1. salmankoeas@gmail.com : admin :
হাদি ও বিএনপির প্রার্থীর ওপর হামলা, বগুড়ায় বিক্ষোভ - দৈনিক ক্রাইমসিন
মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৩৮ অপরাহ্ন
শিরোনাম:
দুর্নীতিমুক্ত সমাজ গঠনে ডিমলায় অনুষ্ঠিত হলো তারুণ্যের বিতর্ক ও সাংস্কৃতিক প্রতিযোগিতা সৈয়দপুর প্লাজা মার্কেটে দুর্ধর্ষ চুরি: ক্ষতিপূরণ ও বিচারের দাবিতে ব্যবসায়ীদের মানববন্ধন মাধবপুরে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণ চিলাহাটি বাজারে ১০ পিস ট্যাপেন্টাডলসহ মাদক কারবারি শুকুরু আটক মাধবপুরে আবাবিল সোসাইটির ৮ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত নোয়াপাড়ায় মাসব্যাপী শিশুকিশোর আনন্দ মেলা উদ্বোধন ভারতে যাওয়ার পথে নির্বাচন অফিসের কর্মচারী আটক সায়হাম গ্রুপের কারখানা পরিদর্শনে মার্কিন কাঁচা তুলা প্রতিনিধি দল মাধবপুরে বিএনপিতে দুর্নীতি, চাঁদাবাজি ও জুলুমের ঠাঁই নেই: এমপি ফয়সল মাধবপুরে নোয়াপাড়ায় জাবেদের সমর্থনে উঠান বৈঠকে ভোটারদের ব্যাপক উপস্থিতি! শেষে বিশাল মিছিল।

হাদি ও বিএনপির প্রার্থীর ওপর হামলা, বগুড়ায় বিক্ষোভ

Reporter Name
  • Update Time : শনিবার, ১৩ ডিসেম্বর, ২০২৫
  • ২২৯ Time View

বগুড়া : প্রতিনিধি
রাজধানীতে সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী, ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদি ও চট্টগ্রামে বিএনপির প্রার্থী এরশাদ উল্লাহ’র ওপর হামলার প্রতিবাদে বগুড়ায় বিক্ষোভ মিছিল করা হয়েছে। জেলা বিএনপির সমাবেশে বক্তারা গভীর উদ্বেগ ও ক্ষোভ প্রকাশ করেছেন।

গতকাল শনিবার বিএনপি আয়োজিত বিক্ষোভ মিছিল শহর প্রদক্ষিণ করে। নবাববাড়ী সড়কস্থ দলীয় কার্যালয়ের সামনে জড়ো হন ছাত্রদল, যুবদল ও স্বেচ্ছাসেবক দলসহ বিএনপির সব অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

বগুড়া জেলা বিএনপির সভাপতি রেজাউল করিম বাদশার সভাপতিত্বে প্রতিবাদ সমাবেশে সঞ্চালনা করেন ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক সাবেক এমপি মো. মোশারফ হোসেন। বক্তব্য রাখেন বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা এড. একেএম মাহবুবর রহমান, হেলালুজ্জামান তালুকদার লালু, জাতীয় নির্বাহী কমিটির সদস্য ভিপি সাইফুল ইসলাম, আলী আজগর হেনা, ফজলুল বারী তালুকদার বেলাল, সহ সভাপতি হামিদুল হক চৌধুরী হিরু, মাফতুন আহম্মেদ খান রুবেল, তাহা উদ্দিন নাহিন, মনিরুজ্জামান মনি, জাহিদুল ইসলাম হেলাল প্রমুখ।

বক্তারা বলেন, একাত্তর ও চব্বিশের শত্রুরা এই নৃশংস হামলা চালিয়েছে। তারা দেশকে নৈরাজ্যের অন্ধকারে ঠেলে দিতে চাচ্ছে। এই আক্রমণ সুদূরপ্রসারী অশুভ পরিকল্পনার অংশ। নিঃসন্দেহে এটি নির্বাচনী পরিবেশ বানচাল করার জন্য সন্ত্রাসী কার্যক্রম বিস্তারের নীলনকশা। একটি গোষ্ঠী সন্ত্রাসী কর্মকাণ্ডের মাধ্যমে ঘোলা পানিতে মাছ শিকারের অপচেষ্টায় লিপ্ত। সুষ্ঠু নির্বাচনের পরিবেশ নিশ্চিত করতে অন্তর্বর্তী সরকারকে আরও কঠোর হওয়ার তাগিদ দিয়েছেন বিএনপি নেতারা।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2023 দৈনিক ক্রাইমসিন
Theme Customized BY ITPolly.Com
error: Content is protected !!