1. salmankoeas@gmail.com : admin :
দেওয়ানগঞ্জে এক বিশাল জন সমাবেশ অনুষ্ঠিত - দৈনিক ক্রাইমসিন
মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ০৯:২১ অপরাহ্ন
শিরোনাম:
স্থানীয় সরকার নির্বাচনে কারা অংশ নিতে পারবেন না, জানালেন ইসি সচিব নন্দীগ্রামে আধুনিক স্বাস্থ্য সেবায় ফিরল ২০ শয্যা হাসপাতাল প্যাথলজিক্যাল ল্যাবরেটরি ও নতুন মসজিদ উদ্বোধন সোনামুখীতে চেয়ারম্যান প্রার্থী মোনেক্কা হোসেনের উদ্যোগে রাস্তা সংস্কার, স্বস্তি ফিরেছে এলাকাবাসীর মাঝে রাজনগরে একই পরিবারের ১৪ দৃষ্টিপ্রতিবন্ধী; ৩ জনের সফল অস্ত্রোপচারে স্বস্তি পরিবারের কলেজে যাওয়ার পথে অচেতন ছাত্রী, মাধবপুর স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি জুলাই মাসেই হবিগঞ্জ কারাগারে হুইপ জিকে গউছ কে প্রফেশনাল কিলার দ্বারা হত্যার চেষ্টা লাখাইয়ে বুল্লা সিংহগ্রাম বালিকা উচ্চ বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত। শিক্ষার মানোন্নয়ন ও অবকাঠামোগত উন্নয়নে নানামুখী উদ্যোগ। লাখাইর বুল্লাবাজার এ ভ্রাম্যমাণ আদালতের অভিযান। মহিউদ্দিন আহমেদ রিপন লাখাই থেকে নন্দীগ্রামে দুর্যোগে মিলছে জরুরি খাদ্য, তাৎক্ষণিক সহায়তা দিচ্ছে প্রশাসন বিদ্রোহী প্রার্থী ঠেকাতে আগাম প্রস্তুতিতে বিএনপি, জোরদার হচ্ছে সাংগঠনিক নজরদারি

দেওয়ানগঞ্জে এক বিশাল জন সমাবেশ অনুষ্ঠিত

মোঃ সাগর আলী দেওয়ানগঞ্জ প্রতিনিধি :
  • Update Time : বৃহস্পতিবার, ১৯ ডিসেম্বর, ২০২৪
  • ৪৪৪ Time View

মোঃ সাগর আলী দেওয়ানগঞ্জ প্রতিনিধি :

ছাত্র-জনতার উপর গুলি চালিয়ে গণহত্যা, ভোটাধিকার হরণ এবং ফ্যাসিবাদী শাসন কায়েমের অভিযোগ তুলে আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনার বিচার ও ফাঁসির দাবিতে জামালপুরের দেওয়ানগঞ্জে এক বিশাল জনসমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) দুপুরে দেওয়ানগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে দেওয়ানগঞ্জ ও বকশীগঞ্জ বিএনপির আয়োজনে এবং কেন্দ্রীয় বিএনপির কোষাধ্যক্ষ, সাবেক সংসদ সদস্য এম রশিদুজ্জামান মিল্লাত এমপির উদ্যোগে এ জনসমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন—

  • বিএনপির যুগ্ম মহাসচিব হাবিব উন নবী খান সোহেল

  • যুগ্ম মহাসচিব সৈয়দ এমরান সালেহ প্রিন্স

  • সাংগঠনিক সম্পাদক (ময়মনসিংহ বিভাগ) মো. শরীফুল আলম

  • সহ-সাংগঠনিক সম্পাদক এডভোকেট শাহ ওয়ারেস আলী মামুন

  • সহ-সাংগঠনিক সম্পাদক ওয়াহাব আকন্দ

এছাড়াও বক্তব্য দেন—

  • জামালপুর জেলা বিএনপির সভাপতি এডভোকেট ফরিদুল কবীর তালুকদার শামীম

  • সাবেক সংসদ সদস্য আলহাজ্ব মো. সুলতান মাহমুদ বাবু

  • দেওয়ানগঞ্জ উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক এ কে এম মুসা মিঙা ও শ্যামল সাহা

  • পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক আতিকুর রহমান সাজু

  • উপজেলা যুবদলের আহ্বায়ক মুঞ্জুরুল হোসেন মঞ্জু

বক্তারা বলেন, দেশের গণতন্ত্র ধ্বংস করে শেখ হাসিনা একদলীয় শাসন প্রতিষ্ঠা করেছেন। তিনি ছাত্র-জনতার রক্তে হাত রঞ্জিত করেছেন। এখনই সময় তাকে বিচারের কাঠগড়ায় দাঁড় করানোর। তারা বলেন, অবিলম্বে নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন দিয়ে দেশকে গণতন্ত্রের পথে ফিরিয়ে আনতে হবে।

সমাবেশে বিএনপি ও অঙ্গসংগঠনের কয়েক হাজার নেতাকর্মী ও সাধারণ জনগণ উপস্থিত ছিলেন। তারা সরকারের বিরুদ্ধে নানা স্লোগান দিয়ে সভাস্থল মুখরিত করে তোলে। সমাবেশ শেষে একটি শান্তিপূর্ণ মিছিলও অনুষ্ঠিত হয়।

আরওপড়ুন …নাটোরের সিংড়া উপজেলার ইটালী ইউনিয়নের পাকা রাস্তার পাশে গতকাল সন্ধ্যায় যে অজ্ঞাত যুবকের মুখ বাঁধা মরদেহ উদ্ধার করা হয়েছিল, অবশেষে তার পরিচয় মিলেছে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2023 দৈনিক ক্রাইমসিন
Theme Customized BY ITPolly.Com
error: Content is protected !!