1. salmankoeas@gmail.com : admin :
মহাসড়কের খর শুকাতে গিয়ে মাইক্রোবাসের ধাক্কায় দিলীপ রায় নামে এক যুবকের মৃত্যু - দৈনিক ক্রাইমসিন
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০৭:২০ অপরাহ্ন
শিরোনাম:
​নীলফামারীতে সাইবার সেলের বিশেষ উদ্যোগ: ২৮টি হারানো মোবাইল উদ্ধার করে মালিকের হাতে হস্তান্তর মাধবপুরে ১১৯ পূজামণ্ডপে নিরাপত্তায় ৩ নির্বাহী ম্যাজিস্ট্রেট, বসানো হয়েছে আইপি ক্যামেরা রকেট লঞ্চার হাতে ছাত্রলীগ নেতার ছবি ভাইরাল মাঠপর্যায়ে কর্মসূচির কার্যক্রম শুরু, ট্যাব বিতরণ :ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে রাজনৈতিক প্রভাব নেই- এমপি মোশারফ হোসেন লাখাইয়ে আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবসে র্যালি ও আলোচনা সভা। কাজিপুরের চরাঞ্চলের দুই ইউনিয়ন পরিদর্শনে সিরাজগঞ্জের জেলা প্রশাসক ডিমলার বালাপাড়া বহুমুখী উচ্চ বিদ্যালয়ের অ্যাডহক কমিটির সভাপতি হলেন গোলাম রব্বানী প্রধান নন্দীগ্রামে ঘুমহীন প্রহরী, জনতার নিরাপত্তার ভ্যানগার্ড – আব্দুর রউফ রুবেল নীলফামারী জেনারেল হাসপাতালে চিকিৎসককে লাঞ্ছিত ও মারধরের অভিযোগ, অ্যাম্বুলেন্সচালক আটক মিথ্যা অপপ্রচারের অভিযোগ, মাধবপুর উপজেলা প্রেসক্লাব সভাপতির প্রতিবাদ

মহাসড়কের খর শুকাতে গিয়ে মাইক্রোবাসের ধাক্কায় দিলীপ রায় নামে এক যুবকের মৃত্যু

Reporter Name
  • Update Time : বুধবার, ৭ মে, ২০২৫
  • ৩৯১ Time View

মোঃ বাদশা প্রামান নীলফামারী প্রতিনিধিঃ
ডোমারে মহাসড়কে খড় শুকাতে গিয়ে মাইক্রোবাসের ধাক্কায় দিলিপ রায় (৩০) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।

বুধবার (৭ মে) সকাল সাড়ে ১০টায় নীলফামারীর ডোমার উপজেলার ধরনীগঞ্জ বাজারের দক্ষিণ পাশে ডোমার নীলফামারী মহাসড়কে দুর্ঘটনাটি ঘটে।

নিহত দিলিপ রায় উপজেলার হরিণচড়া ইউনিয়নের মৃত অমল রায়ের ছেলে। তিনি পেশায় একজন কৃষক।

প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে দিলিপ রায় তার বাড়ির সামনের মহাসড়কে খড় শুকাচ্ছিলেন। এ সময় ডোমার থেকে নীলফামারীগামী একটি দ্রুতগতির মাইক্রোবাস এসে তাকে সজোরে ধাক্কা দেয়। গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নিলে সেখানে তিনি মৃত্যুবরণ করেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করে হরিণচড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. রাসেল রানা বলেন, “সকালে মহাসড়কে দুর্ঘটনায় দিলিপ নামে এক যুবকের মৃত্যু হয়েছে। তবে দুর্ঘটনার পর ঘাতক মাইক্রোবাসটি পালিয়ে যায়, এখন পর্যন্ত তার কোনো সন্ধান পাওয়া যায়নি।”

ডোমার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুল ইসলাম বলেন, “খবর পেয়ে তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। নিহতের পরিবারের কোন অভিযোগ না থাকায়, মৃতদেহটি সৎকারের জন্য পরিবারের কাছে হস্তান্তর করা হযছে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2023 দৈনিক ক্রাইমসিন
Theme Customized BY ITPolly.Com
error: Content is protected !!