1. salmankoeas@gmail.com : admin :
রাজশাহীর ভূয়া সাংবাদিক নজরুল ইসলাম জুলুর বিচারের দাবিতে বিক্ষোভ ও মানববন্ধন - দৈনিক ক্রাইমসিন
মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৪৬ অপরাহ্ন
শিরোনাম:
দুর্নীতিমুক্ত সমাজ গঠনে ডিমলায় অনুষ্ঠিত হলো তারুণ্যের বিতর্ক ও সাংস্কৃতিক প্রতিযোগিতা সৈয়দপুর প্লাজা মার্কেটে দুর্ধর্ষ চুরি: ক্ষতিপূরণ ও বিচারের দাবিতে ব্যবসায়ীদের মানববন্ধন মাধবপুরে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণ চিলাহাটি বাজারে ১০ পিস ট্যাপেন্টাডলসহ মাদক কারবারি শুকুরু আটক মাধবপুরে আবাবিল সোসাইটির ৮ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত নোয়াপাড়ায় মাসব্যাপী শিশুকিশোর আনন্দ মেলা উদ্বোধন ভারতে যাওয়ার পথে নির্বাচন অফিসের কর্মচারী আটক সায়হাম গ্রুপের কারখানা পরিদর্শনে মার্কিন কাঁচা তুলা প্রতিনিধি দল মাধবপুরে বিএনপিতে দুর্নীতি, চাঁদাবাজি ও জুলুমের ঠাঁই নেই: এমপি ফয়সল মাধবপুরে নোয়াপাড়ায় জাবেদের সমর্থনে উঠান বৈঠকে ভোটারদের ব্যাপক উপস্থিতি! শেষে বিশাল মিছিল।

রাজশাহীর ভূয়া সাংবাদিক নজরুল ইসলাম জুলুর বিচারের দাবিতে বিক্ষোভ ও মানববন্ধন

Reporter Name
  • Update Time : সোমবার, ৭ জুলাই, ২০২৫
  • ২৬৭ Time View

মোঃ মেহেদী হাসান মুন্না, জেলা প্রতিনিধি, রাজশাহী:

রাজশাহীর কথিত ভূয়া সাংবাদিক, সন্ত্রাসী ও রাজশাহী প্রেসক্লাবের দখলদার সভাপতি নজরুল ইসলাম জুলুর বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৭ জুলাই ২০২৫) সকাল ১১টা ৩০ মিনিট থেকে দুপুর ১২টা পর্যন্ত রাজশাহী মহানগরীর সাহেববাজার জিরো পয়েন্টে টিকাপাড়া খুলিপাড়া এলাকার ভুক্তভোগী এলাকাবাসীর ব্যানারে এ কর্মসূচি পালিত হয়।

বিক্ষোভ মিছিলটি সকাল ১১টায় খুলিপাড়া এলাকা থেকে শুরু হয়ে সাগরপাড়া, রানীবাজার, বাটার মোড় হয়ে জিরো পয়েন্টে গিয়ে শেষ হয়। পরে সেখানে আয়োজিত মানববন্ধনে প্রায় ১৫০-১৮০ জন এলাকাবাসী অংশগ্রহণ করেন।

মানববন্ধনে উপস্থিত ছিলেন,মোঃ আব্দুল মজিদ, যুগ্ম আহ্বায়ক ও সাধারণ সম্পাদক, ২১নং ওয়ার্ড বিএনপি, রাজশাহী মহানগর। মোঃ ডিকেন, সহ-সভাপতি, বাংলাদেশ তরুণ দল, রাজশাহী জেলা। মোঃ আজিজ, মোঃ বাদল, আবু রাসেল মনি ও আনোয়ারুল ইসলাম বুলবুল – ভুক্তভোগী এলাকাবাসী, খুলিপাড়া, বোয়ালিয়া থানা, রাজশাহী মহানগর।

মানববন্ধনে বক্তারা বলেন, “সাম্প্রতিক সেনাবাহিনীর অভিযানে আটক হওয়া নজরুল ইসলাম জুলু দীর্ঘদিন ধরে এলাকায় সন্ত্রাসী কার্যকলাপ, চাঁদাবাজি, ব্ল্যাকমেইল এবং মিথ্যা মামলা দিয়ে সাধারণ মানুষকে হয়রানি করে আসছিল। সাংবাদিকতার ছদ্মাবরণে সে অবৈধভাবে বিপুল অর্থ ও সম্পদ অর্জন করেছে, যার নিরপেক্ষ তদন্ত করে বিচারের দাবি জানাচ্ছি।”

তারা দুর্নীতি দমন কমিশনের (দুদক) প্রতি আহ্বান জানান, যেন নজরুল ইসলাম জুলুর অবৈধ সম্পদের উৎস ও আয়-ব্যয়ের হিসাব তদন্ত করে যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হয়।

এছাড়াও বক্তারা নজরুল ইসলাম জুলুর কাছে থাকা অবৈধ আগ্নেয়াস্ত্র ও অন্যান্য সরঞ্জাম দ্রুত উদ্ধারে প্রশাসনের সংশ্লিষ্ট মহলের দৃষ্টি আকর্ষণ করেন এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর দ্রুত পদক্ষেপ কামনা করেন।

মানববন্ধন শেষে বক্তারা বলেন, “সাংবাদিকদের কাছে আমাদের অনুরোধ—আপনারা কলম ও ক্যামেরার শক্তির মাধ্যমে এ ধরনের মুখোশধারী ভুয়া সাংবাদিকদের মুখোশ সমাজের সামনে উন্মোচন করুন।”

শান্তিপূর্ণভাবে শেষ হওয়া এই কর্মসূচি থেকে অবিলম্বে নজরুল ইসলাম জুলুর বিচারের পাশাপাশি তার সহযোগীদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানানো হয়।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2023 দৈনিক ক্রাইমসিন
Theme Customized BY ITPolly.Com
error: Content is protected !!