1. salmankoeas@gmail.com : admin :
সোনামগঞ্জের ছাতকে মাধবপুরের মাদক কারবারি গাঁজাসহ গ্রেফতার - দৈনিক ক্রাইমসিন
সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ০৩:৪৮ অপরাহ্ন
শিরোনাম:
মাধবপুরে জেলা পুলিশের সম্মাননায় প্রথম স্থান অর্জন করল বণিক বাড়ি শারদীয় দুর্গোৎসব শিমুলঘরের তিন পূজামণ্ডপে সাংবাদিক এম এ কাদেরের অনুদান নীলফামারী জেলায় শান্তিপূর্ণ পরিবেশে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে সমাপ্ত হলো শারদীয় দুর্গোৎসব সোনামুখী বাজারে পুলিশের অভিযান, উদ্ধার ৫ গ্রাম হেরোইন ও ৭৩ পিস ইয়াবা মাধবপুরের জিপিএসের সহায়তায় ছিনতাইকৃত ট্রাকসহ তিন গরু উদ্ধার মাধবপুরে শিমের বাম্পার ফলনের প্রত্যাশা, লাভের স্বপ্ন দেখছেন কৃষকেরা ডিমলায় শারদীয় দুর্গোৎসব ২০২৬ সুষ্ঠুভাবে উদযাপনের লক্ষ্যে উপজেলা প্রশাসনের জরুরি যোগাযোগের নম্বর প্রকাশ লাখাইয়ে পূজা মণ্ডপ পরিদর্শনে প্রেসক্লাব নেতৃবৃন্দ। ফেসবুকে মিথ্যা তথ্য ছড়িয়ে মানহানি: ডিমলায় থানায় লিখিত অভিযোগ। নিয়োগ পরীক্ষার প্রশ্ন ফাঁসের ঘটনায় আলোচনায় সুজিত গোপ, গ্রেপ্তার ৭

সোনামগঞ্জের ছাতকে মাধবপুরের মাদক কারবারি গাঁজাসহ গ্রেফতার

Reporter Name
  • Update Time : শনিবার, ৩১ মে, ২০২৫
  • ৩২৬ Time View

সুনামগঞ্জ প্রতিনিধি:

সুনামগঞ্জ জেলার ছাতক উপজেলায় অভিযান চালিয়ে দুই কেজি গাঁজাসহ এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে পুলিশ।

ছাতক থানার অফিসার ইনচার্জের নির্দেশনায় এসআই (নিঃ) মোঃ সিকান্দর আলী সঙ্গীয় ফোর্সসহ ছাতক পৌরসভার বাগবাড়ী এলাকায় ছাতক-গোবিন্দগঞ্জ পাকা সড়কে রওশন কমপ্লেক্সের সামনে অভিযান পরিচালনা করেন। অভিযানে শিমুলঘর (পোঃ ছাতিয়ান), মাধবপুর, হবিগঞ্জ জেলার বাসিন্দা  হেবজু মিয়ার ছেলে সজীব মিয়াকে (২৩) কে গ্রেফতার করা হয়।

তার ডান হাতে থাকা একটি কাগজের শপিং ব্যাগের ভেতর কালো পলিথিনে মোড়ানো দুই কেজি গাঁজা উদ্ধার করা হয়।

গ্রেফতারের পর এসআই (নি.) মোঃ সিকান্দর আলী বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করেন। আসামির বিরুদ্ধে নিয়মিত মামলা রুজু করা হয়েছে এবং মামলাটি বর্তমানে তদন্তাধীন।

আসামিকে বিধি মোতাবেক আদালতে সোপর্দ করা হয়েছে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2023 দৈনিক ক্রাইমসিন
Theme Customized BY ITPolly.Com
error: Content is protected !!