1. salmankoeas@gmail.com : admin :
নাছিরনগরের তরুণ ক্রিকেটার শাহাদাতের সাফল্যে উজ্জ্বল গুনিয়াউক গ্রাম - দৈনিক ক্রাইমসিন
মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ০৫:৪৯ পূর্বাহ্ন
শিরোনাম:
মাধবপুরের জিপিএসের সহায়তায় ছিনতাইকৃত ট্রাকসহ তিন গরু উদ্ধার মাধবপুরে শিমের বাম্পার ফলনের প্রত্যাশা, লাভের স্বপ্ন দেখছেন কৃষকেরা ডিমলায় শারদীয় দুর্গোৎসব ২০২৬ সুষ্ঠুভাবে উদযাপনের লক্ষ্যে উপজেলা প্রশাসনের জরুরি যোগাযোগের নম্বর প্রকাশ লাখাইয়ে পূজা মণ্ডপ পরিদর্শনে প্রেসক্লাব নেতৃবৃন্দ। ফেসবুকে মিথ্যা তথ্য ছড়িয়ে মানহানি: ডিমলায় থানায় লিখিত অভিযোগ। নিয়োগ পরীক্ষার প্রশ্ন ফাঁসের ঘটনায় আলোচনায় সুজিত গোপ, গ্রেপ্তার ৭ নন্দীগ্রামে ৪৮ পূজামণ্ডপে নিরাপত্তা জোরদার, খোঁজ নিচ্ছেন এমপি মোশারফ হোসেন ​নীলফামারীতে সাইবার সেলের বিশেষ উদ্যোগ: ২৮টি হারানো মোবাইল উদ্ধার করে মালিকের হাতে হস্তান্তর মাধবপুরে ১১৯ পূজামণ্ডপে নিরাপত্তায় ৩ নির্বাহী ম্যাজিস্ট্রেট, বসানো হয়েছে আইপি ক্যামেরা রকেট লঞ্চার হাতে ছাত্রলীগ নেতার ছবি ভাইরাল

নাছিরনগরের তরুণ ক্রিকেটার শাহাদাতের সাফল্যে উজ্জ্বল গুনিয়াউক গ্রাম

Reporter Name
  • Update Time : বুধবার, ২২ এপ্রিল, ২০২৬
  • ৪২৪ Time View

স্টাফ রিপোর্টার: শেখ মো শাহীন উদ্দীন

ব্রাহ্মণবাড়িয়ার নাছিরনগর উপজেলার গুনিয়াউক গ্রামের তরুণ ক্রিকেটার শাহাদাত হোসেন তার ক্রীড়া নৈপুণ্য ও ধারাবাহিক পারফরম্যান্সের মাধ্যমে ইতোমধ্যেই এলাকাবাসীর মুখ উজ্জ্বল করেছেন। তার এই অর্জনে গর্বিত পরিবারসহ পুরো গ্রামবাসী।

ছোটবেলা থেকেই ক্রিকেটের প্রতি গভীর আগ্রহ ছিল শাহাদাতের। কঠোর পরিশ্রম, একাগ্রতা ও নিয়মিত অনুশীলনের ফলে তিনি ধীরে ধীরে নিজের অবস্থান তৈরি করে নিয়েছেন। বর্তমানে তিনি জাতীয় দলের নেট বোলার হিসেবে যুক্ত রয়েছেন, যা তার ক্যারিয়ারের জন্য একটি গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে বিবেচিত হচ্ছে।

শাহাদাতের বাবা ডা. আব্দুল হান্নান ছেলের এই সাফল্যে আনন্দ প্রকাশ করে সকলের কাছে দোয়া চেয়েছেন। তিনি বলেন, “আমার ছেলে যেন ভবিষ্যতে আরও বড় সাফল্য অর্জন করে এবং দেশের জন্য খেলতে পারে—এটাই আমাদের স্বপ্ন।”
এদিকে, শাহাদাতের সাফল্য শুধু তার পরিবারেই নয়, পুরো নাছিরনগর উপজেলায় এক ইতিবাচক প্রভাব ফেলেছে। স্থানীয় তরুণদের মাঝেও নতুন করে উৎসাহ ও উদ্দীপনা সৃষ্টি হয়েছে। উন্নয়নমূলক কর্মকাণ্ডের পাশাপাশি তরুণদের এমন সাফল্য এলাকাবাসীর মনে নতুন আশা জাগাচ্ছে।

সব মিলিয়ে, শাহাদাত হোসেন এখন গুনিয়াউক গ্রামের গর্ব এবং নাছিরনগরের সম্ভাবনাময় এক উজ্জ্বল তারকা।

আরওপড়ুন….. ঢাকাস্থ লাখাই সাংবাদিক ফোরামের সঙ্গে ঢাকাস্থ লাখাই উপজেলা ছাত্রকল্যাণ পরিষদের শুভেচ্ছা বিনিময়

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2023 দৈনিক ক্রাইমসিন
Theme Customized BY ITPolly.Com
error: Content is protected !!