1. salmankoeas@gmail.com : admin :
কাজিপুরে কৃষকের সবজি বাগান কাটার অভিযোগ, বসতঘরের দরজা-জানালায় হামলার দাবি - দৈনিক ক্রাইমসিন
বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ০৫:১৯ পূর্বাহ্ন
শিরোনাম:
সন্ত্রাসী কর্মকান্ড প্রতিহত করবে যুবদল, বিক্ষোভ সমাবেশ কাজিপুরে কৃষকের সবজি বাগান কাটার অভিযোগ, বসতঘরের দরজা-জানালায় হামলার দাবি গোবিন্দগঞ্জে ইভটিজিং ও বাল্যবিবাহ প্রতিরোধে সচেতনতামূলক ক্যাম্পেইন ঢাকায় ১৭ বছরের কিশোরকে হত্যা: কার্টনে মরদেহ নিয়ে গিয়ে মাটিচাপা, এ,আই ভিডিও তৈরি করে মুক্তিপণ ভাবি গ্রেপ্তার ১ চুনারুঘাটের আরেক এএসআই প্রত্যাহার মামলায় ফাঁসানোর ভয় দেখিয়ে ‘ঘুষ’ ডিজিটাল লেনদেন সম্প্রসারণে মাধবপুরে বাংলা কিউআর বাস্তবায়নে র‍্যালি ও আলোচনা সভা রাত নামলেই কাটা নদীর পাড়ে আগুন, পোড়ানো হচ্ছে পুরোনো ব্যাটারি। ২০ দিন ধরে চলছে কার্যক্রম, নেই পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র। আমি পোশাক লাগিয়েছি ঘুষের টাকা দিয়ে, ঘুষ খাওয়ার জন্যই এএসআইয়ের বক্তব্য ভাইরাল ডিমলায় বর্ণাঢ্য আয়োজনে বিশ্ব শিক্ষক দিবস পালিত: ‘শিক্ষকদের মর্যাদা ও পেশাগত সুরক্ষা নিশ্চিত করতে হবে’ মাধবপুরে সৎ মায়ের কাছে শিশুর রহস্যজনক মৃত্যু মায়ের পরিবারের হত্যা দাবি।

কাজিপুরে কৃষকের সবজি বাগান কাটার অভিযোগ, বসতঘরের দরজা-জানালায় হামলার দাবি

Reporter Name
  • Update Time : বুধবার, ৭ অক্টোবর, ২০২৬
  • ৩৫ Time View
কাজিপুরে কৃষকের সবজি বাগান কাটার অভিযোগ, বসতঘরের দরজা-জানালায় হামলার দাবি

মাহমুদুল হাসান শুভ, কাজিপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধিঃ

সিরাজগঞ্জের কাজিপুরে পারিবারিক বিরোধের জেরে এক কৃষকের সবজি বাগানের ফলবান লাউ ও পেঁপেগাছ কেটে ফেলার অভিযোগ উঠেছে। একই ঘটনায় ওই কৃষকের শ্বশুরবাড়ির একটি ঘরের দরজা ও জানালায় শাবল দিয়ে আঘাত করে ক্ষতিসাধনের অভিযোগও করা হয়েছে। এ ঘটনায় কৃষকের স্ত্রী কাজিপুর থানায় লিখিত অভিযোগ দিয়েছেন।

অভিযোগ সূত্রে জানা যায়, উপজেলার সোনামুখী ইউনিয়নের চরকাদহ গ্রামের বিপুল হাসানের সঙ্গে প্রতিবেশী শফির দীর্ঘদিন ধরে পারিবারিক বিরোধ চলে আসছিল। এর জের ধরে গত সোমবার সকাল ১০টার দিকে বিপুল হাসানের রাস্তার পাশে লাগানো সবজি বাগানের ১৫টি ফলবান লাউগাছ ও পাঁচটি পেঁপেগাছ কেটে ফেলার অভিযোগ ওঠে। এতে প্রায় পাঁচ হাজার টাকার ক্ষতি হয়েছে বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।

ঘটনার সময় বিষয়টি দেখতে পান বিপুল হাসানের স্ত্রী শিমু আক্তারের মা মহারানী। তিনি গাছ কাটার কারণ জানতে চাইলে শফি ও তাঁর স্ত্রী রুমা খাতুনের সঙ্গে তাঁর কথা-কাটাকাটি হয় বলে অভিযোগে বলা হয়েছে।
একপর্যায়ে তাঁকে মারধরের উদ্দেশ্যে ধাওয়া করা হলে মহারানী দৌড়ে শিমু আক্তারের ঘরে আশ্রয় নেন বলে অভিযোগে উল্লেখ করা হয়। পরে শাবল দিয়ে ওই ঘরের স্টিলের দরজা ও জানালায় আঘাত করা হয়। এতে প্রায় ১৫ হাজার টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করা হয়েছে।

পরে মহারানীর চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এলে অভিযুক্ত দুজন সেখান থেকে চলে যান বলে অভিযোগে বলা হয়েছে। যাওয়ার সময় তাঁরা প্রাণনাশের হুমকি দিয়েছেন বলেও অভিযোগকারীর দাবি।

তবে গাছ কাটার অভিযোগ অস্বীকার করেছেন শফি ও তাঁর স্ত্রী রুমা খাতুন।
কাজিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রাজ্জাক অভিযোগ পাওয়ার বিষয়টি নিশ্চিত করে বলেন, অভিযোগ পাওয়ার পর একজন পুলিশ কর্মকর্তা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

আরওপড়ুন……. গোবিন্দগঞ্জে ইভটিজিং ও বাল্যবিবাহ প্রতিরোধে সচেতনতামূলক ক্যাম্পেইন

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2023 দৈনিক ক্রাইমসিন
Theme Customized BY ITPolly.Com
error: Content is protected !!