1. salmankoeas@gmail.com : admin :
শিক্ষা উপদেষ্টার সঙ্গে পটুয়াখালী ভার্সিটির, উপাচার্যের সাক্ষাৎ।। - দৈনিক ক্রাইমসিন
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০১:১৭ পূর্বাহ্ন
শিরোনাম:
স্থানীয় সরকার নির্বাচনে কারা অংশ নিতে পারবেন না, জানালেন ইসি সচিব নন্দীগ্রামে আধুনিক স্বাস্থ্য সেবায় ফিরল ২০ শয্যা হাসপাতাল প্যাথলজিক্যাল ল্যাবরেটরি ও নতুন মসজিদ উদ্বোধন সোনামুখীতে চেয়ারম্যান প্রার্থী মোনেক্কা হোসেনের উদ্যোগে রাস্তা সংস্কার, স্বস্তি ফিরেছে এলাকাবাসীর মাঝে রাজনগরে একই পরিবারের ১৪ দৃষ্টিপ্রতিবন্ধী; ৩ জনের সফল অস্ত্রোপচারে স্বস্তি পরিবারের কলেজে যাওয়ার পথে অচেতন ছাত্রী, মাধবপুর স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি জুলাই মাসেই হবিগঞ্জ কারাগারে হুইপ জিকে গউছ কে প্রফেশনাল কিলার দ্বারা হত্যার চেষ্টা লাখাইয়ে বুল্লা সিংহগ্রাম বালিকা উচ্চ বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত। শিক্ষার মানোন্নয়ন ও অবকাঠামোগত উন্নয়নে নানামুখী উদ্যোগ। লাখাইর বুল্লাবাজার এ ভ্রাম্যমাণ আদালতের অভিযান। মহিউদ্দিন আহমেদ রিপন লাখাই থেকে নন্দীগ্রামে দুর্যোগে মিলছে জরুরি খাদ্য, তাৎক্ষণিক সহায়তা দিচ্ছে প্রশাসন বিদ্রোহী প্রার্থী ঠেকাতে আগাম প্রস্তুতিতে বিএনপি, জোরদার হচ্ছে সাংগঠনিক নজরদারি

শিক্ষা উপদেষ্টার সঙ্গে পটুয়াখালী ভার্সিটির, উপাচার্যের সাক্ষাৎ।।

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১৪ জানুয়ারী, ২০২৫
  • ২৩০ Time View

শিক্ষা উপদেষ্টার সঙ্গে পটুয়াখালী ভার্সিটির, উপাচার্যের সাক্ষাৎ।।
দুমকি ও পবিপ্রবি ( পটুয়াখালী) প্রতিনিধি :
বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের শিক্ষা উপদেষ্টা ওয়াহিদ উদ্দিন মাহমুদ এর সঙ্গে পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য বিশিষ্ট শিক্ষাবিদ ও গবেষক অধ্যাপক ড. কাজী রফিকুল ইসলাম সৌজন্য সাক্ষাৎ করেছেন।

সোমবার (১৩ জানুয়ারি) দুপুর ১টা ৩০ মিনিটে শিক্ষা মন্ত্রণালয়ের শিক্ষা উপদেষ্টার কক্ষে তাদের এ সাক্ষাৎ হয়।

এ সময় উপাচার্য পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সার্বিক পরিস্থিতি, শিক্ষা ও গবেষণা কার্যক্রম, বিভিন্ন উন্নয়ন প্রকল্পের অগ্রগতি, শিক্ষক-শিক্ষার্থীদের আন্তঃসম্পর্ক উন্নয়ন এবং শিক্ষার্থীদের কল্যাণে সাম্প্রতিক সময়ে গৃহীত বিভিন্ন পদক্ষেপ সম্পর্কে শিক্ষা উপদেষ্টাকে অবহিত করেন।

শিক্ষা উপদেষ্টা ওয়াহিদ উদ্দিন মাহমুদ, পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণার উন্নয়নসহ সার্বিক পরিস্থিতিতে সন্তোষ প্রকাশ করেন। এ সময় তিনি পবিপ্রবির শিক্ষা ও গবেষণার উন্নয়নে সম্ভাব্য সব সহযোগিতার আশ্বাস দেন।

উল্লেখ্য, বিশ্ববিদ্যালয়ের সার্বিক বিষয় নিয়মিত অবহিতকরণের অংশ হিসেবে উপাচার্য অধ্যাপক ড. কাজী রফিকুল ইসলাম সোমবার অন্তর্বর্তী সরকারের শিক্ষা উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করেন।। #

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2023 দৈনিক ক্রাইমসিন
Theme Customized BY ITPolly.Com
error: Content is protected !!