1. salmankoeas@gmail.com : admin :
চিলাহাটি বাজারে ১০ পিস ট্যাপেন্টাডলসহ মাদক কারবারি শুকুরু আটক - দৈনিক ক্রাইমসিন
মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০১:২৫ পূর্বাহ্ন
শিরোনাম:
চিলাহাটি বাজারে ১০ পিস ট্যাপেন্টাডলসহ মাদক কারবারি শুকুরু আটক মাধবপুরে আবাবিল সোসাইটির ৮ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত নোয়াপাড়ায় মাসব্যাপী শিশুকিশোর আনন্দ মেলা উদ্বোধন ভারতে যাওয়ার পথে নির্বাচন অফিসের কর্মচারী আটক সায়হাম গ্রুপের কারখানা পরিদর্শনে মার্কিন কাঁচা তুলা প্রতিনিধি দল মাধবপুরে বিএনপিতে দুর্নীতি, চাঁদাবাজি ও জুলুমের ঠাঁই নেই: এমপি ফয়সল মাধবপুরে নোয়াপাড়ায় জাবেদের সমর্থনে উঠান বৈঠকে ভোটারদের ব্যাপক উপস্থিতি! শেষে বিশাল মিছিল। কাজিপুরে ডেঙ্গু প্রতিরোধে তিন মাসব্যাপী পরিচ্ছন্নতা অভিযান শুরু প্রকাশিত সংবাদের প্রতিবাদ বাজারে অপরাধ দমনে নীলফামারী পুলিশের কঠোর পদক্ষেপ: গঠিত হলো বিশেষ সমন্বয় ফ্রন্ট

চিলাহাটি বাজারে ১০ পিস ট্যাপেন্টাডলসহ মাদক কারবারি শুকুরু আটক

Reporter Name
  • Update Time : সোমবার, ২১ সেপ্টেম্বর, ২০২৬
  • ৩৪ Time View

​মোঃ বাদশা প্রামানিক নীলফামারী প্রতিনিধিঃ
নীলফামারীর ডোমার উপজেলার চিলাহাটিতে ১০ পিস নিষিদ্ধ ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ মো. বুলবুল ওরফে শুকুরু নামে এক চিহ্নিত মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

​আজ সোমবার (২১ সেপ্টেম্বর) উপজেলার ভোগডাবুড়ী ইউনিয়নের চিলাহাটি বাজারের ‘সোনার মদিনা হোটেল’-এর সামনের পাকা সড়ক থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

​পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ জানতে পারে চিলাহাটি বাজার এলাকায় এক ব্যক্তি মাদক বিক্রির উদ্দেশ্যে অবস্থান করছেন। খবর পেয়ে চিলাহাটি পুলিশ তদন্ত কেন্দ্রের একটি দল দ্রুত ঘটনাস্থলে অভিযান চালিয়ে বুলবুল ওরফে শুকুরুকে আটক করে। পরবর্তীতে তার দেহ তল্লাশি করে পরিহিত প্যান্টের পকেটে থাকা একটি সিগারেটের প্যাকেটের ভেতর থেকে ১০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট ও একটি পুরোনো সিম্ফনি মোবাইল ফোন উদ্ধার করা হয়।
​উদ্ধারকৃত আলামত ও মোবাইল ফোনটি ঘটনাস্থলেই জব্দ তালিকার মাধ্যমে বাজেয়াপ্ত করেছে পুলিশ।

​স্থানীয়রা জানান, গ্রেপ্তারকৃত শুকুরু দীর্ঘদিন ধরে চিলাহাটি ও আশপাশের এলাকায় মাদক ব্যবসার সঙ্গে জড়িত। এলাকায় মাদক কারবারি হিসেবেই তার পরিচিতি রয়েছে এবং তাকে নিয়ে নানা অভিযোগও ছিল।

​ঘটনার সত্যতা নিশ্চিত করে চিলাহাটি পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ সাঈদ ইবনে সিদ্দিকী জানান, “মাদকসহ একজনকে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা দায়ের ও পরবর্তী আইনি পদক্ষেপ গ্রহণের প্রক্রিয়া চলছে।”

আরওপড়ুন….. মাধবপুরে আবাবিল সোসাইটির ৮ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2023 দৈনিক ক্রাইমসিন
Theme Customized BY ITPolly.Com
error: Content is protected !!