1. salmankoeas@gmail.com : admin :
কমলগঞ্জে বসতবাড়ির পাশে পরিত্যক্ত গ্রেনেড উদ্ধার, এলাকায় আতঙ্ক - দৈনিক ক্রাইমসিন
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০৬:২২ অপরাহ্ন
শিরোনাম:
​নীলফামারীতে সাইবার সেলের বিশেষ উদ্যোগ: ২৮টি হারানো মোবাইল উদ্ধার করে মালিকের হাতে হস্তান্তর মাধবপুরে ১১৯ পূজামণ্ডপে নিরাপত্তায় ৩ নির্বাহী ম্যাজিস্ট্রেট, বসানো হয়েছে আইপি ক্যামেরা রকেট লঞ্চার হাতে ছাত্রলীগ নেতার ছবি ভাইরাল মাঠপর্যায়ে কর্মসূচির কার্যক্রম শুরু, ট্যাব বিতরণ :ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে রাজনৈতিক প্রভাব নেই- এমপি মোশারফ হোসেন লাখাইয়ে আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবসে র্যালি ও আলোচনা সভা। কাজিপুরের চরাঞ্চলের দুই ইউনিয়ন পরিদর্শনে সিরাজগঞ্জের জেলা প্রশাসক ডিমলার বালাপাড়া বহুমুখী উচ্চ বিদ্যালয়ের অ্যাডহক কমিটির সভাপতি হলেন গোলাম রব্বানী প্রধান নন্দীগ্রামে ঘুমহীন প্রহরী, জনতার নিরাপত্তার ভ্যানগার্ড – আব্দুর রউফ রুবেল নীলফামারী জেনারেল হাসপাতালে চিকিৎসককে লাঞ্ছিত ও মারধরের অভিযোগ, অ্যাম্বুলেন্সচালক আটক মিথ্যা অপপ্রচারের অভিযোগ, মাধবপুর উপজেলা প্রেসক্লাব সভাপতির প্রতিবাদ

কমলগঞ্জে বসতবাড়ির পাশে পরিত্যক্ত গ্রেনেড উদ্ধার, এলাকায় আতঙ্ক

Reporter Name
  • Update Time : শনিবার, ২৪ জানুয়ারী, ২০২৬
  • ২১০ Time View

মৌলভীবাজার প্রতিনিধি :
মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলায় একটি বসতবাড়ির পাশ থেকে পরিত্যক্ত অবস্থায় একটি গ্রেনেড উদ্ধার করা হয়েছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে এলাকা ঘিরে রেখেছে। গ্রেনেডটি নিষ্ক্রিয় করতে সেনাবাহিনীর বোম্ব ডিসপোজাল ইউনিটকে খবর দেওয়া হয়েছে।

শনিবার (২৪ জানুয়ারি) সকালে কমলগঞ্জ উপজেলার পতনঊষার ইউনিয়নের শ্রীসূর্য নোয়াগাঁও গ্রামের আব্দুল মন্নানের বাড়ির পাশ থেকে গ্রেনেডটি উদ্ধার করা হয়।

স্থানীয় সূত্রে জানা যায়, আব্দুল মন্নানের বাড়ির পাশের একটি পুকুরে কয়েকদিন আগে মাছ মারা হয়। এ সময় পুকুর থেকে গ্রেনেডটি পাওয়া গেলেও বিষয়টি না বুঝে পাশের জমির একটি খাদে ফেলে দেওয়া হয়। শনিবার সকালে মিন্নত আলী ঘাস কাটতে গিয়ে গ্রেনেডটি দেখতে পান। পরে তিনি পতনঊষার ইউনিয়নের আনসার কমান্ডার নেছার আহমেদ জুনেদকে বিষয়টি জানান। আনসার কমান্ডার তাৎক্ষণিকভাবে পুলিশকে অবহিত করেন।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে এসে লাল পতাকা স্থাপন করে জায়গাটি নিরাপত্তার আওতায় নেয় এবং সাধারণ মানুষকে দূরে সরিয়ে দেয়।

স্থানীয়রা ধারণা করছেন, গ্রেনেডটি বহু পুরোনো এবং সম্ভবত মুক্তিযুদ্ধকালীন সময়ের। কারণ, ওই এলাকার কাছেই অবস্থিত শমশেরনগর বিমানবন্দর এলাকায় ১৯৭১ সালে পাকিস্তানি বাহিনীর অবস্থান ছিল। স্থানীয়দের মতে, সে সময় ব্যবহৃত কোনো বিস্ফোরক এখানে পড়ে থাকতে পারে। উল্লেখ্য, গত বছরের জুলাই মাসেও একই গ্রাম থেকে একটি তাজা গ্রেনেড উদ্ধার করা হয়েছিল।

কমলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল আউয়াল বলেন,
“খবর পাওয়ার সঙ্গে সঙ্গে আমরা ঘটনাস্থলে পৌঁছে এলাকা ঘিরে রাখি। সেনাবাহিনীর বোম্ব ডিসপোজাল ইউনিটকে বিষয়টি জানানো হয়েছে। তারা এসে গ্রেনেডটি নিরাপদভাবে নিষ্ক্রিয় করবেন।”
বর্তমানে এলাকায় অতিরিক্ত সতর্কতা জারি রয়েছে এবং পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে।

আরওপড়ুন….বগুড়ায় ৫০তম সাহিত্য আড্ডায় চিলেকোঠা সাহিত্য পরিষদ

 

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2023 দৈনিক ক্রাইমসিন
Theme Customized BY ITPolly.Com
error: Content is protected !!