1. salmankoeas@gmail.com : admin :
মাধবপুরে দরিদ্র মেধাবীদের মুখে হাসি, এসএম ফয়সল শিক্ষাবৃত্তির হাত ধরে - দৈনিক ক্রাইমসিন
মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ১১:২৩ পূর্বাহ্ন
শিরোনাম:
চিলাহাটি বাজারে ১০ পিস ট্যাপেন্টাডলসহ মাদক কারবারি শুকুরু আটক মাধবপুরে আবাবিল সোসাইটির ৮ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত নোয়াপাড়ায় মাসব্যাপী শিশুকিশোর আনন্দ মেলা উদ্বোধন ভারতে যাওয়ার পথে নির্বাচন অফিসের কর্মচারী আটক সায়হাম গ্রুপের কারখানা পরিদর্শনে মার্কিন কাঁচা তুলা প্রতিনিধি দল মাধবপুরে বিএনপিতে দুর্নীতি, চাঁদাবাজি ও জুলুমের ঠাঁই নেই: এমপি ফয়সল মাধবপুরে নোয়াপাড়ায় জাবেদের সমর্থনে উঠান বৈঠকে ভোটারদের ব্যাপক উপস্থিতি! শেষে বিশাল মিছিল। কাজিপুরে ডেঙ্গু প্রতিরোধে তিন মাসব্যাপী পরিচ্ছন্নতা অভিযান শুরু প্রকাশিত সংবাদের প্রতিবাদ বাজারে অপরাধ দমনে নীলফামারী পুলিশের কঠোর পদক্ষেপ: গঠিত হলো বিশেষ সমন্বয় ফ্রন্ট

মাধবপুরে দরিদ্র মেধাবীদের মুখে হাসি, এসএম ফয়সল শিক্ষাবৃত্তির হাত ধরে

নিজস্ব প্রতিবেদক
  • Update Time : শনিবার, ২৮ জুন, ২০২৫
  • ৩৭০ Time View

প্রতিবেদন: দৈনিক ক্রাইমসিন প্রতিনিধি, মাধবপুর

হবিগঞ্জ জেলার মাধবপুর উপজেলায় মাধ্যমিক ও দাখিল মাদ্রাসার মেধাবী শিক্ষার্থীদের মধ্যে ‘এসএম ফয়সল শিক্ষাবৃত্তি’ প্রদান করা হয়েছে। শনিবার (২৮ জানুয়ারি) সকাল ১১টায় উপজেলার সায়হাম কটন মিলের মাল্টিপারপাস হলরুমে এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে শিক্ষাবৃত্তি বিতরণ করা হয়।

অনুষ্ঠানে উপজেলার ৯টি শিক্ষা প্রতিষ্ঠানের ৬ষ্ঠ থেকে ১০ম শ্রেণি পর্যন্ত মেধাতালিকাভুক্ত দরিদ্র শিক্ষার্থীদের মাঝে মোট ৯ লক্ষ টাকার বৃত্তি বিতরণ করা হয়। পর্যায়ক্রমে উপজেলার ৩২টি শিক্ষা প্রতিষ্ঠানে সর্বমোট ৩২ লক্ষ টাকা বিতরণ করা হবে বলে আয়োজক কর্তৃপক্ষ জানায়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মাধবপুর মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি মিজানুর রহমান। প্রধান অতিথি ছিলেন দেশের অন্যতম পরিবেশবান্ধব শিল্প প্রতিষ্ঠান সায়হাম গ্রুপের চেয়ারম্যান সৈয়দ মোঃ ফয়সল

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক উপজেলা চেয়ারম্যান সৈয়দ মোঃ শাহজাহান, সায়হাম গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী সৈয়দ মোঃ ঈশতিয়াক আহমেদ, ইউপি চেয়ারম্যান পারভেজ হোসেন চৌধুরী, ও ইউপি চেয়ারম্যান সৈয়দ আতাউল মোস্তাফা সোহেল

শিক্ষার্থীদের উদ্দেশে বক্তব্য রাখতে গিয়ে প্রধান অতিথি সৈয়দ মোঃ ফয়সল বলেন,

“বর্তমান বিশ্বে মেধা ও কর্মের প্রতিযোগিতার যুগ চলছে। এ সময় আমাদের লক্ষ্য হওয়া উচিত গুণগত শিক্ষা অর্জনের মাধ্যমে জাতিকে এগিয়ে নেওয়া। কোনো মেধাবী শিক্ষার্থী যেন আর্থিক সংকটে পড়াশোনা থেকে ছিটকে না পড়ে—এই লক্ষ্যেই এই শিক্ষাবৃত্তির উদ্যোগ। আমরা চাই ভবিষ্যৎ প্রজন্ম দেশকে উন্নতির শিখরে নিয়ে যাবে।”

তিনি আরও বলেন,

“মাদক একটি জাতিকে ধ্বংস করে দেয়, এটি থেকে দূরে থাকতে হবে। দুর্নীতি ও চাঁদাবাজির বিরুদ্ধে সোচ্চার হতে হবে। শিক্ষার্থীদের মানসিক ও শারীরিক বিকাশের জন্য আমরা সব শিক্ষা প্রতিষ্ঠানে খেলাধুলার সামগ্রী সরবরাহ করব।”

উল্লেখ্য, গত কয়েক বছর ধরেই সায়হাম গ্রুপের চেয়ারম্যান সৈয়দ মোঃ ফয়সলের উদ্যোগে এ শিক্ষাবৃত্তি কার্যক্রম চলমান রয়েছে, যা শিক্ষার্থীদের মাঝে ব্যাপক সাড়া ফেলেছে।

আরওপড়ুন…মাধবপুরে হত্যা ও ডাকাতি মামলার আসামি গ্রেফতার ।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2023 দৈনিক ক্রাইমসিন
Theme Customized BY ITPolly.Com
error: Content is protected !!