1. salmankoeas@gmail.com : admin :
জাতীয় নির্বাচন সামনে রেখে দেশজুড়ে বিজিবির ব্যাপক প্রস্তুতি - দৈনিক ক্রাইমসিন
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০৬:১৮ অপরাহ্ন
শিরোনাম:
​নীলফামারীতে সাইবার সেলের বিশেষ উদ্যোগ: ২৮টি হারানো মোবাইল উদ্ধার করে মালিকের হাতে হস্তান্তর মাধবপুরে ১১৯ পূজামণ্ডপে নিরাপত্তায় ৩ নির্বাহী ম্যাজিস্ট্রেট, বসানো হয়েছে আইপি ক্যামেরা রকেট লঞ্চার হাতে ছাত্রলীগ নেতার ছবি ভাইরাল মাঠপর্যায়ে কর্মসূচির কার্যক্রম শুরু, ট্যাব বিতরণ :ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে রাজনৈতিক প্রভাব নেই- এমপি মোশারফ হোসেন লাখাইয়ে আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবসে র্যালি ও আলোচনা সভা। কাজিপুরের চরাঞ্চলের দুই ইউনিয়ন পরিদর্শনে সিরাজগঞ্জের জেলা প্রশাসক ডিমলার বালাপাড়া বহুমুখী উচ্চ বিদ্যালয়ের অ্যাডহক কমিটির সভাপতি হলেন গোলাম রব্বানী প্রধান নন্দীগ্রামে ঘুমহীন প্রহরী, জনতার নিরাপত্তার ভ্যানগার্ড – আব্দুর রউফ রুবেল নীলফামারী জেনারেল হাসপাতালে চিকিৎসককে লাঞ্ছিত ও মারধরের অভিযোগ, অ্যাম্বুলেন্সচালক আটক মিথ্যা অপপ্রচারের অভিযোগ, মাধবপুর উপজেলা প্রেসক্লাব সভাপতির প্রতিবাদ

জাতীয় নির্বাচন সামনে রেখে দেশজুড়ে বিজিবির ব্যাপক প্রস্তুতি

অনলাইন ডেস্ক:
  • Update Time : শনিবার, ৩১ জানুয়ারী, ২০২৬
  • ২৩২ Time View
জাতীয় নির্বাচন সামনে রেখে দেশজুড়ে বিজিবির ব্যাপক প্রস্তুতি

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট-২০২৬ শান্তিপূর্ণ, অবাধ ও সুষ্ঠুভাবে সম্পন্ন করতে হবিগঞ্জ জেলায় কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। একই সঙ্গে সীমান্ত এলাকায় চোরাচালান ও মাদকবিরোধী অভিযানও জোরদার করা হয়েছে।

এ উপলক্ষে শনিবার (৩১ জানুয়ারি) সকাল সাড়ে ১০টার দিকে হবিগঞ্জের মাধবপুর উপজেলার মাধবপুর সরকারি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজে এক প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হয়। ব্রিফিংয়ে শ্রীমঙ্গল সেক্টর কমান্ডার কর্ণেল তওহীদুর রহমান।

হবিগঞ্জ ব্যাটেলিয়ন( ৫৫ বিজিবি) এর অধিনায়ক লে.কর্ণেল তানজিলুর রহমান জানান, হবিগঞ্জ জেলার সীমান্ত এলাকায় ১৬টি বিওপির মাধ্যমে প্রায় ১০৩ কিলোমিটার সীমান্ত সুরক্ষা নিশ্চিত করা হচ্ছে। পাশাপাশি নির্বাচনী নিরাপত্তার অংশ হিসেবে জেলার ৪টি সংসদীয় আসনের ৯টি উপজেলায় প্রায় ১৭ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে। ইতোমধ্যে বিজিবির ১৭টি প্লাটুন সদস্য পৃথক পৃথকভাবে জেলার ৯টি উপজেলায় বেইজ ক্যাম্প স্থাপন করে দায়িত্ব পালন শুরু করেছে। নির্বাচনে আইন-শৃঙ্খলা পরিস্থিতি পর্যবেক্ষণ ও তথ্য সংগ্রহের লক্ষ্যে ড্রোন এবং বডি ওর্ন ক্যামেরা ব্যবহার করে নজরদারি জোরদার করা হয়েছে। জেলার মোট ৬৪৭টি ভোটকেন্দ্রে ভোটাররা যেন নির্বিঘ্নে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারেন, সেটিই বিজিবির মূল লক্ষ্য।

নির্বাচনকে কেন্দ্র করে সীমান্ত এলাকায় নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করা হয়েছে উল্লেখ করে বলেন, যেকোনো অনাকাঙ্ক্ষিত বা অপ্রীতিকর ঘটনা প্রতিরোধে জেলা ও উপজেলা প্রশাসন, বাংলাদেশ সেনাবাহিনীসহ অন্যান্য আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সমন্বয়ের মাধ্যমে যৌথভাবে কাজ করছে বিজিবি।

এদিকে, নির্বাচনী দায়িত্ব পালনের পাশাপাশি চোরাচালান ও মাদকবিরোধী অভিযানও অব্যাহত রেখেছে হবিগঞ্জ ব্যাটালিয়ন। ৫৫ বিজিবির সদর দপ্তর ও আওতাধীন ১৬টি বিওপি থেকে পরিচালিত বিশেষ ও নিয়মিত অভিযানে গত ১ নভেম্বর ২০২৫ থেকে ৩০ জানুয়ারি ২০২৬ পর্যন্ত মোট ৭ জন আসামিসহ ২৬ কোটি ৯১ লাখ ৮৭ হাজার ৮২০ টাকা মূল্যের চোরাচালানি পণ্য ও মাদকদ্রব্য জব্দ করা হয়েছে। বিজিবি অধিনায়ক বলেন, হবিগঞ্জ জেলার শান্তি-শৃঙ্খলা বজায় রাখা এবং চোরাচালানমুক্ত সীমান্ত নিশ্চিত করতে বিজিবির দিবারাত্রি নজরদারি অব্যাহত থাকবে। আমরা আমাদের অর্পিত দায়িত্ব পালনে অবিচল আছি এবং ভবিষ্যতেও থাকবো।

 

আরওপড়ুন ….মাধবপুরে বিদ্যুৎ ঘাটতির অজুহাতে লোডশেডিং, বিপর্যস্ত শিক্ষা ও সেচ ব্যবস্থা

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2023 দৈনিক ক্রাইমসিন
Theme Customized BY ITPolly.Com
error: Content is protected !!