1. salmankoeas@gmail.com : admin :
মাধবপুরে ড্রাইভিং প্রশিক্ষণের সময় ফিটনেসবিহীন গাড়ি খাদে পড়ে যুবকের মৃ/ত্যু - দৈনিক ক্রাইমসিন
সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৪৩ পূর্বাহ্ন
শিরোনাম:
সায়হাম গ্রুপের কারখানা পরিদর্শনে মার্কিন কাঁচা তুলা প্রতিনিধি দল মাধবপুরে বিএনপিতে দুর্নীতি, চাঁদাবাজি ও জুলুমের ঠাঁই নেই: এমপি ফয়সল মাধবপুরে নোয়াপাড়ায় জাবেদের সমর্থনে উঠান বৈঠকে ভোটারদের ব্যাপক উপস্থিতি! শেষে বিশাল মিছিল। কাজিপুরে ডেঙ্গু প্রতিরোধে তিন মাসব্যাপী পরিচ্ছন্নতা অভিযান শুরু প্রকাশিত সংবাদের প্রতিবাদ বাজারে অপরাধ দমনে নীলফামারী পুলিশের কঠোর পদক্ষেপ: গঠিত হলো বিশেষ সমন্বয় ফ্রন্ট লাখাইয়ে ” কৃষ্ণপুর গণহত্যা দিবস” আজ নীলফামারী টিটিসিতে দিনব্যাপী চাকরি মেলা: ১০ প্রতিষ্ঠানে সিভি জমা দিচ্ছেন প্রার্থীরা মাধবপুরে যমুনা ইন্ডাস্ট্রিয়াল  পার্কে কম্প্রেসার বিস্ফোরণে নিহত ১, আহত ২ মাধবপুরে বজ্রপাতে যুবকের মৃত্যু

মাধবপুরে ড্রাইভিং প্রশিক্ষণের সময় ফিটনেসবিহীন গাড়ি খাদে পড়ে যুবকের মৃ/ত্যু

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ৯ ডিসেম্বর, ২০২৫
  • ২৫৭ Time View

ক্রাইমসিন সংবাদ :

হবিগঞ্জের মাধবপুর উপজেলার ধর্মঘর ইউনিয়নের সোয়াবই গ্রামে ড্রাইভিং প্রশিক্ষণের সময় ফিটনেসবিহীন একটি গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের গভীর খাদে পড়ে হিমেল (২০) নামে এক যুবকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। মঙ্গলবার (৯ ডিসেম্বর) সকাল আনুমানিক ১১টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

নিহত হিমেল সোয়াবই গ্রামের মোল্লা বাড়ির মোহন মিয়ার ছেলে। দুর্ঘটনার সময় তিনি প্রশিক্ষণরত গাড়ির ভেতরেই ছিলেন এবং ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন প্রশিক্ষণ গাড়ির ড্রাইভার এনায়েত উল্লা। তিনি হরষপুর আনন্দ গ্রামের বাসিন্দা। স্থানীয়রা তাকে উদ্ধার করে দ্রুত হাসপাতালে ভর্তি করেন। চিকিৎসকদের মতে, তার অবস্থা আশঙ্কাজনক।

প্রত্যক্ষদর্শীরা জানান, ড্রাইভিং প্র্যাকটিস চলাকালে হঠাৎ গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে গভীর খাদে পড়ে যায়। স্থানীয়দের অভিযোগ—দুর্ঘটনাকবলিত গাড়িটির কোনো বৈধ ফিটনেস বা নিরাপত্তা অনুমোদন ছিল না।

দুর্ঘটনার পর এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। সচেতন মহল বলছে, ফিটনেসবিহীন গাড়ি ও অবৈধ ড্রাইভিং প্রশিক্ষণ চলতে থাকলে ভবিষ্যতে আরও বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে।

মাধবপুর থানাধীন কাশিমনগর পুলিশ ফাঁড়ির ইনচার্জ জানান, নিয়ন্ত্রণ হারানোর কারণেই দুর্ঘটনাটি ঘটেছে। গাড়িটি জব্দ করা হয়েছে এবং প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2023 দৈনিক ক্রাইমসিন
Theme Customized BY ITPolly.Com
error: Content is protected !!