1. salmankoeas@gmail.com : admin :
গুলি চালিয়ে আতঙ্ক ছড়ালো হবিগঞ্জের মাধবপুরে: প্রাণে বেঁচে গেলেন ঘুমন্ত পরিবার - দৈনিক ক্রাইমসিন
সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০২:৩৬ পূর্বাহ্ন
শিরোনাম:
সায়হাম গ্রুপের কারখানা পরিদর্শনে মার্কিন কাঁচা তুলা প্রতিনিধি দল মাধবপুরে বিএনপিতে দুর্নীতি, চাঁদাবাজি ও জুলুমের ঠাঁই নেই: এমপি ফয়সল মাধবপুরে নোয়াপাড়ায় জাবেদের সমর্থনে উঠান বৈঠকে ভোটারদের ব্যাপক উপস্থিতি! শেষে বিশাল মিছিল। কাজিপুরে ডেঙ্গু প্রতিরোধে তিন মাসব্যাপী পরিচ্ছন্নতা অভিযান শুরু প্রকাশিত সংবাদের প্রতিবাদ বাজারে অপরাধ দমনে নীলফামারী পুলিশের কঠোর পদক্ষেপ: গঠিত হলো বিশেষ সমন্বয় ফ্রন্ট লাখাইয়ে ” কৃষ্ণপুর গণহত্যা দিবস” আজ নীলফামারী টিটিসিতে দিনব্যাপী চাকরি মেলা: ১০ প্রতিষ্ঠানে সিভি জমা দিচ্ছেন প্রার্থীরা মাধবপুরে যমুনা ইন্ডাস্ট্রিয়াল  পার্কে কম্প্রেসার বিস্ফোরণে নিহত ১, আহত ২ মাধবপুরে বজ্রপাতে যুবকের মৃত্যু

গুলি চালিয়ে আতঙ্ক ছড়ালো হবিগঞ্জের মাধবপুরে: প্রাণে বেঁচে গেলেন ঘুমন্ত পরিবার

ক্রাইমসিন নিউজ ডেক্স :
  • Update Time : শুক্রবার, ২২ আগস্ট, ২০২৫
  • ৯২৯ Time View

ক্রাইমসিন নিউজ ডেক্স :
হবিগঞ্জের মাধবপুর উপজেলার শাহজাহানপুর ইউনিয়নের ৫ নং ওয়ার্ডের তেলিয়াপাড়া সংলগ্ন সুলতানপুর গ্রামে শুক্রবার ভোররাতে এক বিরাট আতঙ্কের ঘটনা ঘটে। রাত আনুমানিক ৪টার সময় দুর্বৃত্তরা ঘুমন্ত একটি পরিবারের ওপর এলোপাতারি গুলি চালিয়ে চলে যায়।

স্থানীয় বাসিন্দা রাসেল মিয়া জানান, তিনি স্ত্রী ও দুই সন্তানকে নিয়ে গভীর ঘুমে ছিলেন। হঠাৎ জানালার পাশে বিকট গুলির শব্দে ঘুম ভেঙে যায়। আতঙ্কিত হয়ে চিৎকার শুরু করলে দুর্বৃত্তরা কয়েক রাউন্ড গুলি চালিয়ে ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। গুলির আঘাতে ঘরের গ্লাসের জানালা ভেঙে পড়ে, তবে রাসেল ও তার পরিবারের সদস্যরা অল্পের জন্য প্রাণে বেঁচে যান।

স্থানীয়দের দ্রুত খবর দেওয়ার পর হরষপুর তেলিয়াপাড়া পুলিশ ফাঁড়ির এসআই জয় পাল ঘটনাস্থলে উপস্থিত হয়ে প্রাথমিক তদন্ত করেন। পরে মাধবপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) সহিদ-উল্লাহ ও তদন্ত কর্মকর্তা কবির মিয়া সহ অন্যান্য পুলিশ সদস্য ঘটনাস্থল পরিদর্শন করেন।

রাসেল মিয়া অভিযোগ করেন, পূর্ব শত্রুতার জের ধরে তাদের ওপর এ প্রাণনাশের চেষ্টা চালানো হয়েছে। তিনি দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন।

স্থানীয়রা জানান, রাতের অন্ধকারে ঘটে যাওয়া এই ঘটনার পর তারা আজও ভয়ে আতঙ্কিত রয়েছেন এবং দ্রুত প্রশাসনের হস্তক্ষেপ চান।

এ বিষয়ে মাধবপুর থানার ওসি সহিদ-উল্লাহ বলেন, “আমরা ঘটনাস্থল থেকে গুলির ছিন্নভিন্ন প্রমাণ সংগ্রহ করেছি। অপরাধী যেই হোক, তাকে আইনের আওতায় আনা হবে। এলাকায় সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক সৃষ্টি না হয় সে জন্য পুলিশের টহল জোরদার করা হয়েছে।”

এ নিয়ে এলাকায় শঙ্কা ও উৎকণ্ঠার আবহ তৈরি হয়েছে। পুলিশ দ্রুত দোষীদের আইনের আওতায় আনার আশ্বাস দিয়েছে।

আরওপড়ুন ….নীলফামারীতে বালু বোঝাই ট্রাক্টরের শাখায় পিষ্ট হয়ে মোটরসাইকেল আরোহী নিহত

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2023 দৈনিক ক্রাইমসিন
Theme Customized BY ITPolly.Com
error: Content is protected !!