1. salmankoeas@gmail.com : admin :
বগুড়ায় প্রেমের প্রস্তাবে রাজি না হওয়ায় কিশোরীকে অশ্লীল ভিডিও দিয়ে ব্ল্যাকমেইল - দৈনিক ক্রাইমসিন
সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৪৫ পূর্বাহ্ন
শিরোনাম:
সায়হাম গ্রুপের কারখানা পরিদর্শনে মার্কিন কাঁচা তুলা প্রতিনিধি দল মাধবপুরে বিএনপিতে দুর্নীতি, চাঁদাবাজি ও জুলুমের ঠাঁই নেই: এমপি ফয়সল মাধবপুরে নোয়াপাড়ায় জাবেদের সমর্থনে উঠান বৈঠকে ভোটারদের ব্যাপক উপস্থিতি! শেষে বিশাল মিছিল। কাজিপুরে ডেঙ্গু প্রতিরোধে তিন মাসব্যাপী পরিচ্ছন্নতা অভিযান শুরু প্রকাশিত সংবাদের প্রতিবাদ বাজারে অপরাধ দমনে নীলফামারী পুলিশের কঠোর পদক্ষেপ: গঠিত হলো বিশেষ সমন্বয় ফ্রন্ট লাখাইয়ে ” কৃষ্ণপুর গণহত্যা দিবস” আজ নীলফামারী টিটিসিতে দিনব্যাপী চাকরি মেলা: ১০ প্রতিষ্ঠানে সিভি জমা দিচ্ছেন প্রার্থীরা মাধবপুরে যমুনা ইন্ডাস্ট্রিয়াল  পার্কে কম্প্রেসার বিস্ফোরণে নিহত ১, আহত ২ মাধবপুরে বজ্রপাতে যুবকের মৃত্যু

বগুড়ায় প্রেমের প্রস্তাবে রাজি না হওয়ায় কিশোরীকে অশ্লীল ভিডিও দিয়ে ব্ল্যাকমেইল

Reporter Name
  • Update Time : শুক্রবার, ২৫ জুলাই, ২০২৫
  • ৩৫৪ Time View

তানসেন আলী মন্টু বগুড়া প্রতিনিধি :

বগুড়ার নন্দীগ্রামে প্রেমের প্রস্তাবে রাজি না হওয়ায় এক কিশোরীর অশ্লীল ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়ার অভিযোগ উঠেছে সাকিব হোসেন (২১) নামের এক যুবকের বিরুদ্ধে।

বৃহস্পতিবার (২৪ জুলাই) রাত ৯ টার দিকে কিশোরীর অভিভাবক নন্দীগ্রাম থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযুক্ত সাকিব হোসেন উপজেলার ভাটগ্রাম ইউনিয়নের বর্ষন গ্রামের আনোয়ার হোসেনের ছেলে।

অভিযোগ সূত্রে জানা যায়,একই গ্রামের ওই কিশোরীকে দীর্ঘদিন ধরে উত্যক্ত করে আসছিল সাকিব। একাধিকবার প্রেমের প্রস্তাব দিলেও মেয়েটি তা প্রত্যাখ্যান করে। এতে ক্ষিপ্ত হয়ে সাকিব কৌশলে মেয়েটির অশ্লীল ছবি ও ভিডিও তৈরি করে তা সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেয় এবং দাবি করে মেয়েটিকে সে বিয়ে করেছে।

এছাড়া,ওই ছবি ও ভিডিও ব্যবহার করে মেয়েটির পরিবারকে বিয়ের জন্য চাপ দিতে থাকে সাকিব। অভিযোগে আরও বলা হয়, ২৪ জুলাই বিকেল সাড়ে ৩টার দিকে ‘আর এস সাকিব চৌধুরী’ নামের একটি ফেসবুক আইডি থেকে কিশোরীর ছবি ও মানহানিকর পোস্ট শেয়ার করা হয়।

এ বিষয়ে নন্দীগ্রাম থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মোজাহারুল ইসলাম বলেন,অভিযোগ পেয়েছি,তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2023 দৈনিক ক্রাইমসিন
Theme Customized BY ITPolly.Com
error: Content is protected !!