1. salmankoeas@gmail.com : admin :
হবিগঞ্জে বিচারিক কার্যক্রমের অগ্রগতি নিয়ে মাসিক পুলিশ-ম্যাজিস্ট্রেসি কনফারেন্স অনুষ্ঠিত - দৈনিক ক্রাইমসিন
বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৪৩ অপরাহ্ন
শিরোনাম:
লাখাইয়ে বীরমুক্তিযোদ্ধা শাহেদ আলীর রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন। বিভিন্ন মহলের শোক। স্ত্রীর আবদারে মোবাইল কিনে দেওয়ার পর যুবকের আত্মহত্যা ছোনগাছায় ইসলামী আন্দোলনের নবনির্বাচিত জেলা সভাপতিকে গণসংবর্ধনা কাজিপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী পালিত, দিনভর নানা কর্মসূচি কাজিপুরে নতুন ইউএনও শাহনাজ পারভীনের যোগদান বিএনপিকে ধ্বংস করতে এসে সব ফ্যাসিস্ট ব্যর্থ যা বললেন এমপি মোশারফ বগুড়ার নন্দীগ্রামে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে আনন্দ শোভাযাত্রা ও সমাবেশ তারেক রহমানের নেতৃত্বে নতুন বাংলাদেশ গড়ার প্রত্যয়।মাধবপুরে সৈয়দ মোঃফয়সল। নন্দীগ্রামে সেলাই মেশিন ও হুইল চেয়ার দিলেন এমপি মোশারফ মাধবপুরে চোরাই বাঁশসহ মিনি ট্রাক জব্দ মাধবপুরে ৩৮০০ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

হবিগঞ্জে বিচারিক কার্যক্রমের অগ্রগতি নিয়ে মাসিক পুলিশ-ম্যাজিস্ট্রেসি কনফারেন্স অনুষ্ঠিত

Reporter Name
  • Update Time : শনিবার, ৩১ মে, ২০২৫
  • ২৯১ Time View

স্টাফ রিপোর্টার :

বিচারিক কার্যক্রমের অগ্রগতি ও আইন-শৃঙ্খলা পরিস্থিতি উন্নয়নে করণীয় নিয়ে হবিগঞ্জে অনুষ্ঠিত হয়েছে মাসিক পুলিশ-ম্যাজিস্ট্রেসি কনফারেন্স। শনিবার (৩১ মে) সকাল ১০টায় চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত, হবিগঞ্জ-এর উদ্যোগে আদালত ভবনের সম্মেলন কক্ষে এই কনফারেন্স অনুষ্ঠিত হয়।

সভায় সভাপতিত্ব করেন হবিগঞ্জ জেলার চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মুহাম্মদ আনোয়ার ছাদাত। কনফারেন্সের মূল আলোচ্য বিষয় ছিল— ডাকাতি, ছিনতাই, চোরাচালান, দাঙ্গা ও মাদক নির্মূলে করণীয় পদক্ষেপ; সাম্প্রতিক সহিংসতার প্রেক্ষিতে রুজুকৃত মামলার অগ্রগতি পর্যালোচনা; এবং জুডিসিয়াল ম্যাজিস্ট্রেসি, হবিগঞ্জ-এর সার্বিক কার্যক্রমের উন্নয়ন।

প্রেজেন্টেশনের মাধ্যমে মামলার দ্রুত নিষ্পত্তি, ভ্রাম্যমাণ আদালত পরিচালনা এবং আদালত ভবনের উন্নয়ন ও সংস্কার নিয়ে বিস্তারিত আলোচনা হয়। সভাটি শুরু হয় পবিত্র কোরআন তেলাওয়াত ও পবিত্র গীতা পাঠের মধ্য দিয়ে।

কনফারেন্সে ফোকাল পার্সন হিসেবে সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মোঃ ছিফাত উল্লাহ উপস্থাপনা ও সঞ্চালনার দায়িত্ব পালন করেন। স্বাগত বক্তব্য দেন অতিরিক্ত চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট কাঁকন দে।
“তদন্ত, বিচার ও প্রসেস জারিতে প্রতিবন্ধকতা ও তার প্রতিকার” বিষয়ক একটি গুরুত্বপূর্ণ প্রেজেন্টেশন উপস্থাপন করেন সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট কামরুল হাসান।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট রেঞ্জের ডিআইজি মোঃ মুশফেকুর রহমান, হবিগঞ্জের পুলিশ সুপার এ. এন. এম. সাজেদুর রহমান, পিবিআই পুলিশ সুপার মোঃ হায়াতুন নবী, সিভিল সার্জন ডা. রত্নদীপ বিশ্বাস, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট নাঈমা খন্দকার এবং জেলা সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. মোহাম্মদ আমিনুল হক সরকার।

এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিনিয়র ও জুডিসিয়াল ম্যাজিস্ট্রেটগণ, আর.এম.ও. ডা. মোমিন উদ্দিন চৌধুরী, র‌্যাব-৯ (সিপিসি-০১, শায়েস্তগঞ্জ)-এর কোম্পানি কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার শাহ আলম, সিআইডি, ডিবি, জেল সুপার, কোর্ট পুলিশ পরিদর্শক, সকল থানার অফিসার ইনচার্জগণ, হবিগঞ্জ জেলা আইনজীবী সমিতির সভাপতি মোঃ আব্দুল হান্নান চৌধুরী, সাধারণ সম্পাদক মোঃ গিয়াস উদ্দিন চৌধুরী, পাবলিক প্রসিকিউটর মোঃ আব্দুল হাইসহ সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তরের প্রতিনিধিগণ।

বক্তারা তাদের বক্তব্যে বলেন, সমন্বিত প্রচেষ্টার মাধ্যমে জেলার আইন-শৃঙ্খলা রক্ষা ও বিচারিক কার্যক্রমে গতিশীলতা আনা সম্ভব। সভা শেষে অংশগ্রহণকারীরা অভিন্ন লক্ষ্য ও উদ্দেশ্যে একযোগে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2023 দৈনিক ক্রাইমসিন
Theme Customized BY ITPolly.Com
error: Content is protected !!