1. salmankoeas@gmail.com : admin :
অবহেলা নয়, দ্রুত চিকিৎসা জরুরি—ব্রেন টিউমারের প্রাথমিক লক্ষণগুলো কী? - দৈনিক ক্রাইমসিন
শুক্রবার, ১৯ জুন ২০২৬, ০৮:০৮ অপরাহ্ন
শিরোনাম:
‘কার্যক্রম নিষিদ্ধ আ. লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে সর্বোচ্চ সতর্ক আইনশৃঙ্খলা বাহিনী’ অবহেলা নয়, দ্রুত চিকিৎসা জরুরি—ব্রেন টিউমারের প্রাথমিক লক্ষণগুলো কী? ডিমলায় পাটনার কংগ্রেস অনুষ্ঠিত: আধুনিক প্রযুক্তি ও টেকসই কৃষি উন্নয়নে গুরুত্বারোপ ফাউল, হলুদ নাকি লাল কার্ড—মেসির ঘটনাটি কীভাবে দেখে ফুটবল আইন? মাধবপুরের পল্লীতে কয়েক হাজার ফুট আর্জেন্টিনার পতাকা প্রধানমন্ত্রী উদ্বোধন করলেন চন্ডিছড়া চা বাগানের ফ্যামিলি কার্ড কার্যক্রম শ্রীমঙ্গল থেকে ফ্যামিলি কার্ড কর্মসূচির যাত্রা শুরু পুষ্টি নিরাপত্তা নিশ্চিত ও নতুন উদ্যোক্তা তৈরিতে মাধবপুরে পার্টনার কংগ্রেস এক ম্যাচে মেসির যত রেকর্ড গাঁজা সেবনে কি ক্ষতি হয় ! জানলে আপনি গাঁজা ছেড়ে দিবেন? স্বাস্থ্য বিশেষজ্ঞদের সতর্কবার্তা

অবহেলা নয়, দ্রুত চিকিৎসা জরুরি—ব্রেন টিউমারের প্রাথমিক লক্ষণগুলো কী?

Reporter Name
  • Update Time : শুক্রবার, ১৯ জুন, ২০২৬
  • ২৫ Time View
অবহেলা নয়, দ্রুত চিকিৎসা জরুরি—ব্রেন টিউমারের প্রাথমিক লক্ষণগুলো কী? ছবি : সংগৃহীত

ক্রাইমসিন সংবাদ :
বিশ্বজুড়ে ব্রেন টিউমার নিয়ে উদ্বেগ ক্রমেই বাড়ছে। পরিসংখ্যান অনুযায়ী, ২০২০ সালে প্রায় ৩ লাখের বেশি মানুষ নতুন করে ব্রেন টিউমারে আক্রান্ত হয়েছেন। প্রতি বছর লাখে কয়েকজন করে এই রোগে আক্রান্ত হচ্ছেন, আর ম্যালিগন্যান্ট ব্রেন টিউমারের ক্ষেত্রে বেঁচে থাকার হার ৩০ শতাংশেরও কম বলে জানা যায়। বিশেষজ্ঞদের মতে, সময়মতো শনাক্ত করতে পারলেই চিকিৎসার সাফল্যের সম্ভাবনা অনেক বেড়ে যায়।

ব্রেন টিউমার নিয়ে সচেতনতা বাড়াতে প্রতি বছর ৮ জুন পালিত হয় বিশ্ব ব্রেন টিউমার দিবস। বিশেষজ্ঞরা বলছেন, এই রোগের শুরুতে কিছু সাধারণ উপসর্গ দেখা দিলেও অনেকেই তা গুরুত্ব দেন না, যা পরবর্তীতে বড় ঝুঁকির কারণ হয়ে দাঁড়ায়।

ব্রেন টিউমার কী?

ব্রেন টিউমার হলো মস্তিষ্ক বা তার আবরণে অস্বাভাবিক কোষের বৃদ্ধি, যা মস্তিষ্কের স্বাভাবিক কাজকর্মে বাধা সৃষ্টি করে। এটি সাধারণত দুই ধরনের হয়ে থাকে—সাধারণ (বিনাইন) এবং ক্ষতিকর (ম্যালিগন্যান্ট)। সময়মতো চিকিৎসা না হলে এটি গুরুতর শারীরিক জটিলতা এমনকি প্রাণঘাতী পরিস্থিতিও তৈরি করতে পারে।

বিশেষজ্ঞদের মতে, সব মাথাব্যথাই বিপজ্জনক নয়। তবে কিছু ক্ষেত্রে সতর্ক হওয়া জরুরি। যেমন—

ঘুম থেকে ওঠার পর তীব্র মাথাব্যথা
বমি বমি ভাব বা বমির সঙ্গে মাথাব্যথা
সময়ের সঙ্গে মাথাব্যথা বাড়তে থাকা
সাধারণ ওষুধে ব্যথা না কমা
কাশি বা শারীরিক পরিশ্রমে ব্যথা বেড়ে যাওয়া
এ ধরনের পরিবর্তন দেখা দিলে চিকিৎসকের পরামর্শ নেওয়া জরুরি।

যে লক্ষণ বা উপসর্গগুলো অনেক সময় নজর এড়ায়

ব্রেন টিউমারের লক্ষণ অনেক সময় ধীরে ধীরে প্রকাশ পায়। এর মধ্যে থাকতে পারে—

চোখে ঝাপসা দেখা বা ডাবল ভিশন
শ্রবণ শক্তির পরিবর্তন
ভারসাম্য রাখতে সমস্যা
হাত-পায়ে দুর্বলতা বা অসাড়তা
কথা বলতে সমস্যা
স্মৃতিশক্তি ও মনোযোগ কমে যাওয়া
আচরণে পরিবর্তন বা অস্বাভাবিক খিটখিটে মেজাজ
হঠাৎ খিঁচুনি হওয়া
অনেকেই এসব লক্ষণকে সাধারণ ক্লান্তি বা মানসিক চাপ ভেবে উপেক্ষা করেন, যা বিপজ্জনক হতে পারে।

কখন চিকিৎসকের কাছে যাবেন?

যদি উপসর্গগুলো দীর্ঘদিন ধরে থাকে, ধীরে ধীরে বাড়ে বা একাধিক লক্ষণ একসঙ্গে দেখা দেয়, তবে দ্রুত চিকিৎসকের পরামর্শ নেওয়া প্রয়োজন। তবে সব উপসর্গই যে ব্রেন টিউমারের কারণে হয় তা নয়—অধিকাংশ ক্ষেত্রেই এর পেছনে তুলনামূলক কম গুরুতর কারণ থাকে।

বিশেষজ্ঞদের মতে, শরীরের অস্বাভাবিক পরিবর্তনকে অবহেলা না করে সময়মতো পরীক্ষা করানোই সবচেয়ে নিরাপদ পথ। দ্রুত শনাক্তকরণই ব্রেন টিউমারের বিরুদ্ধে সবচেয়ে বড় সুরক্ষা হিসেবে কাজ করে।

আরওপড়ুন…… ডিমলায় পাটনার কংগ্রেস অনুষ্ঠিত: আধুনিক প্রযুক্তি ও টেকসই কৃষি উন্নয়নে গুরুত্বারোপ

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2023 দৈনিক ক্রাইমসিন
Theme Customized BY ITPolly.Com
error: Content is protected !!