
নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধি :
বগুড়ার নন্দীগ্রামে এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ও নবীন বরণ অনুষ্ঠিত হয়েছে।
গতকাল শুক্রবার উপজেলার হাটকড়ই ডিগ্রি কলেজ হলরুমে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা বিএনপির সভাপতি আলাউদ্দিন সরকার।
কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ আমেনা খাতুনের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সাবেক কাউন্সিলর বেলায়েত হোসেন আদর।
উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আব্দুল হাকিম, উপজেলা ছাত্রদলের সিনিয়র সহ সভাপতি নবীর শেখসহ রাজনৈতিক, সামাজিক সংগঠন, কলেজের ম্যানেজিং কমিটির নেতৃবৃন্দ, শিক্ষক-শিক্ষিকা ও গণ্যমান্যরা।
Subscribe to get the latest posts sent to your email.