1. salmankoeas@gmail.com : admin :
কাজীপুরের চরগিরিশে ইসলামী আন্দোলন বাংলাদেশের ইউনিয়ন সম্মেলন অনুষ্ঠিত - দৈনিক ক্রাইমসিন
শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ০৫:৩১ পূর্বাহ্ন
শিরোনাম:
শীতের আগেই শীতবস্ত্র বিতরণের দাবি গাইবান্ধায়, চরাঞ্চলের মানুষের দুশ্চিন্তা বাড়ছে কাজীপুরের চরগিরিশে ইসলামী আন্দোলন বাংলাদেশের ইউনিয়ন সম্মেলন অনুষ্ঠিত নন্দীগ্রামে কনটেন্ট ক্রিয়েটর সমাবেশে আব্দুর রউফ রুবেল ভুল কীটনাশক প্রয়োগে কৃষকের সর্বনাশ!অসুস্থ হয়ে হাসপাতালে। মাধবপুরে ১১৬ মণ্ডপে দুর্গাপূজা, ইভটিজিং-মাদক নিয়ন্ত্রণে কঠোর হওয়ার দাবি সন্ত্রাসী কর্মকান্ড প্রতিহত করবে যুবদল, বিক্ষোভ সমাবেশ কাজিপুরে কৃষকের সবজি বাগান কাটার অভিযোগ, বসতঘরের দরজা-জানালায় হামলার দাবি গোবিন্দগঞ্জে ইভটিজিং ও বাল্যবিবাহ প্রতিরোধে সচেতনতামূলক ক্যাম্পেইন ঢাকায় ১৭ বছরের কিশোরকে হত্যা: কার্টনে মরদেহ নিয়ে গিয়ে মাটিচাপা, এ,আই ভিডিও তৈরি করে মুক্তিপণ ভাবি গ্রেপ্তার ১ চুনারুঘাটের আরেক এএসআই প্রত্যাহার মামলায় ফাঁসানোর ভয় দেখিয়ে ‘ঘুষ’

কাজীপুরের চরগিরিশে ইসলামী আন্দোলন বাংলাদেশের ইউনিয়ন সম্মেলন অনুষ্ঠিত

Reporter Name
  • Update Time : শুক্রবার, ৯ অক্টোবর, ২০২৬
  • ৭৬ Time View
কাজীপুরের চরগিরিশে ইসলামী আন্দোলন বাংলাদেশের ইউনিয়ন সম্মেলন অনুষ্ঠিত

মাহমুদুল হাসান শুভ কাজিপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধিঃ সিরাজগঞ্জের কাজীপুর উপজেলার ৮ নম্বর চরগিরিশ ইউনিয়নে ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর ইউনিয়ন সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৯ অক্টোবর ২০২৬) জুমার নামাজের পর চরগিরিশ ইউনিয়নের ছালাল টাওয়ার বাজারে এ সম্মেলন অনুষ্ঠিত হয়। সম্মেলনের আয়োজন করে ইসলামী আন্দোলন বাংলাদেশ, ৮ নম্বর চরগিরিশ ইউনিয়ন শাখা।

সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ সিরাজগঞ্জ জেলা শাখার সভাপতি মাওলানা শাহ আব্দুল্লাহ আল মামুন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ কাজীপুর থানা শাখার সভাপতি হাফেজ মো. আবু জাফর সরকার, সিনিয়র সহসভাপতি ক্বারী মোহাম্মদ শাহিনুর আলম, সেক্রেটারি মো. সোহেল রানা এবং সাংগঠনিক সম্পাদক মো. মনেক্কা হোসেন

সম্মেলনে সভাপতিত্ব করেন ইসলামী আন্দোলন বাংলাদেশ চরগিরিশ ইউনিয়ন শাখার সভাপতি হাফেজ মাওলানা নজরুল ইসলাম। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ইউনিয়ন শাখার সেক্রেটারি হাফেজ মো. জাহিদুল ইসলাম।

সম্মেলনে সংগঠনের সাংগঠনিক কার্যক্রম জোরদার, তৃণমূল পর্যায়ে সংগঠনকে আরও সুসংগঠিত করা এবং দায়িত্বশীলদের মধ্যে সমন্বয় বৃদ্ধির বিষয়ে আলোচনা হয়। এ সময় সংগঠনের নেতারা নিজেদের দায়িত্ব যথাযথভাবে পালনের পাশাপাশি ইউনিয়ন পর্যায়ে কার্যক্রম সম্প্রসারণে গুরুত্বারোপ করেন।

সম্মেলন ও শুরা অধিবেশনের মাধ্যমে সংগঠনের সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল করার প্রত্যাশা ব্যক্ত করেন সংশ্লিষ্ট নেতারা।

আরওপড়ুন….. ভুল কীটনাশক প্রয়োগে কৃষকের সর্বনাশ!অসুস্থ হয়ে হাসপাতালে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2023 দৈনিক ক্রাইমসিন
Theme Customized BY ITPolly.Com
error: Content is protected !!