1. salmankoeas@gmail.com : admin :
মাধবপুরে বিএনপির সদস্য নবায়ন কর্মসূচির উদ্বোধন, নির্বাচন সামনে রেখে প্রস্তুতির আহ্বান সৈয়দ মো. ফয়সলের - দৈনিক ক্রাইমসিন
শনিবার, ২০ জুন ২০২৬, ০২:১২ অপরাহ্ন
শিরোনাম:
আলোচিত রিসোর্টকাণ্ড: ৫০১ নম্বর কক্ষ নিয়ে যা বললেন মামুনুল হক শ্রীমঙ্গলে বাড়ির আঙিনা থেকে উদ্ধার হলো বিষধর শঙ্খিনী ‘কার্যক্রম নিষিদ্ধ আ. লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে সর্বোচ্চ সতর্ক আইনশৃঙ্খলা বাহিনী’ অবহেলা নয়, দ্রুত চিকিৎসা জরুরি—ব্রেন টিউমারের প্রাথমিক লক্ষণগুলো কী? ডিমলায় পাটনার কংগ্রেস অনুষ্ঠিত: আধুনিক প্রযুক্তি ও টেকসই কৃষি উন্নয়নে গুরুত্বারোপ ফাউল, হলুদ নাকি লাল কার্ড—মেসির ঘটনাটি কীভাবে দেখে ফুটবল আইন? মাধবপুরের পল্লীতে কয়েক হাজার ফুট আর্জেন্টিনার পতাকা প্রধানমন্ত্রী উদ্বোধন করলেন চন্ডিছড়া চা বাগানের ফ্যামিলি কার্ড কার্যক্রম শ্রীমঙ্গল থেকে ফ্যামিলি কার্ড কর্মসূচির যাত্রা শুরু পুষ্টি নিরাপত্তা নিশ্চিত ও নতুন উদ্যোক্তা তৈরিতে মাধবপুরে পার্টনার কংগ্রেস

মাধবপুরে বিএনপির সদস্য নবায়ন কর্মসূচির উদ্বোধন, নির্বাচন সামনে রেখে প্রস্তুতির আহ্বান সৈয়দ মো. ফয়সলের

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২৪ জুলাই, ২০২৫
  • ২৫৩ Time View

মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি:
হবিগঞ্জের মাধবপুর উপজেলায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)–এর সদস্য পদ নবায়ন কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার (২৪ জুলাই) উপজেলা বিএনপির উদ্যোগে আয়োজিত এই অনুষ্ঠানে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক সংসদ সদস্য সৈয়দ মো. ফয়সল।

উপজেলা বিএনপির সভাপতি শামসুল ইসলাম কামালের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় সৈয়দ মো. ফয়সল বলেন, “বিগত সরকার দেশের গণতান্ত্রিক কাঠামো ধ্বংস করে গেছে। বিএনপি বিগত ১৬ বছর ধরে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার জন্য নিরলসভাবে লড়াই-সংগ্রাম করেছে। আমি মাধবপুরে বিএনপির সংগঠন গড়তে পায়ে হেঁটে প্রতিটি গ্রামে গিয়েছি। তখন বিএনপির শক্তি আজকের মতো ছিল না। আজকের অনেক সিনিয়র নেতাই তখন আমাকে সহযোগিতা করেছেন।”

তিনি আরও বলেন, “প্রধান উপদেষ্টা ঘোষণা দিয়েছেন—ফেব্রুয়ারিতে নির্বাচন হবে। আমরা আশা করছি, নির্ধারিত সময়েই নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচনের আগে সবাইকে নিষ্ঠার সঙ্গে মাঠে কাজ করতে হবে। ইনশাআল্লাহ, জনগণের রায়ে বিএনপি জয়ী হবে।”

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন—উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক হামিদুর রহমান হামদু, সাবেক পৌর মেয়র হাবিবুর রহমান মানিক, সহ-সভাপতি মো. আরজু মিয়া, পারভেজ হোসেন চৌধুরী ও হাজী অলিউল্লাহ, যুগ্ম সম্পাদক সুমন চৌধুরী, সাংগঠনিক সম্পাদক মাহবুবুর রহমান সোহাগ, পৌর বিএনপির সভাপতি গোলাপ খান ও সাধারণ সম্পাদক আলাউদ্দিন আল রনি, যুগ্ম সম্পাদক মোস্তফা কামাল বাবুল, স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব ফরিদুর রহমান, যুগ্ম আহ্বায়ক আল আমিন ইসলাম এবং পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আলমগীর কবির।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন মাধবপুর উপজেলা চেয়ারম্যান মীর খুরশেদ আলম, বিএনপির সিনিয়র সহ-সভাপতি মাসুদুর রহমান মাসুক, যুগ্ম সম্পাদক লুৎফুর রহমান ও বাবুল খান, একলাছুর রহমান ভূঁইয়া, সাব্বির হাসান বকুল সহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
এছাড়াও উপজেলার ১১টি ইউনিয়নের বিএনপি সভাপতি ও সাধারণ সম্পাদকরা কর্মসূচিতে বক্তব্য রাখেন।

অনুষ্ঠানটি একদিকে যেমন দলীয় সংগঠনের তৃণমূল পর্যায়ে নবচেতনার সঞ্চার করেছে, তেমনি আসন্ন জাতীয় নির্বাচন সামনে রেখে কর্মীদের সংগঠিত করায় নতুন গতি সঞ্চার করেছে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2023 দৈনিক ক্রাইমসিন
Theme Customized BY ITPolly.Com
error: Content is protected !!