1. salmankoeas@gmail.com : admin :
সুরমা চা বাগান যুব সংঘের তৃতীয় প্রতিষ্ঠাবার্ষিকী পালিত - দৈনিক ক্রাইমসিন
সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ১১:০৩ পূর্বাহ্ন
শিরোনাম:
বাড়ির সামনে হাঁটতে গিয়ে প্রাণ গেল ৬৫ বছরের নুরজাহানের সুরমা চা বাগান যুব সংঘের তৃতীয় প্রতিষ্ঠাবার্ষিকী পালিত মাধবপুরে ইউএনওর গাড়ির সঙ্গে কাভার্ড ভ্যানের সংঘর্ষঅল্পের জন্য রক্ষা পেলেন ইউএনও, গাড়ির ব্যাপক ক্ষতি; আহত কাভার্ড ভ্যানের হেলপার ১৪ বছর লালন-পালনের পর বিষ খাইয়ে হত্যার চেষ্টা: দত্তক ছেলের বিরুদ্ধে বৃদ্ধ বাবার থানায় লিখিত অভিযোগ লাখাইয়ে ধরার বৃক্ষ রোপণ কর্মসূচী। মাধবপুরে দুই বাড়িতে তালা ভেঙে চুরি, সোনা ও মালামালসহ ৬ লাখ টাকার জিনিসপত্র লুট টয়লেটের ঢাকনা খোলা রাখা নিয়ে বাকবিতণ্ডা: নীলফামারীতে প্রতিবন্ধী বৃদ্ধকে ধারালো অস্ত্র দিয়ে জখম জগদীশপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি সাংবাদিক মঈনউদ্দীন গউছ শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের স্থায়ী কমিটিতে সেলিম রেজা এমপি সংসদীয় স্থায়ী কমিটির সদস্য নির্বাচিত হওয়ায় অধ্যক্ষ মাওলানা আব্দুস সাত্তারকে ডোমার-ডিমলাবাসীর অভিনন্দন

সুরমা চা বাগান যুব সংঘের তৃতীয় প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

Reporter Name
  • Update Time : রবিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৬
  • ৫৮ Time View
সুরমা চা বাগান যুব সংঘের তৃতীয় প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

মাধবপুর (হবিগঞ্জ) সংবাদদাতা::
হবিগঞ্জের মাধবপুর উপজেলার সুরমা চা বাগান যুব সংঘের তৃতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও কেক কেটে প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে। রোববার দুপুর ১২টায় উপজেলার সুরমা চা বাগানের সদর নাচঘরে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অমৃত লাল গৌড়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মো. ফয়েজ আহমেদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাধবপুর উপজেলা প্রেসক্লাবের সভাপতি তোফাজ্জল হোসেন চৌধুরী।

অনুষ্ঠানের শুরুতে অতিথি ও সংগঠনের নেতৃবৃন্দ কেক কেটে সুরমা চা বাগান যুব সংঘের তৃতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করেন। পরে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য দেন সংগঠনের সভাপতি বিরেন্দ্র গৌড়, সাধারণ সম্পাদক সুমন গৌড়, মিন্টু কল, নেতা গৌড়, শীতল কর্মকার ও দ্বীপ গৌড় প্রমূখ।

বক্তারা বলেন, প্রতিষ্ঠার পর থেকে সুরমা চা বাগান যুব সংঘ এলাকার তরুণদের খেলাধুলায় সম্পৃক্ত করা, মাদকমুক্ত সমাজ গঠন এবং সামাজিক সচেতনতা বৃদ্ধিতে কাজ করে যাচ্ছে। পাশাপাশি সংগঠনটি এলাকার অসহায় মানুষের পাশে দাঁড়ানো, দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের আর্থিক সহযোগিতা প্রদানসহ বিভিন্ন সামাজিক ও উন্নয়নমূলক কর্মকাণ্ড পরিচালনা করে আসছে। বক্তারা সংগঠনের ভবিষ্যৎ কার্যক্রম আরও সম্প্রসারণের মাধ্যমে এলাকার যুবসমাজকে ইতিবাচক ও মানবিক কর্মকাণ্ডে সম্পৃক্ত করার প্রত্যয় ব্যক্ত করেন।
আরওপড়ুন…… মাধবপুরে ইউএনওর গাড়ির সঙ্গে কাভার্ড ভ্যানের সংঘর্ষঅল্পের জন্য রক্ষা পেলেন ইউএনও, গাড়ির ব্যাপক ক্ষতি; আহত কাভার্ড ভ্যানের হেলপার

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2023 দৈনিক ক্রাইমসিন
Theme Customized BY ITPolly.Com
error: Content is protected !!