1. salmankoeas@gmail.com : admin :
মথুরাপুর উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক সুকুমার চক্রবর্তী আর নেই - দৈনিক ক্রাইমসিন
সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ০৩:২৬ অপরাহ্ন
শিরোনাম:
মাধবপুরে চার ব্যবসা প্রতিষ্ঠানকে ১৪ হাজার টাকা জরিমানা শ্রেণিকক্ষের সংকটসহ নানা সমস্যায় কামারজানী বনিক ফাজিল মাদ্রাসা লাখাইয়ে ধলাই মিয়া স্মৃতি পর্ষদ এর বৃক্ষরোপণ কর্মসূচি। রঘুনন্দন রেঞ্জের বন রক্ষায় সীমানা প্রাচীরের পরামর্শবন সংরক্ষকের স্থানীয় নির্বাচনে অনিয়মের সুযোগ না দেওয়ার ঘোষণা, বাস্তবায়ন নিয়ে থাকছে প্রশ্ন এজমালি পুকুর গভীর করে বালু উত্তোলনের অভিযোগ, বন্ধে ইউএনওর কাছে আবেদন মাধবপুরে অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান, ধ্বংস ৩ ড্রেজারসহ সরঞ্জাম লাখাইয়ে মাসিক আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত। জলঢাকায় জ্ঞানচর্চা ও মননশীল পরিবেশ গড়তে শুভ উদ্বোধন হলো উপজেলা পাবলিক লাইব্রেরীর মৌলভীবাজারে আলোচিত কলেজ ছাত্র নাঈম হত্যার দায়ে ৪ জনের মৃত্যুদন্ড

মথুরাপুর উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক সুকুমার চক্রবর্তী আর নেই

Reporter Name
  • Update Time : রবিবার, ১৭ মে, ২০২৬
  • ২৫৬ Time View

মোঃ আরিফুল হাসান, ফরিদপুর জেলা প্রতিনিধি

ফরিদপুরের মধুখালী উপজেলার মথুরাপুর উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন প্রধান শিক্ষক ও বরেণ্য শিক্ষাবিদ বাবু সুকুমার চক্রবর্তী আর নেই। রবিবার (১৭ মে) দুপুরে হৃদরোগে আক্রান্ত হয়ে তিনি ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তার মৃত্যুতে মধুখালীসহ আশপাশের এলাকায় গভীর শোকের ছায়া নেমে এসেছে।
পারিবারিক সূত্রে জানা গেছে, রবিবার দুপুরে হঠাৎ অসুস্থ হয়ে পড়লে তাকে দ্রুত চিকিৎসার ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। পরে সেখানকার কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। মৃত্যুকালে তিনি অসংখ্য শিক্ষার্থী, সহকর্মী, শুভানুধ্যায়ী ও গুণগ্রাহী রেখে গেছেন।

দীর্ঘ শিক্ষকতা জীবনে সুকুমার চক্রবর্তী মথুরাপুর উচ্চ বিদ্যালয়ে সুনামের সঙ্গে দায়িত্ব পালন করেছেন। তিনি শুধু একজন শিক্ষকই ছিলেন না, শিক্ষার্থীদের কাছে ছিলেন অভিভাবকসুলভ একজন মানুষ। শিক্ষার মানোন্নয়ন, শৃঙ্খলা ও মানবিক মূল্যবোধ গঠনে তার ভূমিকা ছিল অত্যন্ত প্রশংসনীয়। শিক্ষকতায় বিশেষ অবদানের জন্য তিনি একাধিকবার মধুখালী উপজেলার শ্রেষ্ঠ শিক্ষক নির্বাচিত হন।
তার মৃত্যু সংবাদ ছড়িয়ে পড়লে বিদ্যালয় প্রাঙ্গণে শোকের পরিবেশ সৃষ্টি হয়। সাবেক ও বর্তমান শিক্ষার্থীরা সামাজিক যোগাযোগমাধ্যমে শোক প্রকাশ করেন এবং তার স্মৃতিচারণ করেন।
মথুরাপুর উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোঃ ফারুক মোল্লা বলেন, “সুকুমার স্যার ছিলেন অত্যন্ত সৎ, বিনয়ী ও দায়িত্বশীল মানুষ। তিনি সবসময় বিদ্যালয়ের উন্নয়ন ও শিক্ষার্থীদের ভবিষ্যৎ নিয়ে ভাবতেন। তার মৃত্যু আমাদের জন্য অপূরণীয় ক্ষতি।

বিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী আব্দুলাহ আল-সাবের বলেন, “স্যার আমাদের শুধু বইয়ের পড়া শেখাননি, মানুষ হওয়ার শিক্ষাও দিয়েছেন। তিনি শিক্ষার্থীদের খুব স্নেহ করতেন। আজ আমরা একজন প্রকৃত অভিভাবককে হারালাম।”
স্থানীয় সমাজসেবক ও সচেতন মহলও তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন। তারা বলেন, সুকুমার চক্রবর্তীর মতো নিবেদিতপ্রাণ শিক্ষক সমাজে বিরল। তার আদর্শ ও কর্ম শিক্ষার্থীদের মাঝে দীর্ঘদিন স্মরণীয় হয়ে থাকবে।
তার শেষকৃত্য পারিবারিকভাবে সম্পন্ন হবে বলে পরিবার সূত্রে জানা গেছে।

আরওপড়ুন….. কাজিপুরে ঐতিহ্যবাহী সোনামুখী গরুর হাটে ক্রেতা-বিক্রেতাদের উপচে পড়া ভিড়

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2023 দৈনিক ক্রাইমসিন
Theme Customized BY ITPolly.Com
error: Content is protected !!