1. salmankoeas@gmail.com : admin :
হবিগঞ্জ জেলা পুলিশের শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ মাধবপুরের সোহেল রানা - দৈনিক ক্রাইমসিন
শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ০৫:৩৩ পূর্বাহ্ন
শিরোনাম:
শীতের আগেই শীতবস্ত্র বিতরণের দাবি গাইবান্ধায়, চরাঞ্চলের মানুষের দুশ্চিন্তা বাড়ছে কাজীপুরের চরগিরিশে ইসলামী আন্দোলন বাংলাদেশের ইউনিয়ন সম্মেলন অনুষ্ঠিত নন্দীগ্রামে কনটেন্ট ক্রিয়েটর সমাবেশে আব্দুর রউফ রুবেল ভুল কীটনাশক প্রয়োগে কৃষকের সর্বনাশ!অসুস্থ হয়ে হাসপাতালে। মাধবপুরে ১১৬ মণ্ডপে দুর্গাপূজা, ইভটিজিং-মাদক নিয়ন্ত্রণে কঠোর হওয়ার দাবি সন্ত্রাসী কর্মকান্ড প্রতিহত করবে যুবদল, বিক্ষোভ সমাবেশ কাজিপুরে কৃষকের সবজি বাগান কাটার অভিযোগ, বসতঘরের দরজা-জানালায় হামলার দাবি গোবিন্দগঞ্জে ইভটিজিং ও বাল্যবিবাহ প্রতিরোধে সচেতনতামূলক ক্যাম্পেইন ঢাকায় ১৭ বছরের কিশোরকে হত্যা: কার্টনে মরদেহ নিয়ে গিয়ে মাটিচাপা, এ,আই ভিডিও তৈরি করে মুক্তিপণ ভাবি গ্রেপ্তার ১ চুনারুঘাটের আরেক এএসআই প্রত্যাহার মামলায় ফাঁসানোর ভয় দেখিয়ে ‘ঘুষ’

হবিগঞ্জ জেলা পুলিশের শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ মাধবপুরের সোহেল রানা

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ৭ জুলাই, ২০২৬
  • ২৩৭ Time View
হবিগঞ্জ জেলা পুলিশের শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ মাধবপুরের সোহেল রানা

মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি :
জেলা পুলিশের মাসিক অপরাধ পর্যালোচনা সভায় মাদক উদ্ধার, আসামি গ্রেফতার এবং আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার স্বীকৃতিস্বরূপ মাধবপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ সোহেল রানাকে হবিগঞ্জ জেলার শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ (ওসি) হিসেবে সম্মাননা প্রদান করা হয়েছে।

সম্প্রতি অনুষ্ঠিত জেলা পুলিশের মাসিক অপরাধ পর্যালোচনা সভায় এ সম্মাননা প্রদান করা হয়। সভায় জেলার বিভিন্ন থানার সার্বিক কার্যক্রম মূল্যায়ন করে অপরাধ দমন, মাদকবিরোধী অভিযান, পরোয়ানাভুক্ত আসামি গ্রেফতার এবং আইন-শৃঙ্খলা রক্ষায় বিশেষ অবদানের জন্য মাধবপুর থানার ওসি মোঃ সোহেল রানাকে শ্রেষ্ঠ ওসি হিসেবে নির্বাচিত করা হয়।

পরে হবিগঞ্জ জেলার পুলিশ সুপার মোঃ তারেক মাহমুদ তাঁর হাতে সম্মাননা স্মারক তুলে দেন এবং ভবিষ্যতেও পেশাদারিত্ব, সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানান।

এ সম্মাননা প্রাপ্তির পর ওসি মোঃ সোহেল রানা বলেন, “এই অর্জন মাধবপুর থানার সকল কর্মকর্তা ও সদস্যদের সম্মিলিত প্রচেষ্টার ফল। আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, মাদক ও অপরাধ দমনে আমরা আন্তরিকভাবে কাজ করে যাচ্ছি। ভবিষ্যতেও জনগণের আস্থা অর্জনে সর্বোচ্চ চেষ্টা অব্যাহত থাকবে।”

মাধবপুর থানার এ অর্জনে পুলিশ সদস্যদের পাশাপাশি স্থানীয় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ সন্তোষ প্রকাশ করেছেন।

আরওপড়ুন……. নন্দীগ্রামে জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2023 দৈনিক ক্রাইমসিন
Theme Customized BY ITPolly.Com
error: Content is protected !!