
বগুড়া : প্রতিনিধি তানসেন আলী মন্টু
বগুড়ায় সরকারের নির্ধারিত মূল্য উপেক্ষা করে বাড়তি দামে ভোজ্যতেল বিক্রির অপরাধে ব্যবসায়ীর জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার। কৃত্রিম সংকট তৈরি করতে নানা অজুহাতে বেপরোয়া হয়ে উঠেছে অসাধুরা। এক লিটার ও দুই লিটার বোতল চাহিদা অনুযায়ী মিলছে না। আধা লিটার তেলের বোতল পাওয়া গেলেও অতিরিক্ত মূল্য গুনছেন ভোক্তারা।
গতকাল সোমবার দুপুরে শাজাহানপুর উপজেলার বনানী বাজার এলাকায় অভিযান চালায় র্যাবের ভ্রাম্যমাণ আদালত। নেতৃত্ব দেন র্যাব-১২ বগুড়ার কোম্পানি কমান্ডার ফিরোজ আহমেদ ও জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষন অধিদপ্তর বগুড়ার সহকারী পরিচালক মোহাম্মদ মেহেদী হাসান।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, বোতলজাত ২ লিটার সয়াবিন তেল সর্বোচ্চ খুচরা মূল্য ৩৯০ টাকার পরিবর্তে ৪১০ টাকা থেকে ৪২০ টাকায় বিক্রি করা এবং মূল্য তালিকা প্রদর্শন না করার অপরাধে ব্যবসায়ীর ৫ হাজার টাকা জরিমানা করা হয়। ভোক্তা অধিকার সংরক্ষন আইনে অর্থদন্ডিত মোহাম্মদ আলী বনানী বাজারের দোকানি। পৃথক অভিযানে গৌর সাহা মিষ্টির দোকানে হাইড্রোজ দিয়ে জিলাপী তৈরি করার অপরাধে দুই হাজার টাকা জরিমানা করে। অর্থদন্ডিত তপন সাহা শাজাহানপুর উপজেলার মাদলা এলাকার বাসিন্দা।
এরআগে, গত শনিবার শহরের রাজাবাজার এলাকার কয়েকটি প্রতিষ্ঠানে ভোজ্যতেল বিক্রয়ে অনিয়মের প্রমাণ পায় র্যাবের ভ্রাম্যমাণ আদালত। বিক্রেতারা সরবরাহ সংকট দেখিয়ে সর্বোচ্চ খুচরা মূল্যের চেয়েও বেশি দাম নিচ্ছিলেন। তারা ক্রয় ও বিক্রয়ের রশিদ দেখাতে পারেননি। প্রতি লিটার সয়াবিন তেল নির্ধারিত মূল্যের পরিবর্তে ২১০ টাকায় বিক্রি হচ্ছিল। এসময় ছয় ব্যবসায়ীর ৩৫ হাজার টাকা জরিমানা করে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষন অধিদপ্তর।
আরওপড়ুন…… পাহাড়-সমতলের সব নাগরিকের পরিচয় এক, সবার সমান অধিকার: প্রধানমন্ত্রী
বগুড়া।
১৩ এপ্রিল
Subscribe to get the latest posts sent to your email.