1. salmankoeas@gmail.com : admin :
লাখাইয়ে নানা আয়োজনে ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬ পালিত - দৈনিক ক্রাইমসিন
বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ১০:৫৭ অপরাহ্ন
শিরোনাম:
লাখাইয়ে ধরার বৃক্ষ রোপণ কর্মসূচী। মাধবপুরে দুই বাড়িতে তালা ভেঙে চুরি, সোনা ও মালামালসহ ৬ লাখ টাকার জিনিসপত্র লুট টয়লেটের ঢাকনা খোলা রাখা নিয়ে বাকবিতণ্ডা: নীলফামারীতে প্রতিবন্ধী বৃদ্ধকে ধারালো অস্ত্র দিয়ে জখম জগদীশপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি সাংবাদিক মঈনউদ্দীন গউছ শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের স্থায়ী কমিটিতে সেলিম রেজা এমপি সংসদীয় স্থায়ী কমিটির সদস্য নির্বাচিত হওয়ায় অধ্যক্ষ মাওলানা আব্দুস সাত্তারকে ডোমার-ডিমলাবাসীর অভিনন্দন মাধবপুরে ভয়াবহ অগ্নিকাণ্ডে চার দোকান পুড়ে ছাই ক্ষয়ক্ষতি প্রায় ২০ লাখ টাকা নন্দীগ্রামে মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরের পৃথক অভিযান: ১০৪ পিস ইয়াবাসহ দুই নারী গ্রেপ্তার মাধবপুর ভূমি অফিসে ১৮ পদের ৯ টিই শূন্য , জনবল সংকটে ব্যাহত ভূমিসেবা দাউদকান্দিতে দুই মাসে ২৮৬ গ্রেফতার, বিপুল মাদক-অস্ত্র উদ্ধার

লাখাইয়ে নানা আয়োজনে ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬ পালিত

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ৬ আগস্ট, ২০২৬
  • ১৩০ Time View
লাখাইয়ে নানা আয়োজনে ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬ পালিত

আশীষ দাশ গুপ্ত হবিগঞ্জ লাখাই প্রতিনিধিঃ
জুলাই চেতনায় গড়বো দেশ-সবার আগে বাংলাদেশ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে হবিগঞ্জের লাখাইয়ে ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬’ উদযাপিত হয়েছে।

বুধবার (৫ আগষ্ট)বেলা ১১ ঘটিকায় উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা পরিষদ সভাকক্ষে উপজেলা নির্বাহীকর্মকর্তা (ইউএনও) সৈয়দ মুরাদ ইসলামের সভাপতিত্বে এবং কেএম আব্দুস সাহেদের সঞ্চালনায় অনুষ্ঠানের শুরুতেই পবিত্র কুরআন থেকে তিলাওয়াত করেন মাওলানা মুহিবুর রহমান এবং পবিত্র গীতা থেকে পাঠ করেন বীরমুক্তিযোদ্ধা কেশব চন্দ্র রায়।

সভায় জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতিচারণ এবং বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে বক্তব্য রাখেন জুলাই আন্দোলনে আহত যোদ্ধা ইমরান হাসান ইমন।

অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন শহীদ নাহিদের চাচা বদরউদ্দিন বদর, মুফতি ফাইজুল কারিম, লাখাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শরীফ আহমেদ, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা সাইফুল আলম, লাখাই প্রেসক্লাব সভাপতি মোহাম্মদ বাহার উদ্দিন, উপজেলা প্রেসক্লাব সভাপতি আবুল কাসেম, সাংবাদিক এম আব্দুল ওয়াহেদ।

রাজনৈতিক নেতৃবৃন্দের মধ্যে বক্তব্য রাখেন
উপজেলা বিএনপির সভাপতি ড. আক্তার আহাদ চৌধুরী স্বপন,উপজেলা বিএনপির সহ-সভাপতি তাজুল ইসলাম মোল্লা, সাধারণ সম্পাদক এডভোকেট সামসুল ইসলাম, যুবদল নেতা মাহমুদুল হাসান, উপজেলা বিএনপির সহ-সভাপতি তাজুল ইসলাম মোল্লা,সহসভাপতি এডভোকেট শফিক মিয়া তালুকদার প্রমূখ ।

আলোচনা সভায় উপজেলার বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, সাংবাদিকবৃন্দ, স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ, বীর মুক্তিযোদ্ধা, শহীদ পরিবারের সদস্য এবং জুলাই আন্দোলনে আহত যোদ্ধাদের পরিবারের সদস্যগণ উপস্থিত ছিলেন।
সভায় বক্তাগন জুলাই শহীদ দের আত্মত্যাগের বিশদ বিবরন তুলে ধরে বলেন জুলাই আমাদের গনতন্ত্রের পুনরুজ্জীবিত করন করে বৈষম্যমুক্ত সমাজ বিনির্মানে অনুপ্রেরণা। জুলাইকে ধারণ করে আমাদের আগামীর নতুন বাংলাদেশ গড়ে তুলতে ঐক্য বদ্ধ প্রয়াস চালিয়ে যেতে হবে।
জুলাই গনঅভ্যুত্থান দিবস উপলক্ষে লাখাই উপজেলার অস্থায়ী কার্যালয়ে উপজেলা বিএনপি আয়োজিত এক আলোচনা সভা ও শহীদদের স্মরণ দোয়ার করা হয়েছে, বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান কল্যান ফ্রন্ট লাখাই উপজেলার শাখার আয়োজনে বামৈ শ্রীশ্রী কালী মন্দিরে জুলাই গনঅভ্যুত্থানে নিহতদের আত্মীয় শান্তি কামনা মন্দিরে প্রার্থানা করা হয়।
লাখাই হাজী করিম হোসেন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চিত্র অংকন প্রতিযোগীতা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়, বাংলাদেশ জামাত ইসলামী লাখাই উপজেলা শাখা আয়োজনে দোয়া আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে, এ ছাড়া বিভিন্ন প্রতিষ্ঠান দিবসটি উপলক্ষে নানা কর্মসূচি পালন করছেন।

আরওপড়ুন…… জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে মৌলভীবাজার শিশু সরকারি প্রাথমিক বিদ্যালয়ে কবিতা, আবৃত্তি, রচনা প্রতিযোগিতা পুরস্কার বিতরণ ও আলোচনা সভা অনুষ্ঠিত

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2023 দৈনিক ক্রাইমসিন
Theme Customized BY ITPolly.Com
error: Content is protected !!