1. salmankoeas@gmail.com : admin :
সাবেক প্রধান শিক্ষকের কান্ড ভুয়া ও জালিয়াতির মাধ্যমে নিয়োগ দিয়ে অবসর গ্রহণ - দৈনিক ক্রাইমসিন
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৩:০৩ পূর্বাহ্ন
শিরোনাম:
স্থানীয় সরকার নির্বাচনে কারা অংশ নিতে পারবেন না, জানালেন ইসি সচিব নন্দীগ্রামে আধুনিক স্বাস্থ্য সেবায় ফিরল ২০ শয্যা হাসপাতাল প্যাথলজিক্যাল ল্যাবরেটরি ও নতুন মসজিদ উদ্বোধন সোনামুখীতে চেয়ারম্যান প্রার্থী মোনেক্কা হোসেনের উদ্যোগে রাস্তা সংস্কার, স্বস্তি ফিরেছে এলাকাবাসীর মাঝে রাজনগরে একই পরিবারের ১৪ দৃষ্টিপ্রতিবন্ধী; ৩ জনের সফল অস্ত্রোপচারে স্বস্তি পরিবারের কলেজে যাওয়ার পথে অচেতন ছাত্রী, মাধবপুর স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি জুলাই মাসেই হবিগঞ্জ কারাগারে হুইপ জিকে গউছ কে প্রফেশনাল কিলার দ্বারা হত্যার চেষ্টা লাখাইয়ে বুল্লা সিংহগ্রাম বালিকা উচ্চ বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত। শিক্ষার মানোন্নয়ন ও অবকাঠামোগত উন্নয়নে নানামুখী উদ্যোগ। লাখাইর বুল্লাবাজার এ ভ্রাম্যমাণ আদালতের অভিযান। মহিউদ্দিন আহমেদ রিপন লাখাই থেকে নন্দীগ্রামে দুর্যোগে মিলছে জরুরি খাদ্য, তাৎক্ষণিক সহায়তা দিচ্ছে প্রশাসন বিদ্রোহী প্রার্থী ঠেকাতে আগাম প্রস্তুতিতে বিএনপি, জোরদার হচ্ছে সাংগঠনিক নজরদারি

সাবেক প্রধান শিক্ষকের কান্ড ভুয়া ও জালিয়াতির মাধ্যমে নিয়োগ দিয়ে অবসর গ্রহণ

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১১ ফেব্রুয়ারী, ২০২৫
  • ২৫২ Time View

সাবেক প্রধান শিক্ষকের কান্ড ভুয়া ও জালিয়াতির মাধ্যমে নিয়োগ দিয়ে অবসর গ্রহণ

মোঃ হাফিজ লিটন
ইসলামপুর(জামালপুর)প্রতিনিধি:

জামালপুরের ইসলামপুর উপজেলার শহীদ স্মৃতি এ.বি.এস উচ্চ বিদ্যালয় এর অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক শফিউদ্দিনের বিরুদ্ধে অবসর গ্রহণের পূর্বে এসএমসি সদস্যদের স্বাক্ষর জাল করে ওই বিদ্যালয়ের অফিস সহকারী মোস্তাফিজুর রহমানের যোগসাজশে মোটা অংকের অর্থের বিনিময়ে ভূয়া ও জালিয়াতির মাধ্যমে নিরাপত্তা কর্মী নিয়োগ দেওয়ার অভিযোগ উঠেছে।

জানা গেছে, জানুয়ারি ২০২৪ বিল কপির সমস্ত কাগজপত্রের শেষের লাইনে অফিস সহকারী মোস্তাফিজুর রহমান এর হাতের লেখায় নিরাপত্তাকর্মী মোঃ জুবায়দুর রহমানের নাম অন্তর্ভুক্ত, বিষয়টি স্কুল ম্যানেজিং কমিটির সভাপতি ফরিদ উদ্দিন আহমদ ও প্রধান শিক্ষক(ভারপ্রাপ্ত) আমিনুল ইসলামের দৃষ্টিগোচরে পরলে এমপিও কপি উত্তোলন করে জানতে পারেন বিগত ৩১ডিসেম্বর ২০২৩ তারিখে সরকারি বিধি মোতাবেক অবসর গ্রহণ করা অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক শফিউদ্দিন ও অফিস সহকারী মোস্তাফিজুর রহমান নিরাপত্তা কর্মী জুবায়দুর রহমানকে কখন কিভাবে নিয়োগ দিয়েছেন অত্র বিদ্যালয়ের কোন শিক্ষক কর্মচারী জানেন না, অথচ যোগদান দেখানো হয় ২১নভেম্বর ২০২৩ইং তারিখে বিদ্যালয়ের হাজিরা খাতায় জুবাইদুর রহমান নামে কোন নিরাপত্তা কর্মীর উপস্থিতি স্বাক্ষর নাই।

স্কুল ম্যানেজিং কমিটির সিদ্ধান্ত মোতাবেক রেজুলেশনে মাধ্যমে ভুয়া নিরাপত্তা কর্মীর বেতন ভাতাদি সর্বসম্মতিক্রমে স্থগিতসহ অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক শফিউদ্দিনকে আইনের আওতায় এনে আইনগত ব্যবস্থা গ্রহণের সিদ্ধান্ত গৃহীত হয়।

পরে আমিনুল ইসলাম বাদী হয়ে শহীদ স্মৃতি এ.বি.এস উচ্চ বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক মোঃ শফিউদ্দিন, অফিস সহকারি মোস্তাফিজুর রহমান ও জুবাইদুর রহমানের নামে
বিজ্ঞ সহকারী জজ আদালত ইসলামপুর জামালপুর মোকাদ্দমা নং সিআর ০৮ (১) ২০২৫ মামলা দায়ের করেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ তৌহিদুর রহমান জানান বিদ্যালয়ের বিষয়টি আমার অবগত। যদি স্বাক্ষর জাল করে থাকে তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে।

অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক মোঃ শফিউদ্দিন বলেন আমি স্বচ্ছতার ভিত্তিতে নিয়োগ দিয়েছি এবং সকল কিছু তাদের নিকট বুঝিয়ে দিয়ে এসেছি। এখন আমার বিরুদ্ধে যা বলছে সব মিথ্যা, বানোয়াট।

নিরাপত্তা কর্মী জুবায়দুর রহমান বলেন সরকারি বিধি মোতাবেক কমিটির উপস্থিতিতে বৈধভাবে
নিয়োগ হয়েছে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2023 দৈনিক ক্রাইমসিন
Theme Customized BY ITPolly.Com
error: Content is protected !!