1. salmankoeas@gmail.com : admin :
মাধবপুরে সুষ্ঠুভাবে সম্পন্ন হলো কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের বৃত্তি পরীক্ষা - দৈনিক ক্রাইমসিন
মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ০৯:০৩ পূর্বাহ্ন
শিরোনাম:
মাধবপুরের জিপিএসের সহায়তায় ছিনতাইকৃত ট্রাকসহ তিন গরু উদ্ধার মাধবপুরে শিমের বাম্পার ফলনের প্রত্যাশা, লাভের স্বপ্ন দেখছেন কৃষকেরা ডিমলায় শারদীয় দুর্গোৎসব ২০২৬ সুষ্ঠুভাবে উদযাপনের লক্ষ্যে উপজেলা প্রশাসনের জরুরি যোগাযোগের নম্বর প্রকাশ লাখাইয়ে পূজা মণ্ডপ পরিদর্শনে প্রেসক্লাব নেতৃবৃন্দ। ফেসবুকে মিথ্যা তথ্য ছড়িয়ে মানহানি: ডিমলায় থানায় লিখিত অভিযোগ। নিয়োগ পরীক্ষার প্রশ্ন ফাঁসের ঘটনায় আলোচনায় সুজিত গোপ, গ্রেপ্তার ৭ নন্দীগ্রামে ৪৮ পূজামণ্ডপে নিরাপত্তা জোরদার, খোঁজ নিচ্ছেন এমপি মোশারফ হোসেন ​নীলফামারীতে সাইবার সেলের বিশেষ উদ্যোগ: ২৮টি হারানো মোবাইল উদ্ধার করে মালিকের হাতে হস্তান্তর মাধবপুরে ১১৯ পূজামণ্ডপে নিরাপত্তায় ৩ নির্বাহী ম্যাজিস্ট্রেট, বসানো হয়েছে আইপি ক্যামেরা রকেট লঞ্চার হাতে ছাত্রলীগ নেতার ছবি ভাইরাল

মাধবপুরে সুষ্ঠুভাবে সম্পন্ন হলো কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের বৃত্তি পরীক্ষা

Reporter Name
  • Update Time : শনিবার, ১ নভেম্বর, ২০২৫
  • ৫১৩ Time View
filter: 0; fileterIntensity: 0.0; filterMask: 0; captureOrientation: 0; brp_mask:0; brp_del_th:null; brp_del_sen:null; delta:null; module: video;hw-remosaic: false;touch: (-1.0, -1.0);sceneMode: 0;cct_value: 0;AI_Scene: (-1, -1);aec_lux: 0.0;aec_lux_index: 0;albedo: ;confidence: ;motionLevel: -1;weatherinfo: null;temperature: 43;

মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি:
হবিগঞ্জের মাধবপুর উপজেলা কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশন আয়োজিত বৃত্তি পরীক্ষা ২০২৫ শান্তিপূর্ণ ও সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে।

শনিবার (১ নভেম্বর) সকাল ১০টা থেকে মাধবপুর পাইলট উচ্চ বিদ্যালয় কেন্দ্রে এই পরীক্ষা অনুষ্ঠিত হয়। এতে উপজেলার ৩৫টি কিন্ডারগার্টেনের প্রায় ১,৪০০ শিক্ষার্থী অংশগ্রহণ করে।

প্রধান পরীক্ষা নিয়ন্ত্রক হিসেবে দায়িত্ব পালন করেন মোঃ শাহীন মিয়া। কেন্দ্র সচিব ছিলেন মোঃ সাইফুল ইসলাম এবং সহকারী সচিব হিসেবে দায়িত্ব পালন করেন ওবায়দুল হক উজ্জ্বল, কাজী বাছির আহমেদ। হল সুপার ছিলেন মোঃ খোকন মিয়া, মোঃ আল আমিন ইসলাম ও মোঃ জাহাঙ্গীর আলম।

কেন্দ্রে সার্বিক তত্ত্বাবধানে ছিলেন কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের সভাপতি শফিকুল ইসলাম ডালিম ও সেক্রেটারি আলমাছ আহমেদ টুটুল। এছাড়াও ফেরদৌস মিয়া, কুদ্দুস মিয়া, মুক্তার মিয়া, এখলাছ মিয়া, ও শামীম মিয়াসহ সংগঠনের অন্যান্য সদস্যরা দায়িত্ব পালন করেন। পরীক্ষার্থীদের স্বাস্থ্যসেবার জন্য মেডিকেল টিমে ছিলেন মোঃ শাহ আলম ও মোঃ শাহজান মিয়া।

পরীক্ষা শেষে সংগঠনের নেতৃবৃন্দ জানান, শিক্ষার্থীদের মেধা যাচাই ও উৎসাহ প্রদানের উদ্দেশ্যেই এই বৃত্তি পরীক্ষা আয়োজন করা হয়েছে। পরীক্ষাটি সুষ্ঠুভাবে সম্পন্ন করতে শিক্ষাপ্রেমী অভিভাবক, শিক্ষক ও বিদ্যালয় কর্তৃপক্ষের সহযোগিতার জন্য সবাইকে ধন্যবাদ জানান তারা।

এ সময় বৃত্তি পরীক্ষা পরিদর্শনে উপস্থিত ছিলেন এড. আমিনুল ইসলাম, চেয়ারম্যান মাহবুবুর রহমান সোহাগ, সৈয়দ মোঃ সোহেল, সাবেক ভাইস চেয়ারম্যান আঃ আজিজ, হাজী গোলাপ খান, মাসুক মিয়া, সাংবাদিক রোকন উদ্দিন লস্কর, সালমান আহমেদ, কাদির মিয়া, হামিদুর রহমান, ও রুবেল মিয়া প্রমুখ।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2023 দৈনিক ক্রাইমসিন
Theme Customized BY ITPolly.Com
error: Content is protected !!