1. salmankoeas@gmail.com : admin :
লাখাই প্রেসক্লাবে সাংবাদিক রিপনের পিতার স্মরণে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত - দৈনিক ক্রাইমসিন
বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ১০:৫৫ অপরাহ্ন
শিরোনাম:
লাখাইয়ে ধরার বৃক্ষ রোপণ কর্মসূচী। মাধবপুরে দুই বাড়িতে তালা ভেঙে চুরি, সোনা ও মালামালসহ ৬ লাখ টাকার জিনিসপত্র লুট টয়লেটের ঢাকনা খোলা রাখা নিয়ে বাকবিতণ্ডা: নীলফামারীতে প্রতিবন্ধী বৃদ্ধকে ধারালো অস্ত্র দিয়ে জখম জগদীশপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি সাংবাদিক মঈনউদ্দীন গউছ শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের স্থায়ী কমিটিতে সেলিম রেজা এমপি সংসদীয় স্থায়ী কমিটির সদস্য নির্বাচিত হওয়ায় অধ্যক্ষ মাওলানা আব্দুস সাত্তারকে ডোমার-ডিমলাবাসীর অভিনন্দন মাধবপুরে ভয়াবহ অগ্নিকাণ্ডে চার দোকান পুড়ে ছাই ক্ষয়ক্ষতি প্রায় ২০ লাখ টাকা নন্দীগ্রামে মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরের পৃথক অভিযান: ১০৪ পিস ইয়াবাসহ দুই নারী গ্রেপ্তার মাধবপুর ভূমি অফিসে ১৮ পদের ৯ টিই শূন্য , জনবল সংকটে ব্যাহত ভূমিসেবা দাউদকান্দিতে দুই মাসে ২৮৬ গ্রেফতার, বিপুল মাদক-অস্ত্র উদ্ধার

লাখাই প্রেসক্লাবে সাংবাদিক রিপনের পিতার স্মরণে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

Reporter Name
  • Update Time : রবিবার, ৯ আগস্ট, ২০২৬
  • ১৮৩ Time View
লাখাই প্রেসক্লাবে সাংবাদিক রিপনের পিতার স্মরণে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

আশীষ দাশ গুপ্ত লাখাই প্রতিমিধি।।
লাখাইয়ে প্রয়াত ধলাই মিয়ার রুহের মাগফেরাত কামনায় আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্টিত। লাখাই প্রেসক্লাবের সহ-সভাপতি মহিউদ্দিন আহমেদ রিপনের পিতা, সদ্য প্রয়াত ধলাই মিয়ার স্মরণে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
লাখাই প্রেসক্লাবের আয়োজনে রোববার (৯ আগস্ট) বিকেল ৩টায় উপজেলার বুল্লা বাজারস্থ শাহ বায়েজিদ (রহ.) ইসলামিক একাডেমি প্রাঙ্গণে এ অনুষ্ঠান আয়োজিত হয়।

লাখাই প্রেসক্লাব এর সভাপতি আলহাজ্ব মো. বাহার উদ্দিনের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক বিল্লাল আহমেদের সঞ্চালনায় সভায় বক্তারা মরহুম ধলাই মিয়ার সমাজসেবামূলক কর্মকাণ্ড স্মরণ করেন এবং তাঁর রুহের মাগফিরাত কামনা করেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক চেয়ারম্যান ও জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য আবদুল ওয়াদুদ তালুকদার আব্দাল,
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা ছাত্র দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক ও বুল্লা সিংহগ্রাম বালিকা উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি মোহাম্মদ ফজলে রাব্বী, বুল্লা বাজার ব্যবসায়ী কল্যাণ সমিতির( ব্যকস)এর সাধারণ সম্পাদক আসাদুজ্জামান চৌধুরী সোনাই ও ৫ নম্বর করাব ইউপি বিএনপির সিনিয়র সহ-সভাপতি আলহাজ্ব ফারুক আহমেদ।

আলোচনায় অংশ নেন লাখাই প্রেসক্লাবের পক্ষে বক্তব্য রাখেন সহ-সভাপতি এম এ ওয়াহেদ, লাখাই উপজেলা প্রেস ক্লাবের সহ-সভাপতি মহসিন সাদেক, সাংগঠনিক সম্পাদক পারভেজ হাসান, লাখাই প্রেসক্লাবে যুগ্ম সাধারণ সম্পাদক আলী আহমেদ, বিশিষ্ট ব্যবসায়ী ছায়েদুর রহমান,সাংবাদিক কামরুল ইসলাম সুজন এবং ছাত্রনেতা রবিউল ইসলাম রবি,মোহাম্মদ হারিছ তালুকদার, মোশারফ হোসেন,সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

অনুষ্ঠানের শুরুতে পবিত্র কুরআন থেকে তেলাওয়াত করেন মাওলানা তাফাজ্জুল হক।
আলোচনা সভা শেষে মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত ও শান্তি কামনা করে এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়ে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। মোনাজাত পরিচালনা করেন মরহুমের মেয়ের জামাতা হাফেজ মাওলানা রিপন মিয়া।

আরওপড়ুন……. নোয়াপাড়া চা বাগানের কর্মবিরতি প্রত্যাহার

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2023 দৈনিক ক্রাইমসিন
Theme Customized BY ITPolly.Com
error: Content is protected !!