1. salmankoeas@gmail.com : admin :
নন্দীগ্রামে ধান ও সেদ্ধ চাল সংগ্রহে অনিয়ম ঠেকানোর তাগিদ - দৈনিক ক্রাইমসিন
বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৪১ অপরাহ্ন
শিরোনাম:
স্ত্রীর আবদারে মোবাইল কিনে দেওয়ার পর যুবকের আত্মহত্যা ছোনগাছায় ইসলামী আন্দোলনের নবনির্বাচিত জেলা সভাপতিকে গণসংবর্ধনা কাজিপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী পালিত, দিনভর নানা কর্মসূচি কাজিপুরে নতুন ইউএনও শাহনাজ পারভীনের যোগদান বিএনপিকে ধ্বংস করতে এসে সব ফ্যাসিস্ট ব্যর্থ যা বললেন এমপি মোশারফ বগুড়ার নন্দীগ্রামে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে আনন্দ শোভাযাত্রা ও সমাবেশ তারেক রহমানের নেতৃত্বে নতুন বাংলাদেশ গড়ার প্রত্যয়।মাধবপুরে সৈয়দ মোঃফয়সল। নন্দীগ্রামে সেলাই মেশিন ও হুইল চেয়ার দিলেন এমপি মোশারফ মাধবপুরে চোরাই বাঁশসহ মিনি ট্রাক জব্দ মাধবপুরে ৩৮০০ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার মাধবপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর প্রস্তুতি সভা উপজেলা বিএনপি সভাপতির মামলা প্রত্যাহারের দাবি

নন্দীগ্রামে ধান ও সেদ্ধ চাল সংগ্রহে অনিয়ম ঠেকানোর তাগিদ

Reporter Name
  • Update Time : বুধবার, ৩০ এপ্রিল, ২০২৫
  • ২৮৯ Time View

তানসেন আলী মন্টু ক্রাইম রিপোর্টার

বগুড়ার নন্দীগ্রামে সরকার নির্ধারিত মূল্যে বোরো ধান ও সেদ্ধ চাল সংগ্রহ কার্যক্রম উদ্বোধন করা হয়েছে। কৃষক হয়রানি এবং অনিয়ম ঠেকানোর তাগিদ দিয়েছেন উপজেলা নির্বাহী অফিসার লায়লা আঞ্জুমান বানু।
গতকাল বুধবার বেলা ১১টায় খাদ্য গুদামের ফটকে ফিতা কেটে আনুষ্ঠানিকভাবে অভ্যন্তরীণ কার্যক্রমের উদ্বোধন করা হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা খাদ্য নিয়ন্ত্রক মাজেদুল ইসলাম। চলতি মৌসুমে ৩৬ টাকা কেজিতে ১২৭২ মেট্রিকটন ধান ও ৪৯ টাকা কেজি দরে ১০২৬ মেট্রিকটন সেদ্ধ চাল সংগ্রহের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। আগামী ৩১ আগস্ট পর্যন্ত চলবে অভ্যন্তরীণ কার্যক্রম।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ইউএনও লায়লা আঞ্জুমান বানু বলেন, সরকার নির্ধারিত মূল্যের ধান ও চাল সংগ্রহে কোনো অনিয়ম পেলে কঠোর পদক্ষেপ নেওয়া হবে। কৃষকেরা যেন গুদামে ধান নিয়ে এসে হয়রানির শিকার না হন। সব ধরণের অনিয়ম ঠেকাতে তৎপর ও তদারকি বাড়াতে কর্তকর্তাদের নির্দেশনা দেন ইউএনও।
উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি আলাউদ্দিন সরকার, সাধারণ সম্পাদক সাবেক কাউন্সিলর বেলায়েত হোসেন আদর, উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ গাজিউল হক, উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার সরদার ফজলুল করিম, পৌর বিএনপির সভাপতি মো. আলেকজান্ডার, সাধারণ সম্পাদক শফিউল আলম সুমন, সাবেক উপজেলা চেয়ারম্যান নুরুল ইসলাম মন্ডল, বুড়ইল ইউপি চেয়ারম্যান জিয়াউর রহমান, নন্দীগ্রাম উপজেলা প্রেস ক্লাবের সদস্য সচিব নজরুল ইসলাম দয়া, এলএসডির ভারপ্রাপ্ত কর্মকর্তা ফারুক আলমগীর, খাদ্য পরিদর্শক আবু মুসা সরকার, চাল কল মালিক সমিতির সাধারণ সম্পাদক বেলাল হোসেন প্রমুখ।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2023 দৈনিক ক্রাইমসিন
Theme Customized BY ITPolly.Com
error: Content is protected !!