1. salmankoeas@gmail.com : admin :
হবিগঞ্জ-৪ আসনে আলেম সমাজের সমর্থন পেলেন বিএনপি প্রার্থী এস. এম. ফয়সল - দৈনিক ক্রাইমসিন
বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৫২ পূর্বাহ্ন
শিরোনাম:
দুর্নীতিমুক্ত সমাজ গঠনে ডিমলায় অনুষ্ঠিত হলো তারুণ্যের বিতর্ক ও সাংস্কৃতিক প্রতিযোগিতা সৈয়দপুর প্লাজা মার্কেটে দুর্ধর্ষ চুরি: ক্ষতিপূরণ ও বিচারের দাবিতে ব্যবসায়ীদের মানববন্ধন মাধবপুরে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণ চিলাহাটি বাজারে ১০ পিস ট্যাপেন্টাডলসহ মাদক কারবারি শুকুরু আটক মাধবপুরে আবাবিল সোসাইটির ৮ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত নোয়াপাড়ায় মাসব্যাপী শিশুকিশোর আনন্দ মেলা উদ্বোধন ভারতে যাওয়ার পথে নির্বাচন অফিসের কর্মচারী আটক সায়হাম গ্রুপের কারখানা পরিদর্শনে মার্কিন কাঁচা তুলা প্রতিনিধি দল মাধবপুরে বিএনপিতে দুর্নীতি, চাঁদাবাজি ও জুলুমের ঠাঁই নেই: এমপি ফয়সল মাধবপুরে নোয়াপাড়ায় জাবেদের সমর্থনে উঠান বৈঠকে ভোটারদের ব্যাপক উপস্থিতি! শেষে বিশাল মিছিল।

হবিগঞ্জ-৪ আসনে আলেম সমাজের সমর্থন পেলেন বিএনপি প্রার্থী এস. এম. ফয়সল

Reporter Name
  • Update Time : বুধবার, ২৮ জানুয়ারী, ২০২৬
  • ২৪২ Time View

ক্রাইমসিন সংবাদ :
জেলা বিএনপির সাবেক সহসভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান সৈয়দ মোঃ শাহজাহান বলেছেন, বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান সংবিধানে ‘বিসমিল্লাহির রহমানির রহিম’ সংযোজন করেছিলেন এবং আলেম-ওলামাদের পরামর্শক্রমে রাষ্ট্র পরিচালনায় মহান আল্লাহর উপর আস্থা ও বিশ্বাস অন্তর্ভুক্ত করেন। তিনি অভিযোগ করেন, বিগত ফ্যাসিস্ট সরকার সংবিধান থেকে কিছু মৌলিক বিষয় আংশিকভাবে বাদ দিয়েছে।

তিনি আরও বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান স্পষ্ট ঘোষণা দিয়েছেন—বিএনপি রাষ্ট্রক্ষমতায় গেলে সংবিধানে পুনরায় সেসব মূল্যবোধ সংযোজন করা হবে, ইনশাআল্লাহ।

বুধবার সকালে মাধবপুর উপজেলা উলামা পরিষদের পক্ষ থেকে হবিগঞ্জ-৪ (মাধবপুর-চুনারুঘাট) আসনে বিএনপির মনোনীত প্রার্থী এস. এম. ফয়সলকে আনুষ্ঠানিক সমর্থন প্রদান উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সৈয়দ মোঃ শাহজাহান বলেন, বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া আজীবন গণতন্ত্র প্রতিষ্ঠার সংগ্রামে অগ্রণী ভূমিকা পালন করেছেন। ভবিষ্যতে যেন আর গণতন্ত্র রক্ষায় জীবন দিতে না হয়, শাপলা চত্বরের মতো কোনো মর্মান্তিক হত্যাকাণ্ড যেন আর না ঘটে—সে জন্য সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তিনি।

তিনি রাজনৈতিক কারণে সামাজিক ও ধর্মীয় সম্প্রীতি বিনষ্টের অপচেষ্টা সম্পর্কে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানিয়ে বলেন, হবিগঞ্জ-৪ আসনে বিএনপির প্রার্থী এস. এম. ফয়সল একজন ইসলামপ্রিয়, সৎ, যোগ্য ও কর্মঠ ব্যক্তি। তিনি দীর্ঘদিন ধরে এলাকার উন্নয়নে কাজ করে যাচ্ছেন। আসন্ন নির্বাচনে তাঁকে ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে নির্বাচিত করতে আলেম-উলামাসহ সর্বস্তরের জনগণকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।

অনুষ্ঠানে উলামা পরিষদের সিনিয়র সহসভাপতি মাওলানা সিরাজুল ইসলামের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মাওলানা মুফতি ওয়াজেদ আলীর সঞ্চালনায় বক্তব্য রাখেন—
সৈয়দ নোমান, মাওলানা আব্বাস আলী, মাওলানা সিরাজুল ইসলাম, পৌর বিএনপির সাধারণ সম্পাদক আলাউদ্দিন আল রনি, সাবেক মেয়র হাবিবুর রহমান মানিক, মাওলানা সালমান ওয়াদুদ শাহীন, মাওলানা আতাউল্লাহ, মাওলানা এহতেশাম উল হক, মাওলানা মাহবুবুর রহমান, মুফতি কেফায়েতউল্লাহ নোমানী, মাওলানা মুষফিকুর রহমান, মুফতি এনামুল হাসান, মুফতি ইসমাঈল রহমানি, মাওলানা আব্দু ওয়াহিদ, আব্দুল মোনতাকিম চৌধুরী, মাওলানা হাসিবুল হাসান, মাওলানা হুমায়ুন কবির প্রমুখ।

আরওপড়ুন….. তারেক জিয়ার ৩১ দফার প্রচারে কাজিপুর উপজেলা বিএনপির সাবেক সভাপতি সেলিম রেজা।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2023 দৈনিক ক্রাইমসিন
Theme Customized BY ITPolly.Com
error: Content is protected !!