1. salmankoeas@gmail.com : admin :
মাধবপুরে জমি বিক্রির বায়না করে দশ লাখ টাকা আত্মসাৎ ও প্রাণনাশের হুমকির অভিযোগ - দৈনিক ক্রাইমসিন
মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ১২:৫৩ অপরাহ্ন
শিরোনাম:
চিলাহাটি বাজারে ১০ পিস ট্যাপেন্টাডলসহ মাদক কারবারি শুকুরু আটক মাধবপুরে আবাবিল সোসাইটির ৮ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত নোয়াপাড়ায় মাসব্যাপী শিশুকিশোর আনন্দ মেলা উদ্বোধন ভারতে যাওয়ার পথে নির্বাচন অফিসের কর্মচারী আটক সায়হাম গ্রুপের কারখানা পরিদর্শনে মার্কিন কাঁচা তুলা প্রতিনিধি দল মাধবপুরে বিএনপিতে দুর্নীতি, চাঁদাবাজি ও জুলুমের ঠাঁই নেই: এমপি ফয়সল মাধবপুরে নোয়াপাড়ায় জাবেদের সমর্থনে উঠান বৈঠকে ভোটারদের ব্যাপক উপস্থিতি! শেষে বিশাল মিছিল। কাজিপুরে ডেঙ্গু প্রতিরোধে তিন মাসব্যাপী পরিচ্ছন্নতা অভিযান শুরু প্রকাশিত সংবাদের প্রতিবাদ বাজারে অপরাধ দমনে নীলফামারী পুলিশের কঠোর পদক্ষেপ: গঠিত হলো বিশেষ সমন্বয় ফ্রন্ট

মাধবপুরে জমি বিক্রির বায়না করে দশ লাখ টাকা আত্মসাৎ ও প্রাণনাশের হুমকির অভিযোগ

মাধবপুর (হবিগঞ্জ) সংবাদদাতা::
  • Update Time : সোমবার, ২৬ জানুয়ারী, ২০২৬
  • ২৫২ Time View

হবিগঞ্জের মাধবপুর উপজেলায় জমি সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে দশ লাখ টাকা আত্মসাৎ ও প্রাণনাশের হুমকির অভিযোগ তুলে পুলিশ সুপার বরাবর নিরাপত্তা চেয়ে আবেদন করেছেন মো: আলমগীর নামে এক ব্যক্তি।অভিযোগ সূত্রে জানা যায়,

মাধবপুর উপজেলার বহরা ইউনিয়নের এনায়েতপুর মৌজার অন্তর্ভুক্ত ৭২ শতাংশ জমি বায়না সূত্রে মালিক হয়ে দীর্ঘদিন ধরে আবেদনকারী ভোগদখল করছেন। তবে সম্প্রতি স্থানীয় কয়েকজন ব্যক্তি ওই জমি নিজেদের দাবি করে জোরপূর্বক দখলের চেষ্টা চালাচ্ছেন বলে অভিযোগ করা হয়েছে। এ সময় তারা আবেদনকারীকে বিভিন্নভাবে ভয়ভীতি দেখাচ্ছেন বলেও অভিযোগে উল্লেখ করা হয়েছে।

অভিযোগকারীর দাবি, অভিযুক্তরা বেআইনি উপায়ে জমি দখলের চেষ্টা করছে এবং বিষয়টি নিয়ে প্রতিবাদ করায় তাকে ও তার পরিবারের সদস্যদের হত্যার হুমকি দেওয়া হচ্ছে। এতে করে তিনি চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন। অভিযোগে আরও বলা হয়, যেকোনো সময় অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটতে পারে—এমন আশঙ্কায় তিনি পুলিশ সুপারের নিকট নিরাপত্তা চেয়েছেন।

পুলিশ সুপারের কাছে নিজের ও পরিবারের সদস্যদের জীবনের নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি অভিযুক্তদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণেরও আবেদন জানিয়েছেন তিনি। এ বিষয়ে স্থানীয় একাধিক বাসিন্দা জানান, জমি সংক্রান্ত বিরোধ নিয়ে এলাকায় উত্তেজনা বিরাজ করছে। তারা বিষয়টির শান্তিপূর্ণ ও আইনসম্মত সমাধান চান।

অভিযোগকারী মো: আলমগীর মিয়া জানান, গত ১৫ এপ্রিল ২০২৫ ইং তারিখে এনায়েতপুর গ্রামের মো: মাহফুজ ৭২ শতাংশ জমি ২২ লাখ ৬৮ হাজার টাকায় দাম ধার্য করে ১০ লাখ টাকা বায়না নিয়ে বায়নার কাগজ সম্পাদন করে জমি আমাকে বুঝিয়ে দেয়। এরপর থেকে এই জমি আমি চাষাবাদ করে আসছি।

তিন মাসের মধ্যে বাকি টাকা দিয়ে জমির রেজিস্ট্রি দলিল বুঝে নেওয়ার কথা ছিল। নির্ধারিত সময়ের মধ্যে আমি টাকা নিয়ে মো: মাহফুজ এর সাথে বারবার যোগাযোগ করলেও সে রেজিস্ট্রি দলিল না দিয়ে উল্টো আমাকে জমি থেকে উচ্ছেদ করার জন্য হুমকি ধামকি দিচ্ছে। এব্যাপারে আমি আদালতে মামলা করেছি।

হবিগঞ্জের পুলিশ সুপার ও মাধবপুর থানার অফিসার ইনচার্জ এর বরাবর লিখিত অভিযোগ করেও কোন বিচার পাচ্ছি না।

অভিযুক্ত মো: মাহফুজ জানান, বায়না চুক্তি করে মো: আলমগীর এর নিকট থেকে টাকা নিয়েছিলাম, তবে সেই টাকা ফেরত দিয়ে দিয়েছি। তবে টাকা ফেরত দেওয়া সংক্রান্ত কোন প্রমাণ আমার কাছে নেই।

 

আরওপড়ুন …মাধবপুরপ ট্রাকে- বালির নীচে থাকা ১৪লাখ টাকার ভারতীয় জিরা জব্দ

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2023 দৈনিক ক্রাইমসিন
Theme Customized BY ITPolly.Com
error: Content is protected !!