1. salmankoeas@gmail.com : admin :
মাধবপুরে আইনশৃঙ্খলা ও যানজট নিয়ন্ত্রণে মহাসড়কে ওয়াচ-টাওয়ার নির্মাণ - দৈনিক ক্রাইমসিন
বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ০৩:২৪ অপরাহ্ন
শিরোনাম:
ছোনগাছায় ইসলামী আন্দোলনের নবনির্বাচিত জেলা সভাপতিকে গণসংবর্ধনা কাজিপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী পালিত, দিনভর নানা কর্মসূচি কাজিপুরে নতুন ইউএনও শাহনাজ পারভীনের যোগদান বিএনপিকে ধ্বংস করতে এসে সব ফ্যাসিস্ট ব্যর্থ যা বললেন এমপি মোশারফ বগুড়ার নন্দীগ্রামে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে আনন্দ শোভাযাত্রা ও সমাবেশ তারেক রহমানের নেতৃত্বে নতুন বাংলাদেশ গড়ার প্রত্যয়।মাধবপুরে সৈয়দ মোঃফয়সল। নন্দীগ্রামে সেলাই মেশিন ও হুইল চেয়ার দিলেন এমপি মোশারফ মাধবপুরে চোরাই বাঁশসহ মিনি ট্রাক জব্দ মাধবপুরে ৩৮০০ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার মাধবপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর প্রস্তুতি সভা উপজেলা বিএনপি সভাপতির মামলা প্রত্যাহারের দাবি অপরাধ দমনে সারাদেশে বিশেষ অভিযান চালানোর নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর

মাধবপুরে আইনশৃঙ্খলা ও যানজট নিয়ন্ত্রণে মহাসড়কে ওয়াচ-টাওয়ার নির্মাণ

মাধবপুর( হবিগঞ্জ) সংবাদদাতাঃ
  • Update Time : শুক্রবার, ২৮ মার্চ, ২০২৫
  • ২৬৩ Time View

মাধবপুর( হবিগঞ্জ) সংবাদদাতাঃ
হবিগঞ্জের মাধবপুর উপজেলায় ঈদ উপলক্ষে চুরি, ছিনতাই ও  বিভিন্ন অপরাধ ঠেকাতে পুলিশি টহল জোরদার করা হয়েছে।

ঢাকা-সিলেট মহাসড়কে অপরাধ ঠেকাতে নির্মাণ করা হয়েছে দুটি অস্থায়ী ওয়াচ টাওয়ার। বাস টার্মিনাল, হাট-বাজারে বিভিন্ন এলাকার থাকবে পুলিশের কড়া নজরদারি। শুক্রবার বিকেলে মাধবপুর থানা থেকে আইন-শৃঙ্খলা নিয়ন্ত্রণে একটি মোটরসাইকেল মহড়া বের করা হয়।

উপজেলা সদর বাজারসহ উপজেলার বিভিন্ন সড়ক, এলাকা প্রদক্ষিণ করে পুলিশের উপস্থিতি জানান দেন।ইতোমধ্যে পুলিশ সুপার এ এন এম সাজেদুর রহমান এর নির্দেশে মাধবপুর থানার ওসি আব্দুল্লাহ আল মামুনের তত্ত্বাবধানে ঢাকা-সিলেট মহাসড়কে নিরাপত্তা জোরদারের লক্ষ্যে জগদীশপুর মুক্তিযোদ্ধা চত্বর ও মাধবপুর উপজেলা সদরে দুটি ওয়াচ টাওয়ার নির্মাণ করা হয়েছে। ওয়াচ টাওয়ারের চৌকি থেকে মহাসডক পর্যবেক্ষণ করা হচ্ছে এবং প্রতি মূহুর্তের ভিডিও ধারণ করে পুলিশ সুপার কার্যালয়ে প্রেরণ করা হচ্ছে।

আরওপড়ুন …ফুলবাড়ীতে পত্রিকা বিক্রেতাদের মাঝে ঈদ উপহার বিতরণ

শুক্রবার বিকালে ওয়াচ টাওয়ারের উদ্বোধন করা হয়। ওসি জানান, ইতোমধ্যে ঈদ উপলক্ষে বিভিন্ন বিপণিবিতান, হাট-বাজার, সড়কের নিরাপত্তা জোরদার করা হয়েছে। নিরাপত্তা জোরদারের লক্ষ্যে স্পর্শকাতর স্থান, সড়ক, স্থাপনা, বিপণিবিতান, বাসস্ট্যান্ড, পুলিশ নজরদারি জোরদার করা হয়েছে। ছিনতাইকারী, ডাকাত, অজ্ঞান ও মলম পার্টির সদস্যদের ধরতে পুলিশ ও আইনশৃঙ্খলা বাহিনীর বিশেষ টিম সক্রিয় রয়েছে।এখন পর্যন্ত মাধবপুরের পরিস্থিতি স্বাভাবিক।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2023 দৈনিক ক্রাইমসিন
Theme Customized BY ITPolly.Com
error: Content is protected !!