1. salmankoeas@gmail.com : admin :
ন্যায্য দাবিতে আন্দোলন, মাধবপুরে শিক্ষকদের কর্মবিরতি চলছে - দৈনিক ক্রাইমসিন
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০২:১১ অপরাহ্ন
শিরোনাম:
​নীলফামারীতে সাইবার সেলের বিশেষ উদ্যোগ: ২৮টি হারানো মোবাইল উদ্ধার করে মালিকের হাতে হস্তান্তর মাধবপুরে ১১৯ পূজামণ্ডপে নিরাপত্তায় ৩ নির্বাহী ম্যাজিস্ট্রেট, বসানো হয়েছে আইপি ক্যামেরা রকেট লঞ্চার হাতে ছাত্রলীগ নেতার ছবি ভাইরাল মাঠপর্যায়ে কর্মসূচির কার্যক্রম শুরু, ট্যাব বিতরণ :ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে রাজনৈতিক প্রভাব নেই- এমপি মোশারফ হোসেন লাখাইয়ে আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবসে র্যালি ও আলোচনা সভা। কাজিপুরের চরাঞ্চলের দুই ইউনিয়ন পরিদর্শনে সিরাজগঞ্জের জেলা প্রশাসক ডিমলার বালাপাড়া বহুমুখী উচ্চ বিদ্যালয়ের অ্যাডহক কমিটির সভাপতি হলেন গোলাম রব্বানী প্রধান নন্দীগ্রামে ঘুমহীন প্রহরী, জনতার নিরাপত্তার ভ্যানগার্ড – আব্দুর রউফ রুবেল নীলফামারী জেনারেল হাসপাতালে চিকিৎসককে লাঞ্ছিত ও মারধরের অভিযোগ, অ্যাম্বুলেন্সচালক আটক মিথ্যা অপপ্রচারের অভিযোগ, মাধবপুর উপজেলা প্রেসক্লাব সভাপতির প্রতিবাদ

ন্যায্য দাবিতে আন্দোলন, মাধবপুরে শিক্ষকদের কর্মবিরতি চলছে

ক্রাইমসিন নিউজ ডেক্স :
  • Update Time : সোমবার, ১৩ অক্টোবর, ২০২৫
  • ৪৩৬ Time View

মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি:
রাজধানীতে শিক্ষকদের শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচিতে পুলিশের হামলা ও শিক্ষক নেতাদের গ্রেফতারের প্রতিবাদে সারাদেশের মতো হবিগঞ্জের মাধবপুরেও চলছে কর্মবিরতি।

সোমবার (১৩ অক্টোবর) সকাল থেকে উপজেলার বিভিন্ন উচ্চ বিদ্যালয়ের শিক্ষকরা শ্রেণিকক্ষে পাঠদান বন্ধ রেখে কর্মবিরতি পালন করছেন। এতে অনেক বিদ্যালয়ে পাঠদান কার্যক্রম পুরোপুরি স্থবির হয়ে পড়েছে।

মাধবপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক কর্মচারী সমিতির সভাপতি মোহাম্মদ মিজানুর রহমান বলেন, “কেন্দ্রীয় কর্মসূচির সঙ্গে একাত্মতা প্রকাশ করে মাধবপুরেও আমরা কর্মবিরতি পালন করছি। আমরা ঢাকার কর্মসূচিতে অংশ নেবো। আমাদের ন্যায্য দাবি আদায় না হওয়া পর্যন্ত এ আন্দোলন চলবে।”

সমিতির সাধারণ সম্পাদক ফখরুজ্জামান বলেন, “মাননীয় শিক্ষা উপদেষ্টার প্রতিশ্রুতি অনুযায়ী ২০% বাড়িভাড়া, ১,৫০০ টাকা চিকিৎসা ভাতা এবং কর্মচারীদের ৭৫% উৎসব ভাতার প্রজ্ঞাপন জারির দাবিতে শিক্ষক-কর্মচারীরা দীর্ঘদিন ধরে আন্দোলন করছেন। এই দাবিতে জাতীয় প্রেসক্লাবের সামনে চলমান শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচিতে পুলিশি হামলার প্রতিবাদেই আমরা কর্মবিরতি পালন করছি।”

শিক্ষক নেতারা বলেন, ন্যায্য দাবি আদায়ের পরিবর্তে সরকার দমননীতি অবলম্বন করছে, যা শিক্ষকদের মর্যাদার পরিপন্থী। তারা হামলাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি ও গ্রেফতারকৃত শিক্ষক নেতাদের নিঃশর্ত মুক্তির দাবি জানান।

“ স্থানীয় শিক্ষক সমাজ জানিয়েছেন, দাবি পূরণ না হওয়া পর্যন্ত এ কর্মবিরতি অব্যাহত থাকবে।“

আরওপড়ুন ….নীলফামারী নারী ফুটবল দলকে জেলা পরিষদের পক্ষ থেকে তিনটি বাইসাইকেলসহ ক্রিড়াসামগ্রী উপহার

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2023 দৈনিক ক্রাইমসিন
Theme Customized BY ITPolly.Com
error: Content is protected !!