1. salmankoeas@gmail.com : admin :
সোনাই নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন, প্রশাসনের অভিযানে পালাল শ্রমিকরা - দৈনিক ক্রাইমসিন
বুধবার, ১৭ জুন ২০২৬, ০৯:৩৬ অপরাহ্ন
শিরোনাম:
মাধবপুরের পল্লীতে কয়েক হাজার ফুট আর্জেন্টিনার পতাকা প্রধানমন্ত্রী উদ্বোধন করলেন চন্ডিছড়া চা বাগানের ফ্যামিলি কার্ড কার্যক্রম শ্রীমঙ্গল থেকে ফ্যামিলি কার্ড কর্মসূচির যাত্রা শুরু পুষ্টি নিরাপত্তা নিশ্চিত ও নতুন উদ্যোক্তা তৈরিতে মাধবপুরে পার্টনার কংগ্রেস এক ম্যাচে মেসির যত রেকর্ড গাঁজা সেবনে কি ক্ষতি হয় ! জানলে আপনি গাঁজা ছেড়ে দিবেন? স্বাস্থ্য বিশেষজ্ঞদের সতর্কবার্তা সরকারি চাকরিজীবীদের নতুন পে-স্কেল: বেতন বৃদ্ধি নাকি সুবিধা হ্রাস? বাল্যবিয়ে রোধে নতুন পদক্ষেপ: ডিজিটাল জন্মনিবন্ধন ব্যবহারের সিদ্ধান্ত ক্রাইমসিনে ভিডিও প্রতিবেদন প্রকাশের পর যুবদল নেতা শামীম আহমেদ বহিষ্কার রুমিন ফারহানার প্রশ্নে স্থানীয় নির্বাচন ইস্যুতে মুখ খুললেন মন্ত্রী

সোনাই নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন, প্রশাসনের অভিযানে পালাল শ্রমিকরা

অনলাইন ডেস্ক:
  • Update Time : বুধবার, ২৯ অক্টোবর, ২০২৫
  • ১৯৩ Time View

হবিগঞ্জের মাধবপুর উপজেলার সোনাই নদী থেকে ইজারাবিহীন সরকারি জায়গা থেকে অবৈধ ভাবে বালু উত্তোলনের অভিযোগে থানায় এজাহার দায়ের করা হয়েছে।

জানা যায়, মঙ্গলবার (২৮ অক্টোবর) সকাল পৌনে ১১ টার দিকে মনতলা ইউনিয়ন ভূমি অফিসে অবস্থানকালে ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা মোঃ মজিবুর রহমান সংবাদ পান যে, মাধবপুর উপজেলার চৌমুহনী ইউনিয়নের বরুড়া সাকিনস্থ রাবার ড্রাম এলাকার দক্ষিণ পাশে ১নং সরকারী খাস খতিয়ানের ইজারা বহির্ভূত সোনাই নদী থেকে কিছু লোক অবৈধভাবে বালু উত্তোলন করছে।

সংবাদ পাওয়ার পর তিনি অফিস সহায়ক ইব্রাহীম আহাম্মদ গুলিটন ও শরীফ মিয়াকে সঙ্গে নিয়ে ঘটনাস্থলে যান। সকাল সাড়ে ১১টার দিকে ঘটনাস্থলে পৌঁছে তারা দেখতে পান ১৪-২০ জন লোক নদী থেকে বালু উত্তোলন করছে। কর্তৃপক্ষের উপস্থিতি টের পেয়ে তারা পালিয়ে যায়।

পরে স্থানীয়দের জিজ্ঞাসাবাদে পালিয়ে যাওয়া ব্যক্তিদের মধ্যে কয়েকজনের নাম জানা যায়। তারা হলো: মোঃ জাহাঙ্গীর মিয়া (৪৫), পিতা-মৃত ইদ্রিছ আলী মেম্বার, সাং-কমলানগর, মোঃ সোহেল মিয়া (৪৮), পিতা-মোঃ আশু মিয়া, সাং-মঙ্গলপুর, মোঃ শুভ মিয়া (২৫), পিতা-মোঃ মাতু মিয়া, মোঃ মাজহারুল ইসলাম (২৫), পিতা-মোঃ আসাব উদ্দিন, উভয় সাং-কমলানগর, মোঃ শাকিল মিয়া (৩৩), পিতা-মৃত ছাদেক মিয়া, সাং-সুলতানপুর, মোঃ রনি মিয়া (৩২), পিতা-মোঃ তিতন মিয়া, সাং-কালীকাপুর, মাধবপুর, হবিগঞ্জ।

স্থানীয় সূত্রে জানা যায়, উল্লিখিত ব্যক্তিরা দীর্ঘদিন ধরে পরস্পর যোগসাজশে ইজারাবিহীন সরকারি নদী থেকে বালু উত্তোলন করে বিক্রি করে আসছে।

এ ঘটনায় মোঃ মজিবুর রহমান, ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা, মনতলা ইউনিয়ন ভূমি অফিসের পক্ষে ২০১০ সালের বালু মহাল ও মাটি ব্যবস্থাপনা আইন এর ১৫(১) ধারায় মাধবপুর থানায় এজাহার দায়ের করেন।

অভিযোগে বলা হয়েছে, পলাতক আসামীরা নিয়মিতভাবে সোনাই নদী থেকে বালু উত্তোলনের মাধ্যমে সরকারি সম্পদের ক্ষতি করছে।

এ বিষয়ে থানায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানা গেছে।

মাধবপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো: মুজিবুল ইসলাম বলেন, অবৈধ বালু উত্তোলন শুন্য করতে প্রশাসন বদ্ধ পরিকর।

আরওপড়ুন….নন্দীগ্রামে বিনামূল্যে সার ও বীজ বিতরণ কার্যক্রম উদ্বোধন

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2023 দৈনিক ক্রাইমসিন
Theme Customized BY ITPolly.Com
error: Content is protected !!