1. salmankoeas@gmail.com : admin :
বেগম খালেদা জিয়ার মৃত্যুতে মাধবপুর উপজেলা প্রেসক্লাবের শোক - দৈনিক ক্রাইমসিন
সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৪৫ পূর্বাহ্ন
শিরোনাম:
সায়হাম গ্রুপের কারখানা পরিদর্শনে মার্কিন কাঁচা তুলা প্রতিনিধি দল মাধবপুরে বিএনপিতে দুর্নীতি, চাঁদাবাজি ও জুলুমের ঠাঁই নেই: এমপি ফয়সল মাধবপুরে নোয়াপাড়ায় জাবেদের সমর্থনে উঠান বৈঠকে ভোটারদের ব্যাপক উপস্থিতি! শেষে বিশাল মিছিল। কাজিপুরে ডেঙ্গু প্রতিরোধে তিন মাসব্যাপী পরিচ্ছন্নতা অভিযান শুরু প্রকাশিত সংবাদের প্রতিবাদ বাজারে অপরাধ দমনে নীলফামারী পুলিশের কঠোর পদক্ষেপ: গঠিত হলো বিশেষ সমন্বয় ফ্রন্ট লাখাইয়ে ” কৃষ্ণপুর গণহত্যা দিবস” আজ নীলফামারী টিটিসিতে দিনব্যাপী চাকরি মেলা: ১০ প্রতিষ্ঠানে সিভি জমা দিচ্ছেন প্রার্থীরা মাধবপুরে যমুনা ইন্ডাস্ট্রিয়াল  পার্কে কম্প্রেসার বিস্ফোরণে নিহত ১, আহত ২ মাধবপুরে বজ্রপাতে যুবকের মৃত্যু

বেগম খালেদা জিয়ার মৃত্যুতে মাধবপুর উপজেলা প্রেসক্লাবের শোক

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ৩০ ডিসেম্বর, ২০২৫
  • ২৭৫ Time View

ক্রাইমসিন সংবাদ :
বাংলাদেশের তিনবারের নির্বাচিত সাবেক প্রধানমন্ত্রী ও বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারপারসন, আপোষহীন নেত্রী বেগম খালেদা জিয়ার ইন্তেকালে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছে মাধবপুর উপজেলা প্রেসক্লাব।

মঙ্গলবার (৩০ ডিসেম্বর) দুপুরে এক শোকবার্তায় সংগঠনটির নেতৃবৃন্দ মরহুমার রুহের মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারসহ দেশবাসীর প্রতি গভীর সমবেদনা জানান।

শোকবার্তায় মাধবপুর উপজেলা প্রেসক্লাবের নেতারা বলেন, বেগম খালেদা জিয়া ছিলেন গণতন্ত্র প্রতিষ্ঠার সংগ্রামের এক জীবন্ত প্রতীক এবং আপোষহীন নেতৃত্বের অনন্য দৃষ্টান্ত। তিনি বাংলাদেশের ইতিহাসে প্রথম নির্বাচিত নারী প্রধানমন্ত্রী এবং মুসলিম বিশ্বের দ্বিতীয় নারী সরকারপ্রধান হিসেবে দেশ ও জাতির জন্য গুরুত্বপূর্ণ অবদান রেখে গেছেন। সংসদীয় গণতন্ত্র পুনরুদ্ধার, স্বৈরাচারবিরোধী আন্দোলন, নারী শিক্ষা ও নারীর ক্ষমতায়নে তাঁর ভূমিকা জাতির ইতিহাসে চিরস্মরণীয় হয়ে থাকবে।

নেতারা আরও বলেন, বেগম খালেদা জিয়ার মৃত্যুতে জাতি একজন অভিভাবকতুল্য নেত্রীকে হারিয়েছে। এই শূন্যতা সহজে পূরণ হওয়ার নয়। দেশবাসী তাঁকে গভীর শ্রদ্ধা ও কৃতজ্ঞতার সঙ্গে স্মরণ করবে।

শোকবার্তায় মাধবপুর উপজেলা প্রেসক্লাবের সভাপতি তোফাজ্জল হোসেন চৌধুরী ও সাধারণ সম্পাদক কায়েস আহমদ সালমান সংগঠনের সকল সদস্যের পক্ষে মরহুমার রুহের মাগফিরাত কামনা করেন। একই সঙ্গে মহান আল্লাহর কাছে দোয়া করেন, তিনি যেন তাঁকে জান্নাতুল ফেরদাউস নসিব করেন এবং শোকসন্তপ্ত সবাইকে এই শোক সহ্য করার শক্তি দান করেন।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2023 দৈনিক ক্রাইমসিন
Theme Customized BY ITPolly.Com
error: Content is protected !!