1. salmankoeas@gmail.com : admin :
মধুখালীতে সাংবাদিকদের বিরুদ্ধে মানববন্ধনের প্রতিবাদে সংবাদ সম্মেলন - দৈনিক ক্রাইমসিন
সোমবার, ১৩ এপ্রিল ২০২৬, ০১:৫০ পূর্বাহ্ন
শিরোনাম:
বগুড়ায় চলন্ত বাসে ভয়াবহ আগুন, চালকের বুদ্ধিমত্তায় প্রাণে রক্ষা মানববন্ধন থেকে ৭২ ঘন্টার আল্টিমেটাম : মধুখালীতে সাংবাদিকদের বিরুদ্ধে মানববন্ধনের প্রতিবাদে সংবাদ সম্মেলন পাহাড়-সমতলের সব নাগরিকের পরিচয় এক, সবার সমান অধিকার: প্রধানমন্ত্রী মাদকাসক্ত ছেলের নির্যাতনে  অসহায় মা সবিতা দেব মাধবপুরে র‍্যাব-৯ এর অভিযানে ৩৫ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার বিপুল পরিমাণে পেট্রোল জব্দ করেছে র‌্যাব-১৩ দোকান থেকে চুরি হয়ে গেল ৬ লক্ষ ৫০ হাজার টাকার গহনা শ্রীপুরে বাজার ইজারা নিয়ে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন। দিনাজপুরে র‌্যাব-১৩ পৃথক অভিযানে মাদকসহ গ্রেফতার ১

Join 3 other subscribers

মধুখালীতে সাংবাদিকদের বিরুদ্ধে মানববন্ধনের প্রতিবাদে সংবাদ সম্মেলন

Reporter Name
  • Update Time : রবিবার, ১২ এপ্রিল, ২০২৬
  • ২৭ Time View

ফরিদপুর প্রতিনিধি:

ফরিদপুরের মধুখালীতে সাংবাদিকদের বিরুদ্ধে মিথ্যা ও বিভ্রান্তিকর অভিযোগ এনে করা মানববন্ধনের প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছেন সাংবাদিক মোঃ জুয়েল শরীফ ও রাকিবুল হাসান মিঠু। রবিবার (১২ এপ্রিল) দুপুর ২টায় এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন সাংবাদিক মোঃ জুয়েল শরীফ। তিনি জানান, গত ১০ এপ্রিল “মধুখালী সচেতন নাগরিক সমাজ”-এর ব্যানারে মধুখালী রেলগেটে অনুষ্ঠিত মানববন্ধনে তার ও সহকর্মী রাকিবুল হাসান মিঠুর বিরুদ্ধে যে অভিযোগ আনা হয়েছে, তা সম্পূর্ণ মিথ্যা, বানোয়াট ও ভিত্তিহীন। তিনি এসব অভিযোগের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান।

তিনি বলেন, পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে গত ২৯ মার্চ তারা মধুখালীর পশ্চিম গাঁড়াখোলায় গফফার হোসেন মোল্লার বাড়িতে যান এবং সংশ্লিষ্টদের বক্তব্য সংগ্রহ করেন। পরবর্তীতে তার অনুপস্থিতিতে সহকর্মী রাকিবুল হাসান মিঠুকে ডেকে নিয়ে হেনস্তা করা হয় এবং তার ব্যবহৃত মোটরসাইকেল ও সঙ্গে থাকা টাকা ছিনিয়ে নেওয়া হয় বলে অভিযোগ করেন তিনি।

পরে স্থানীয় কয়েকজনের সহযোগিতায় মোটরসাইকেলটি উদ্ধার করা হয় বলেও তিনি জানান। ঘটনার দিন সন্ধ্যায় শাকিল নামে একজন তার দোকানে মোটরসাইকেলটি পৌঁছে দেয়।

জুয়েল শরীফ অভিযোগ করেন, ঘটনাটি আড়াল করতে একটি ভিডিও তৈরি করে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেওয়া হয়েছে। তিনি মনে করেন, এ ঘটনায় শুধু একজন সাংবাদিক নয়, পুরো সাংবাদিক সমাজের মর্যাদা ক্ষুণ্ন করা হয়েছে।
তিনি আরও বলেন, মানববন্ধনে বক্তব্য দেওয়া বেশিরভাগ ব্যক্তির বিভিন্ন অনিয়ম ও কর্মকাণ্ড নিয়ে পূর্বে সংবাদ প্রকাশ করা হয়েছে। সেই ক্ষোভ থেকেই তারা মিথ্যা অপপ্রচার চালাচ্ছে বলে দাবি করেন।

সংবাদ সম্মেলনে তিনি মধুখালীসহ সারাদেশের সাংবাদিকদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান এবং সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানান।
পরিশেষে তিনি বলেন, “মিথ্যা প্রচার করা গেলেও তা কখনো প্রতিষ্ঠিত করা যায় না- এ কথা উল্লেখ করে তিনি আবারও তার ও সহকর্মীর বিরুদ্ধে আনা অভিযোগের তীব্র প্রতিবাদ জানান।

আরওপড়ুন……. দোকান থেকে চুরি হয়ে গেল ৬ লক্ষ ৫০ হাজার টাকার গহনা


Discover more from দৈনিক ক্রাইমসিন

Subscribe to get the latest posts sent to your email.

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2023 দৈনিক ক্রাইমসিন
Theme Customized BY ITPolly.Com
error: Content is protected !!

Discover more from দৈনিক ক্রাইমসিন

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading