1. salmankoeas@gmail.com : admin :
লাখাইয়ে জাতীয় মৎস্য পক্ষের উদ্বোধন, পোনামাছ অবমুক্ত, র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত। - দৈনিক ক্রাইমসিন
বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ১০:৫১ অপরাহ্ন
শিরোনাম:
লাখাইয়ে ধরার বৃক্ষ রোপণ কর্মসূচী। মাধবপুরে দুই বাড়িতে তালা ভেঙে চুরি, সোনা ও মালামালসহ ৬ লাখ টাকার জিনিসপত্র লুট টয়লেটের ঢাকনা খোলা রাখা নিয়ে বাকবিতণ্ডা: নীলফামারীতে প্রতিবন্ধী বৃদ্ধকে ধারালো অস্ত্র দিয়ে জখম জগদীশপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি সাংবাদিক মঈনউদ্দীন গউছ শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের স্থায়ী কমিটিতে সেলিম রেজা এমপি সংসদীয় স্থায়ী কমিটির সদস্য নির্বাচিত হওয়ায় অধ্যক্ষ মাওলানা আব্দুস সাত্তারকে ডোমার-ডিমলাবাসীর অভিনন্দন মাধবপুরে ভয়াবহ অগ্নিকাণ্ডে চার দোকান পুড়ে ছাই ক্ষয়ক্ষতি প্রায় ২০ লাখ টাকা নন্দীগ্রামে মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরের পৃথক অভিযান: ১০৪ পিস ইয়াবাসহ দুই নারী গ্রেপ্তার মাধবপুর ভূমি অফিসে ১৮ পদের ৯ টিই শূন্য , জনবল সংকটে ব্যাহত ভূমিসেবা দাউদকান্দিতে দুই মাসে ২৮৬ গ্রেফতার, বিপুল মাদক-অস্ত্র উদ্ধার

লাখাইয়ে জাতীয় মৎস্য পক্ষের উদ্বোধন, পোনামাছ অবমুক্ত, র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত।

Reporter Name
  • Update Time : রবিবার, ১৬ আগস্ট, ২০২৬
  • ১০০ Time View
লাখাইয়ে জাতীয় মৎস্য পক্ষের উদ্বোধন, পোনামাছ অবমুক্ত, র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত।

মহিউদ্দিন আহমেদ রিপন লাখাই( হবিগঞ্জ) প্রতিনিধি
লাখাইয়ে জাতীয় মৎস্য পক্ষ -২০২৬ উপলক্ষে এর শুভ উদ্বোধন, বর্নাঢ্য র্যালী,পোনামাছ অবমুক্ত ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (১৬ আগষ্ট) সকাল ১০ -৩০ মিনিটে মৎস্য পক্ষের শুভ উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সৈয়দ মুরাদ ইসলাম।

উদ্বোধন পরবর্তী উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউএনও সৈয়দ মুরাদ ইসলাম এর নেতৃত্বে একটি বর্নাঢ্য রেলি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদ এর সন্মূখে অবস্থিত পুকুরে বিভিন্ন প্রজাতির মাছের পোনা অবমুক্ত করা হয়।
পরে “রুপালী মতস্যে স্বনির্ভর দেশ,সবার আগে বাংলাদেশ ” এ প্রতিপাদ্যকে সামনে রেখে আলোচনা সভা উপজেলা পরিষদ সভাকক্ষে কৃষিবিদ ওবায়দুল হাসান এর সভাপতিত্বে ও পজীব কর্মকর্তা একেএম আব্দুস শাহেদ এর সঞ্চালনায় অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউএনও সৈয়দ মুরাদ ইসলাম।

সভার শুরুতে পবিত্র কুরআন থেকে তেলওয়াত করেন উপজেলা মসজিদ এর ইমাম মাওলানা শফিকুল ইসলাম ও পবিত্র গীতা থেকে পাঠ করেন বীরমুক্তিযোদ্ধা কেশব চন্দ্র রায়।
সভায় আলোচনায় অংশ নেন থানা পুলিশ এর ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি শরীফ আহমেদ, লাখাই প্রেসক্লাব এর সভাপতি মোহাম্মদ বাহার উদ্দিন, মৎস্য চাষী রিজবা আক্তার পান্না, সিরাজুল ইসলাম।

সভায় বক্তারা বলেন নিরাপদ মৎস্য উৎপাদনে জনসচেতনতার বিকল্প নেই। মৎস্য চাষীরা যাতে মৎস্য উৎপাদনে মানসম্মত মৎস্য খাবার ব্যবহার করে তা নিশ্চিত করতে হবে। হাওরাঞ্চল বেষ্টিত লাখাই উপজেলার সকল নদীনালা, খালবিল, পুকুর ডোবায় মৎস্য চাষের মাছের ও প্রাকৃতিক মাছের উৎপাদন এবং সংরক্ষণ করতে হবে। নিষিদ্ধ কারেন্ট জাল, রিংজাল ব্যবহার বন্ধে কার্যকর পদক্ষেপ গ্রহণ করতে হবে। দেশী প্রজাতির মাছের উৎপাদন ও প্রজনন বৃদ্ধি করতে মাছের উৎপাদনের অনুকূল পরিবেশ বজায় রাখতে হবে। শিল্প দূষণ বন্ধে উদ্যোগ গ্রহণ করতে হবে এবং যত্রতত্র পলিথিন ফেলে পরিবেশ নষ্ট করার বিষয়টি বন্ধে জনসচেতনতা সৃষ্টির উদ্যোগ গ্রহণ করতে হবে। লাখাইয়ে দেশী প্রজাতির মাছের গৌরবোজ্জ্বল ইতিহাস রয়েছে তা পুনরুদ্ধারে হাওরে মৎস্য অভয়াশ্রম সৃষ্টি করতে হবে। কৃষিতে কীটনাশক এর যথেচ্ছা ব্যবহার ফলে মাছের উৎপাদন ও প্রজনন বৃদ্ধি বাধাগ্রস্ত হচ্ছে। এথেকে উত্তোলনে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর ও মৎস্য অধিদপ্তর এর সমন্বিত উদ্যোগ গ্রহণ করতে হবে। রাক্ষুসে মাছ পিরানহা ও আফ্রিকান মাগুর মাছ চাষ ও বাজারজাত করন বন্ধে কঠোর আইনী পদক্ষেপ গ্রহণ করতে হবে।

পরে সফল মৎস্য উদ্যোক্তা,চাষী ৩ জনের মাঝে সন্মাননা স্মারক ক্রেস্ট তুলে দেন অতিথি বৃন্দ।

আরওপড়ুন……. কাজিপুরে অসহায় নারীদের মাঝে সেলাই মেশিন ও কৃষকদের মাঝে স্প্রে মেশিন বিতরণ

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2023 দৈনিক ক্রাইমসিন
Theme Customized BY ITPolly.Com
error: Content is protected !!