1. salmankoeas@gmail.com : admin :
১৫০০ বাইকের বিশাল শোভাযাত্রা: ফরিদপুর-১ এ ইলিয়াস মোল্লাকে ঘিরে জনশ্রুতি বেড়েই চলেছে - দৈনিক ক্রাইমসিন
বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৪:০৯ অপরাহ্ন
শিরোনাম:
টয়লেটের ঢাকনা খোলা রাখা নিয়ে বাকবিতণ্ডা: নীলফামারীতে প্রতিবন্ধী বৃদ্ধকে ধারালো অস্ত্র দিয়ে জখম জগদীশপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি সাংবাদিক মঈনউদ্দীন গউছ শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের স্থায়ী কমিটিতে সেলিম রেজা এমপি সংসদীয় স্থায়ী কমিটির সদস্য নির্বাচিত হওয়ায় অধ্যক্ষ মাওলানা আব্দুস সাত্তারকে ডোমার-ডিমলাবাসীর অভিনন্দন মাধবপুরে ভয়াবহ অগ্নিকাণ্ডে চার দোকান পুড়ে ছাই ক্ষয়ক্ষতি প্রায় ২০ লাখ টাকা নন্দীগ্রামে মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরের পৃথক অভিযান: ১০৪ পিস ইয়াবাসহ দুই নারী গ্রেপ্তার মাধবপুর ভূমি অফিসে ১৮ পদের ৯ টিই শূন্য , জনবল সংকটে ব্যাহত ভূমিসেবা দাউদকান্দিতে দুই মাসে ২৮৬ গ্রেফতার, বিপুল মাদক-অস্ত্র উদ্ধার ডিমলায় খাবার খাওয়ার পরই ৪টি গরুর রহস্যজনক মৃত্যু, দিশেহারা খামারি তেলিয়াপাড়া চা বাগানে মাদকের বিস্তার, হাত বাড়ালেই মিলছে মাদক

১৫০০ বাইকের বিশাল শোভাযাত্রা: ফরিদপুর-১ এ ইলিয়াস মোল্লাকে ঘিরে জনশ্রুতি বেড়েই চলেছে

Reporter Name
  • Update Time : শনিবার, ২২ নভেম্বর, ২০২৫
  • ২৯৯ Time View

মোঃ আরিফুল হাসান, ফরিদপুর জেলা প্রতিনিধি

ফরিদপুর-১ আসন (মধুখালী, বোয়ালমারী ও আলফাডাঙ্গা) থেকে বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত সংসদ সদস্য প্রার্থী প্রফেসর ড. মো. ইলিয়াস মোল্লা আসন্ন জাতীয় নির্বাচনকে ঘিরে এক বিশাল মোটরসাইকেল শোভাযাত্রা ও শোডাউন করেছেন।

২২ নভেম্বর, শনিবার, সকাল ৯টায় মধুখালী উপজেলার কেন্দ্রীয় ঈদগাহ মাঠ থেকে মোটরসাইকেল শোডাউনটি শুরু হয়। এরপর এটি মধুখালী বাজার, নওপাড়া, বোয়ালমারী উপজেলার গোয়ালবাড়ী, ময়না, বোয়ালমারী বাজার হয়ে আলফাডাঙ্গা উপজেলার কামারগ্রাম কলেজ মাঠে পৌঁছায়। সেখানে এমপি পদপ্রার্থী প্রফেসর ড. মো. ইলিয়াস মোল্লা সংক্ষিপ্ত বক্তব্য রাখেন। এই সময় ৫ কিলোমিটার সড়কজুড়ে মোটরসাইকেলের দীর্ঘ সারি তৈরি হয়। দলীয় পতাকা ও ব্যানারে সাজানো এই শোডাউনটি সড়কের দুই পাশে জনসমাগমের সৃষ্টি করে।

আলফাডাঙ্গা উপজেলা থেকে বোয়ালমারী উপজেলার সাতৈর, মুজুরদিয়া, কাদিরদি, মাঝকান্দী ঢাকা-খুলনা মহাসড়ক হয়ে কামারখালী কাজী সিরাজ গার্লস স্কুল অ্যান্ড কলেজ মাঠে গিয়ে মোটরসাইকেল শোডাউনটি শেষ হয়। এ সময় এমপি পদপ্রার্থী প্রফেসর ড. মো. ইলিয়াস মোল্লা বলেন, “জনগণের এই সাড়া প্রমাণ করে যে জনগণ আমাদের সাথে আছে।” স্থানীয়রা মন্তব্য করেন, এত বড় রাজনৈতিক সমাবেশ এর আগে দেখা যায়নি। নির্বাচনের আগে জামায়াতে ইসলামীর এ ধরনের উপস্থিতি প্রতিদ্ব/ন্দ্বী দলগুলোর মধ্যে আলোচনার সৃষ্টি করেছে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2023 দৈনিক ক্রাইমসিন
Theme Customized BY ITPolly.Com
error: Content is protected !!