেসক্লাবের সাধারণ সভা ও ইফতার ফুলবাড়ীতে সড়ক দু,র্ঘ,ট,না,য় একজন নি,হ,ত। সুপেয় পানিতে বদলাচ্ছে গ্রামের চিত্র কথা রেখেছেন সৈয়দ শাফকাত। আদাঐর ইউনিয়নে চেয়ারম্যান পদে প্রার্থী হতে দোয়া ও সমর্থন চেয়ে নির্বাচনী বার্তা দিলেন যুবদল নেতা মাসুদুর রহমান মাসুক মাধবপুরে মাদক মামলার সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার মাধবপুরে বিএসটিআই অনুমোদন ছাড়াই ‘আর রহমান বেকারি’র কার্যক্রম,অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদনের অভিযোগ গাজীপুরের শ্রীপুরে পুলিশের ওপর হামলা: হ্যান্ডকাফসহ আসামি ছিনতাই। মাধবপুরে তাহেরীর মাহফিল ঘিরে উত্তেজনা, সংঘর্ষের আশংকা,  ইউএনও’র কাছে লিখিত অভিযোগ পোড়া তেল ও রাসায়নিক ব্যবহার : বগুড়ায় সেমাই উৎপাদন কারখানায় র‌্যাবের অভিযান, জব্দ-জরিমানা মাধবপুরের হরিতলা-শাহপুর ছড়ায় বালু লোপাট! প্রশাসন নিরব

Join 3 other subscribers

মৌলভীবাজার শহরে টি এস প্লাজায় দুই দোকানে চুরি: ৪৫ লাখ টাকার মোবাইল ও নগদ টাকা লুট

ক্রাইমসিন নিউজ ডেক্স :
  • Update Time : শনিবার, ২৪ মে, ২০২৫
  • ৩০৬ Time View

মৌলভীবাজার শহরের কুসুমবাগ এলাকার টি এস প্লাজা মার্কেটে ভয়াবহ চুরির ঘটনা ঘটেছে। শনিবার (২৫ মে) ভোররাতে ৮-১০ জনের একটি সংঘবদ্ধ চোরের দল মার্কেটের তালা ভেঙে দুটি মোবাইল ফোনের দোকানে চুরি করে। এতে নগদ অর্থসহ প্রায় ৪৫ লক্ষ টাকার মোবাইল সেট নিয়ে যায় চোরেরা।

চুরি হওয়া দোকান দুটি হলো—VIVO মোবাইলের স্বত্বাধিকারী দেলোয়ার হোসেনের দোকান থেকে নগদ টাকা ও প্রায় ২৫ লক্ষ টাকার বিভিন্ন ব্র্যান্ডের মোবাইল সেট, এবং OPPO মোবাইলের স্বত্বাধিকারী শাহাদত মিয়ার দোকান থেকে প্রায় ২০ লক্ষ টাকার মোবাইল ফোন চুরি হয়।

ব্যবসায়ী দেলোয়ার হোসেন জানান, দীর্ঘদিন ধরে টি এস প্লাজা মার্কেটের মালিকানা নিয়ে পারিবারিক দ্বন্দ্ব চলছিল। কিছুদিন আগে মালিকানার একটি পক্ষ ২০-২৫ জনের সন্ত্রাসী বাহিনী নিয়ে এসে দোকানের তালা ভেঙে দেয়। এ ঘটনায় থানায় অভিযোগ করলেও প্রশাসনের পক্ষ থেকে কোনো কার্যকর ব্যবস্থা নেওয়া হয়নি বলে অভিযোগ করেন তিনি।

আরওপড়ুন …মাধবপুরে বিপুল পরিমাণ মাদকসহ গ্রেফতার-১

এ বিষয়ে মৌলভীবাজার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গাজী মাহবুবুর রহমান জানান, “চুরির খবর পেয়ে সকালে আমরা একজন অফিসার ঘটনাস্থলে পাঠিয়েছি। আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।”


Discover more from দৈনিক ক্রাইমসিন

Subscribe to get the latest posts sent to your email.

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2023 দৈনিক ক্রাইমসিন
Theme Customized BY ITPolly.Com
error: Content is protected !!

Discover more from দৈনিক ক্রাইমসিন

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading