1. salmankoeas@gmail.com : admin :
মাধবপুরে অবৈধ বালি উত্তোলনে মোবাইল কোর্ট, অর্থদণ্ড ও ড্রেজার জব্দ - দৈনিক ক্রাইমসিন
বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৪০ অপরাহ্ন
শিরোনাম:
স্ত্রীর আবদারে মোবাইল কিনে দেওয়ার পর যুবকের আত্মহত্যা ছোনগাছায় ইসলামী আন্দোলনের নবনির্বাচিত জেলা সভাপতিকে গণসংবর্ধনা কাজিপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী পালিত, দিনভর নানা কর্মসূচি কাজিপুরে নতুন ইউএনও শাহনাজ পারভীনের যোগদান বিএনপিকে ধ্বংস করতে এসে সব ফ্যাসিস্ট ব্যর্থ যা বললেন এমপি মোশারফ বগুড়ার নন্দীগ্রামে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে আনন্দ শোভাযাত্রা ও সমাবেশ তারেক রহমানের নেতৃত্বে নতুন বাংলাদেশ গড়ার প্রত্যয়।মাধবপুরে সৈয়দ মোঃফয়সল। নন্দীগ্রামে সেলাই মেশিন ও হুইল চেয়ার দিলেন এমপি মোশারফ মাধবপুরে চোরাই বাঁশসহ মিনি ট্রাক জব্দ মাধবপুরে ৩৮০০ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার মাধবপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর প্রস্তুতি সভা উপজেলা বিএনপি সভাপতির মামলা প্রত্যাহারের দাবি

মাধবপুরে অবৈধ বালি উত্তোলনে মোবাইল কোর্ট, অর্থদণ্ড ও ড্রেজার জব্দ

ক্রাইমসিন নিউজ ডেক্স :
  • Update Time : বৃহস্পতিবার, ১১ সেপ্টেম্বর, ২০২৫
  • ৩৪০ Time View
মাধবপুরে অবৈধ বালি উত্তোলনে মোবাইল কোর্ট, অর্থদণ্ড ও ড্রেজার জব্দ

মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি

হবিগঞ্জের মাধবপুর উপজেলার চৌমুহনী ইউনিয়নের অলিপুর-মহব্বতপুর এলাকায় অবৈধভাবে বালি উত্তোলন ও বিক্রির দায়ে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে।

বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর ২০২৫) সকাল ৮টা ৩০ মিনিট থেকে দুপুর ২টা ৩০ মিনিট পর্যন্ত এ অভিযান চলে।

এসময় বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ অনুযায়ী ১টি মামলায় কুরবান ভূইয়ার ছেলে রনি মিয়া (নওয়াগাও, বিজয়নগর) কে ৬০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান ও আদায় করা হয়।

পাশাপাশি তুলসিপুর এলাকা থেকে ২টি ড্রেজার ও পাইপ জব্দ করা হয় এবং একটি ড্রেজার বিকল করে দেওয়া হয়।

অভিযানকালে ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা, মনতলা ও কাশিমপুর পুলিশ ফাঁড়ির একটি টিম সহযোগিতা করে।

অভিযানে নেতৃত্ব দেন মাধবপুর উপজেলা সহকারী কমিশনার( ভূমি) ও  এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো: মুজিবুল ইসলাম ।

প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, জনস্বার্থে অবৈধ বালি উত্তোলন ও পরিবেশ ধ্বংসকারী কর্মকাণ্ডের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

আরওপড়ুন …মৌলভীবাজার পৌর বিএনপির সম্মেলন ও কাউন্সিল ২০ সেপ্টেম্বর

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2023 দৈনিক ক্রাইমসিন
Theme Customized BY ITPolly.Com
error: Content is protected !!