1. salmankoeas@gmail.com : admin :
ঝুঁকিপূর্ণ ধর্মঘর সরকারি প্রাথমিক বিদ্যালয়, আতঙ্কে শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবক - দৈনিক ক্রাইমসিন
মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০৪:১৩ পূর্বাহ্ন
শিরোনাম:
মাধবপুরে ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপনের প্রস্তুতি নিয়ে মতবিনিময় মাধবপুরে অবৈধ ট্রাক্টর আতঙ্ক, একের পর এক গ্রামীণ সড়ক ক্ষতিগ্রস্ত মানিকপুরে যুবসমাজের হাতে ২০পিস ইয়াবাসহ ইকবাল আটক কাজিপুরের চরাঞ্চলে নদীভাঙন রোধ ও যমুনা উপজেলা বাস্তবায়নের দাবি নন্দীগ্রামে সার সংকট কারসাজি, অর্ধ লক্ষাধিক টাকা জরিমানা কাজীপুরে দুই হাজারের বেশি বৃক্ষরোপণ, পরিচর্যার আহ্বান উপজেলা প্রশাসনের মাধবপুরে দুর্যোগে ক্ষতিগ্রস্তদের মাঝে সরকারি সহায়তা ও উন্নয়ন সামগ্রী বিতরণ মাধবপুরে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতার প্রস্তুতিমূলক সভা মাধবপুর উপজেলা পরিষদে এমপি ফয়সলের পরিদর্শন কক্ষ উদ্বোধন সাতছড়ি উদ্যানে বিএনপির নেতাকর্মীসহ ৬২ জনের বিরুদ্ধে গাছ চুরির মামলা

ঝুঁকিপূর্ণ ধর্মঘর সরকারি প্রাথমিক বিদ্যালয়, আতঙ্কে শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবক

Reporter Name
  • Update Time : শুক্রবার, ১০ জুলাই, ২০২৬
  • ১২৯ Time View
ঝুঁকিপূর্ণ ধর্মঘর সরকারি প্রাথমিক বিদ্যালয়, আতঙ্কে শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবক

মাধবপুর সংবাদদাতা :
হবিগঞ্জের মাধবপুর উপজেলার ধর্মঘর সরকারি প্রাথমিক বিদ্যালয় দীর্ঘদিন ধরে জরাজীর্ণ অবস্থায় রয়েছে। বিদ্যালয় ভবনের একাধিক শ্রেণীকক্ষের ছাদের পলেস্তারা খসে পড়ায় প্রতিদিন চরম ঝুঁকির মধ্যে পাঠদান চলছে। যেকোনো সময় বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে—এমন আশঙ্কায় রয়েছেন শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকেরা।

১৯৬৩ সালে প্রতিষ্ঠিত বিদ্যালয়টিতে বর্তমানে ২৩১ জন শিক্ষার্থী অধ্যয়ন করছে। পাঠদানের দায়িত্বে রয়েছেন ৮ জন শিক্ষক। তবে শিক্ষার পরিবেশ নিশ্চিত করতে প্রয়োজনীয় নিরাপদ অবকাঠামোর অভাবে উদ্বেগ বাড়ছে দিন দিন।

স্থানীয় সূত্রে জানা গেছে, বিদ্যালয়ের বেশ কয়েকটি শ্রেণীকক্ষের ছাদের পলেস্তারা বিভিন্ন সময় খসে পড়েছে। এতে শিক্ষার্থীদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ সৃষ্টি হয়েছে। শ্রেণীকক্ষে পাঠদান চলাকালীন সময়ে বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে বলে আশঙ্কা করছেন অভিভাবকেরা।

অভিভাবকদের দাবি, শিশুদের নিরাপত্তার স্বার্থে জরুরি ভিত্তিতে বিদ্যালয় ভবনটি সংস্কার অথবা নতুন ভবন নির্মাণ করা প্রয়োজন। তারা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দ্রুত হস্তক্ষেপ কামনা করেছেন।

এ বিষয়ে বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাসুদুল হাসান  জানান, ভবনের জরাজীর্ণ অবস্থার বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে একাধিকবার অবহিত করা হয়েছে। শিক্ষার্থীদের নিরাপত্তার বিষয়টি বিবেচনায় নিয়ে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানান তিনি।

উপজেলা শিক্ষা অফিসার এস এম জাকিরুল হাসান জানান, ‘জরাজীর্ণ বিদ্যালয়সমুহের বিষয়ে আমরা নিয়মিত উর্ধতন কর্তৃপক্ষকে অবহিত করে আসছি। বৃহস্পতিবারও (৯ জুলাই) প্রধান শিক্ষকদের সমন্বয় সভায় এ বিষয়টি নিয়ে আলোচনা হয়েছে।’

আরওপড়ুন……. মাধবপুরে উন্নত স্বাস্থ্যসেবার পথে আরেক ধাপ, স্বাস্থ্য কমপ্লেক্স ১০১ শয্যায় উন্নীত

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2023 দৈনিক ক্রাইমসিন
Theme Customized BY ITPolly.Com
error: Content is protected !!