1. salmankoeas@gmail.com : admin :
মাধবপুরে উন্নত স্বাস্থ্যসেবার পথে আরেক ধাপ, স্বাস্থ্য কমপ্লেক্স ১০১ শয্যায় উন্নীত - দৈনিক ক্রাইমসিন
শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ০৫:৩৩ পূর্বাহ্ন
শিরোনাম:
শীতের আগেই শীতবস্ত্র বিতরণের দাবি গাইবান্ধায়, চরাঞ্চলের মানুষের দুশ্চিন্তা বাড়ছে কাজীপুরের চরগিরিশে ইসলামী আন্দোলন বাংলাদেশের ইউনিয়ন সম্মেলন অনুষ্ঠিত নন্দীগ্রামে কনটেন্ট ক্রিয়েটর সমাবেশে আব্দুর রউফ রুবেল ভুল কীটনাশক প্রয়োগে কৃষকের সর্বনাশ!অসুস্থ হয়ে হাসপাতালে। মাধবপুরে ১১৬ মণ্ডপে দুর্গাপূজা, ইভটিজিং-মাদক নিয়ন্ত্রণে কঠোর হওয়ার দাবি সন্ত্রাসী কর্মকান্ড প্রতিহত করবে যুবদল, বিক্ষোভ সমাবেশ কাজিপুরে কৃষকের সবজি বাগান কাটার অভিযোগ, বসতঘরের দরজা-জানালায় হামলার দাবি গোবিন্দগঞ্জে ইভটিজিং ও বাল্যবিবাহ প্রতিরোধে সচেতনতামূলক ক্যাম্পেইন ঢাকায় ১৭ বছরের কিশোরকে হত্যা: কার্টনে মরদেহ নিয়ে গিয়ে মাটিচাপা, এ,আই ভিডিও তৈরি করে মুক্তিপণ ভাবি গ্রেপ্তার ১ চুনারুঘাটের আরেক এএসআই প্রত্যাহার মামলায় ফাঁসানোর ভয় দেখিয়ে ‘ঘুষ’

মাধবপুরে উন্নত স্বাস্থ্যসেবার পথে আরেক ধাপ, স্বাস্থ্য কমপ্লেক্স ১০১ শয্যায় উন্নীত

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ৯ জুলাই, ২০২৬
  • ৩০০ Time View
মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পরিত্যক্ত ভবন থেকে পচাগলা মরদেহ উদ্ধার

মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি:

হবিগঞ্জের মাধবপুর উপজেলার মানুষের দীর্ঘদিনের প্রত্যাশা পূরণের পথে বড় অগ্রগতি এসেছে। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্য সেবা বিভাগের এক সরকারি নির্দেশনায় মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সকে ১০০ শয্যায় উন্নীত করার কার্যক্রম শুরু হয়েছে। এ খবরে উপজেলাজুড়ে আনন্দের সৃষ্টি হয়েছে। স্থানীয়দের দাবি, হবিগঞ্জ ৪ মাধবপুর চুনারুঘাট আসনের জাতীয় সংসদ সদস্য আলহাজ্ব সৈয়দ মো. ফয়সলের ধারাবাহিক প্রচেষ্টা, তদবির ও সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে নিয়মিত যোগাযোগের ফলেই এ সাফল্য এসেছে।

স্থানীয়দের ভাষ্য, মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রতিদিন ধারণক্ষমতার চেয়ে অনেক বেশি রোগী চিকিৎসা নিতে আসেন। সীমিত শয্যা ও জনবলের কারণে চিকিৎসক ও রোগী—উভয়কেই ভোগান্তি পোহাতে হয়। বিশেষ করে জরুরি বিভাগ, প্রসূতি সেবা ও শিশু বিভাগে রোগীর চাপ সবচেয়ে বেশি। ফলে অনেক রোগীকে হবিগঞ্জ সদর হাসপাতাল কিংবা সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠাতে হয়।

মাধবপুর পৌরসভার বাসিন্দা আআলমগীর কবির বলেন, “বর্তমান হাসপাতালের অবস্থা অনেক দিন ধরেই অপ্রতুল। ১০০ শয্যায় উন্নীত হলে এখানেই অনেক উন্নত চিকিৎসা পাওয়া যাবে। এটি মাধবপুরবাসীর দীর্ঘদিনের দাবি ছিল।”
চৌমুহনী ইউনিয়নের চেয়ারম্যান মাহবুবুর রহমান সোহাগ বলেন, “গর্ভবতী নারী ও শিশুদের চিকিৎসার জন্য অনেক সময় দূরে যেতে হয়। হাসপাতালটি বড় হলে সাধারণ মানুষের দুর্ভোগ অনেক কমে যাবে।”

“এমপি সৈয়দ মো. ফয়সল নির্বাচিত হওয়ার পর থেকেই স্বাস্থ্যসেবা উন্নয়নের বিষয়ে গুরুত্ব দিয়েছেন। তাঁর প্রচেষ্টায় হাসপাতালটি ১০০ শয্যায় উন্নীত হওয়ার সিদ্ধান্ত আমাদের জন্য সুখবর।”

মাধবপুর উপজলা স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ ইমরুল হাসান জানান,শয্যা বৃদ্ধি বাস্তবায়িত হলে নতুন চিকিৎসক, নার্স, মেডিকেল টেকনোলজিস্টসহ প্রয়োজনীয় জনবল নিয়োগের সুযোগ সৃষ্টি হবে। পাশাপাশি আধুনিক চিকিৎসা যন্ত্রপাতি সংযোজন, বিশেষায়িত সেবা সম্প্রসারণ এবং রোগীদের জন্য উন্নত চিকিৎসা নিশ্চিত করা সম্ভব হবে। এতে শুধু মাধবপুর নয়, পার্শ্ববর্তী , ব্রাহ্মণবাড়িয়ার সীমান্তবর্তী এলাকাসহ বৃহত্তর অঞ্চলের মানুষও উপকৃত হবেন।

আরওপড়ুন……. হবিগঞ্জ জেলা পুলিশের শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ মাধবপুরের সোহেল রানা

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2023 দৈনিক ক্রাইমসিন
Theme Customized BY ITPolly.Com
error: Content is protected !!