1. salmankoeas@gmail.com : admin :
শিক্ষাবিদ ড. রাজ্জাকের স্মরণে মধুখালীতে অশ্রুভেজা অনুষ্ঠান - দৈনিক ক্রাইমসিন
মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ০৫:১৪ অপরাহ্ন
শিরোনাম:
রাজনগরে একই পরিবারের ১৪ দৃষ্টিপ্রতিবন্ধী; ৩ জনের সফল অস্ত্রোপচারে স্বস্তি পরিবারের কলেজে যাওয়ার পথে অচেতন ছাত্রী, মাধবপুর স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি জুলাই মাসেই হবিগঞ্জ কারাগারে হুইপ জিকে গউছ কে প্রফেশনাল কিলার দ্বারা হত্যার চেষ্টা লাখাইয়ে বুল্লা সিংহগ্রাম বালিকা উচ্চ বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত। শিক্ষার মানোন্নয়ন ও অবকাঠামোগত উন্নয়নে নানামুখী উদ্যোগ। লাখাইর বুল্লাবাজার এ ভ্রাম্যমাণ আদালতের অভিযান। মহিউদ্দিন আহমেদ রিপন লাখাই থেকে নন্দীগ্রামে দুর্যোগে মিলছে জরুরি খাদ্য, তাৎক্ষণিক সহায়তা দিচ্ছে প্রশাসন বিদ্রোহী প্রার্থী ঠেকাতে আগাম প্রস্তুতিতে বিএনপি, জোরদার হচ্ছে সাংগঠনিক নজরদারি মাধবপুরে ডাকাতি মামলার ৩ আসামি গ্রেফতার সোনামুখী ইউনিয়নে ইসলামী আন্দোলনের চেয়ারম্যান প্রার্থী হিসেবে মোনেক্কা হোসেনের নাম ঘোষণা কাজিপুরে ১১ মাস ধরে নিখোঁজ বৃদ্ধ, সন্ধান চেয়ে পরিবারের আকুতি

শিক্ষাবিদ ড. রাজ্জাকের স্মরণে মধুখালীতে অশ্রুভেজা অনুষ্ঠান

Reporter Name
  • Update Time : শনিবার, ১ নভেম্বর, ২০২৫
  • ২৬৩ Time View

মোঃ আরিফুল হাসান, ফরিদপুর জেলা প্রতিনিধি

ফরিদপুরের মধুখালীতে বিশিষ্ট শিক্ষাবিদ, লেখক ও গবেষক, সাপ্তাহিক মধুখালী সংবাদ-এর সম্পাদকমণ্ডলীর সভাপতি অধ্যাপক ড. শেখ আব্দুর রাজ্জাকের মৃত্যুতে এক স্মরণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১ নভেম্বর ২০২৫ খ্রি.) দুপুর সাড়ে ১২টায় মধুখালী কেন্দ্রীয় ঈদগাহ মাঠে এ অনুষ্ঠান আয়োজন করে সাপ্তাহিক মধুখালী সংবাদ ও মধুখালী সাংবাদিক ইউনিয়ন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মরহুমের বড় ভাই মো. ইদ্রিস আলী শেখ এবং সঞ্চালনা করেন মধুখালী সাংবাদিক ইউনিয়নের সভাপতি মো. মিজানুর রহমান।

অধ্যাপক ড. শেখ আব্দুর রাজ্জাকের জীবন ও কর্মের ওপর আলোকপাত করে বক্তব্য রাখেন—
সাবেক রূপালী ব্যাংকের জিএম অশোক কুমার সিংহ রায়, মধুখালী বাজার ব্যবস্থাপনা পরিষদের সভাপতি মো. আবুল বাশার বাদশা, মধুখালী আখচাষী মহিলা ডিগ্রি কলেজের অধ্যক্ষ দিলীপ কুমার গোস্বামী, সহকারী অধ্যাপক মাসুদুর রহমান, নির্মল কুমার রায়, বন্ধুবর মো. মনিরুল ইসলাম, মো. কালম শেখ, বোয়ালমারী কাজী সিরাজুল ইসলাম মহিলা কলেজের সহকারী অধ্যাপক সঞ্জিব কুমার রায়, মো. নাহিদ হাসান সোহেল, বিশিষ্ট কবি ও সাহিত্যিক মো. সাহেদ বিপ্লব এবং সাপ্তাহিক মধুখালী সংবাদ-এর সম্পাদক বিপ্লব কুমার চৌধুরী প্রমুখ।

দোয়া মাহফিল পরিচালনা করেন মধুখালী সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মো. মাহমুদুন নবী।

উল্লেখ্য, অধ্যাপক ড. শেখ আব্দুর রাজ্জাক ছিলেন আখচাষী মহিলা ডিগ্রি কলেজের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ এবং জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা। তিনি বিভিন্ন শ্রেণির পাঠ্যপুস্তকসহ কবিতা, গল্প ও সাহিত্য বিষয়ে প্রায় অর্ধশতাধিক গ্রন্থের রচয়িতা ছিলেন। তাঁর মৃত্যুতে শিক্ষা ও সাহিত্য অঙ্গনে এক অপূরণীয় শূন্যতা সৃষ্টি হয়েছে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2023 দৈনিক ক্রাইমসিন
Theme Customized BY ITPolly.Com
error: Content is protected !!