1. salmankoeas@gmail.com : admin :
ডোমারের মিরজাগঞ্জ স্টেশনে ট্রেনের যাত্রাবিরতি ও প্ল্যাটফর্ম চালুর দাবিতে রেললাইন অবরোধ - দৈনিক ক্রাইমসিন
রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ০৪:২৭ পূর্বাহ্ন
শিরোনাম:
গাইবান্ধায় আওয়ামীলীগ কর্মীকে সার ও কীটনাশক ডিলার নিয়োগে চুড়ান্ত তালিকায় রাখার প্রতিপাদে সংবাদ সম্মেলন মাধবপুরে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান মাধবপুরে মাহবুব পাঠাগারের দেড় লাখ টাকা আত্মসাতের অভিযোগ বরাদ্দের টাকা কোথায়—তদন্তের দাবি ডোমারের মিরজাগঞ্জ স্টেশনে ট্রেনের যাত্রাবিরতি ও প্ল্যাটফর্ম চালুর দাবিতে রেললাইন অবরোধ বগুড়ায় ছাত্রদল যুবদল, স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ সমাবেশ স্কাউটিং স্বপ্নময় ভবিষ্যৎ গড়ার প্রেরণা’—নীলফামারীতে ১৩তম উপজেলা স্কাউট সমাবেশ শুরু সৈয়দপুর বিমানবন্দরের নাম পরিবর্তনের তথ্যটি সম্পূর্ণ ভিত্তিহীন ও গুজব: বিমানবন্দর কর্তৃপক্ষ সীমান্ত পেরিয়ে নিউইয়র্কে, জাতিসংঘ সদর দপ্তরের সামনে সৈয়দ মো. শাহজাহান মাদকবিরোধী স্লোগানে প্রকম্পিত কিশোরগঞ্জ বহুমুখী মডেল উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণ ভয়হীন আনন্দময় শিক্ষায় আলোকিত হতে চায় রেবেকা হাবিবের শিক্ষার্থীরা

ডোমারের মিরজাগঞ্জ স্টেশনে ট্রেনের যাত্রাবিরতি ও প্ল্যাটফর্ম চালুর দাবিতে রেললাইন অবরোধ

Reporter Name
  • Update Time : শনিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৬
  • ৫৬ Time View
ডোমারের মিরজাগঞ্জ স্টেশনে ট্রেনের যাত্রাবিরতি ও প্ল্যাটফর্ম চালুর দাবিতে রেললাইন অবরোধ

মোঃ বাদশা প্রামানিক ​নীলফামারী প্রতিনিধিঃ
নীলফামারীর ডোমারে মিরজাগঞ্জ রেলস্টেশনে তিতুমীর, বরেন্দ্র ও রূপসা এক্সপ্রেস ট্রেনের যাত্রাবিরতি এবং ১ নম্বর প্ল্যাটফর্ম চালুর দাবিতে রেললাইন অবরোধ করেছেন স্থানীয় এলাকাবাসী ও সাধারণ যাত্রীরা।

​আজ শনিবার (২৬ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৬টা থেকে জোড়াবাড়ী ইউনিয়নের মিরজাগঞ্জ রেলস্টেশন চত্বরে এ কর্মসূচি শুরু হয়। এতে প্রায় পাঁচ শতাধিক মানুষ অংশ নেন। এই অবরোধের ফলে চিলাহাটি থেকে খুলনাগামী রকেট মেইল ট্রেনটি চিলাহাটিতে এবং রূপসা এক্সপ্রেস ডোমার স্টেশনে আটকা পড়ে।

​অবরোধ চলাকালে আয়োজিত মানববন্ধনে স্থানীয় বাসিন্দা রহমত আলী বলেন, “মিরজাগঞ্জ রেলস্টেশনটি আশপাশের পাঁচ-ছয়টি ইউনিয়নের মানুষের যাতায়াতের অত্যন্ত গুরুত্বপূর্ণ মাধ্যম। এলাকার ব্যবসায়ীরাও এই স্টেশন ব্যবহার করে দূর-দূরান্তে মালামাল পরিবহন করেন। বর্তমানে যে ট্রেনগুলো থামে, সেগুলো ২ নম্বর লাইনে দাঁড়ানোর কারণে নিচ থেকে ঝুলে ট্রেনে উঠতে হয়। এতে নারী, শিশু ও বয়স্ক যাত্রীদের চরম ভোগান্তিতে পড়তে হচ্ছে।” তাই দ্রুত ১ নম্বর প্ল্যাটফর্ম চালুর দাবি জানান তিনি।

​আরেক স্থানীয় বাসিন্দা মো. হেলাল জানান, একসময় এই স্টেশনে নিয়মিত তিন-চারটি ট্রেনের যাত্রাবিরতি ছিল। সকাল ও বিকেলে ট্রেন থামলেও বর্তমানে সেই সুবিধা বন্ধ রয়েছে। তাই জনদুর্ভোগ কমাতে তিতুমীর, বরেন্দ্র ও রূপসা এক্সপ্রেসের যাত্রাবিরতির দাবি জানান তিনি।

​এ বিষয়ে ডোমার রেলওয়ে স্টেশন মাস্টার রুবেল ইসলাম বাবু জানান, রূপসা এক্সপ্রেস ট্রেনটি সকাল ৬টা থেকে স্টেশনে আটকা পড়ে আছে। অবরোধের বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। প্রায় আড়াই ঘণ্টা ধরে এই রুটে ট্রেন চলাচল বন্ধ রয়েছে।

আরওপড়ুন…… বগুড়ায় ছাত্রদল যুবদল, স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ সমাবেশ

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2023 দৈনিক ক্রাইমসিন
Theme Customized BY ITPolly.Com
error: Content is protected !!