1. salmankoeas@gmail.com : admin :
নন্দীগ্রামে মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরের পৃথক অভিযান: ১০৪ পিস ইয়াবাসহ দুই নারী গ্রেপ্তার - দৈনিক ক্রাইমসিন
সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৩২ অপরাহ্ন
শিরোনাম:
মাধবপুরে ভয়াবহ অগ্নিকাণ্ডে চার দোকান পুড়ে ছাই ক্ষয়ক্ষতি প্রায় ২০ লাখ টাকা নন্দীগ্রামে মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরের পৃথক অভিযান: ১০৪ পিস ইয়াবাসহ দুই নারী গ্রেপ্তার মাধবপুর ভূমি অফিসে ১৮ পদের ৯ টিই শূন্য , জনবল সংকটে ব্যাহত ভূমিসেবা দাউদকান্দিতে দুই মাসে ২৮৬ গ্রেফতার, বিপুল মাদক-অস্ত্র উদ্ধার ডিমলায় খাবার খাওয়ার পরই ৪টি গরুর রহস্যজনক মৃত্যু, দিশেহারা খামারি তেলিয়াপাড়া চা বাগানে মাদকের বিস্তার, হাত বাড়ালেই মিলছে মাদক আদাঐর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রার্থী হিসেবে মাঠে স্বেচ্ছাসেবক দলের নেতা মোঃ আল আমিন ইসলাম। সিরাজগঞ্জের কাজিপুরে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নৌকার বৈঠা হাতে মিছিল, নেতৃত্বে আবু সায়েম তালুকদার সিরাজগঞ্জের কাজিপুরে ডেঙ্গুর থাবা ভূমি মন্ত্রণালয়ের সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি নির্বাচিত নাসের রহমান

নন্দীগ্রামে মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরের পৃথক অভিযান: ১০৪ পিস ইয়াবাসহ দুই নারী গ্রেপ্তার

Reporter Name
  • Update Time : রবিবার, ৬ সেপ্টেম্বর, ২০২৬
  • ৭১ Time View
নন্দীগ্রামে মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরের পৃথক অভিযান: ১০৪ পিস ইয়াবাসহ দুই নারী গ্রেপ্তার

নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধি: তানসেন আলী মন্টু
বগুড়ার নন্দীগ্রামে মাদকবিরোধী পৃথক দুটি অভিযান চালিয়ে ১০৪ পিস ইয়াবাট্যাবলেট ও মাদক বিক্রির টাকাসহ দুই নারী মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)। অভিযানকালে আইনশৃঙ্খলা বাহিনীর উপস্থিতি টের পেয়ে তাদের দুই স্বামী কৌশলে পালিয়ে যায়।

​শনিবার (৫ সেপ্টেম্বর) গোপন সংবাদের ভিত্তিতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, বগুড়া ‘খ’ সার্কেলের দুটি পৃথক আভিযানিক দল নন্দীগ্রাম পৌরসভার ওমরপুর (বিষ্ণপুর) গ্রামে এসব অভিযান পরিচালনা করে।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক মো. শামসুল আলমের নেতৃত্বে পরিচালিত অভিযানে ওমরপুর (বিষ্ণপুর) গ্রামের নিজ বসতঘর থেকে মোছা. সকেড়া আক্তার মিম (৩১) নামের এক নারীকে গ্রেপ্তার করা হয়। তল্লাশি চালিয়ে তার কাছ থেকে ২ পিস ইয়াবা জব্দ করা হয়। এ সময় তার স্বামী মো. আয়নাল হক (৩৬) টের পেয়ে ঘটনাস্থল থেকে পালিয়ে যান।

একই এলাকার অপর এক বাড়িতে উপ-পরিদর্শক শামীমা আক্তারের নেতৃত্বে পরিচালিত অভিযানে মোছা. রশিদা খাতুন (৩২) নামের আরেক নারীকে গ্রেপ্তার করা হয়। তার হেফাজত থেকে ১০২ পিস ইয়াবা এবং মাদক বিক্রির নগদ ৬ হাজার ৪ শত টাকা উদ্ধার করা হয়। এ সময় তার স্বামী রনি আহমেদ আরিফ রব্বানী (৩৮) দেওয়াল ডিঙ্গিয়ে পালিয়ে আত্মগোপন করেন।

​ডিএনসি সূত্র জানায়, গ্রেপ্তারকৃত ও পলাতক আসামিরা দীর্ঘদিন ধরে পরস্পর যোগসাজশে এলাকায় অবৈধ ইয়াবা ট্যাবলেট বিক্রি করে আসছিল। এ ঘটনায় গ্রেপ্তারকৃত দুজন ও তাদের পলাতক দুই স্বামীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় নন্দীগ্রাম থানায় পৃথক দুটি মামলা দায়ের করা হয়েছে।

আরওপড়ুন….. মাধবপুর ভূমি অফিসে ১৮ পদের ৯ টিই শূন্য , জনবল সংকটে ব্যাহত ভূমিসেবা

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2023 দৈনিক ক্রাইমসিন
Theme Customized BY ITPolly.Com
error: Content is protected !!