1. salmankoeas@gmail.com : admin :
পটুয়াখালী ভার্সিটিতে "Office and It's function" বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত।। - দৈনিক ক্রাইমসিন
শুক্রবার, ০৫ জুন ২০২৬, ০৪:৪৩ পূর্বাহ্ন
শিরোনাম:
লাখাইয়ে বাজারে কলমিশাক নিয়ে বিরুধের জেরে সংঘর্ষে আহত ৩ বিদ্যুতের আবাসিক গ্রাহকদের ৭৫ ইউনিট পর্যন্ত বর্ধিত দাম প্রত্যাহার মাধবপুরে প্রতিবন্ধী কিশোরীকে ধ‘র্ষণ। অভিযুক্ত সুরঞ্জন দাস গ্রেফতার, কারাগারে প্রেরণ এমপি এস এম ফয়সলের উদ্যোগে শান্ত খড়কি, সমঝোতা প্রক্রিয়া শুরু মৌলভীবাজার যুবদল সভাপতির কেন্দ্রীয় পদ লাভে নেতাকর্মীদের উচ্ছ্বাস শিশু রামিসা হত্যা মামলার রায় ৭ জুন নীলফামারী জেলার শ্রেষ্ঠ ইউএনও নির্বাচিত ডিমলার ইউএনও মোঃ ইমরানুজ্জামান কাজীপুরের সোনামুখী–গাসাবাড়ী সড়ক বেহাল দশায়: চরম দুর্ভোগে হাজারো মানুষ বৃক্ষরোপণের মধ্য দিয়ে কাজিপুরে ‘কাজিপুর সবুজ পথ’-এর পথচলা শুরু খড়কি গ্রামে সং,ঘর্ষ নিয়ন্ত্রণে পুলিশের টিয়ারশেল, আ,হত অর্ধশতাধিক

Join 4 other subscribers

পটুয়াখালী ভার্সিটিতে “Office and It’s function” বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত।।

Reporter Name
  • Update Time : সোমবার, ১৭ ফেব্রুয়ারী, ২০২৫
  • ৩২৭ Time View

দুমকী ও পবিপ্রবি পটুয়াখালী প্রতিনিধি :
পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (পবিপ্রবি)তে Training on “Office and It’s function” বিষয়ক দিনব্যাপী ওয়ার্কশপ অনুষ্ঠিত হয়েছে।

<

১৬ ফেব্রুয়ারী সকাল ৯টায় বিশ্ববিদ্যালয়ের কৃষি অনুষদের সম্মেলন কক্ষে ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. কাজী রফিকুল ইসলাম প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উক্ত কর্মশালার উদ্বোধন করেন।

আইকিউএসি সেল এর পরিচালক ও বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার প্রফেসর ড. মো: ইকতিয়ার উদ্দীন এর সভাপতিত্বে এবং আই-কিউ এসি সেল এর ডেপুটি রেজিস্ট্রার ড. মোঃ আমিনুল ইসলাম টিটো”র সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন- প্রো ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. এসএম হেমায়েত জাহান এবং ট্রেজারার প্রফেসর মোঃ আবদুল লতিফ ।

<

বিশেষ অতিথির বক্তব্যে প্রো ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. এসএম হেমায়েত জাহান বলেন, “অফিস এবং এর কার্যাবলী” বিষয়ক প্রশিক্ষণের মাধ্যমে অফিসের প্রশাসনিক ও ব্যবস্থাপনাগত দক্ষতা বৃদ্ধি পাবে, যা আমাদের বিশ্ববিদ্যালয়কে আরও স্বচ্ছ, কার্যকর ও গতিশীল করে তুলবে।

প্রধান অতিথি ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. কাজী রফিকুল ইসলাম বলেন, “একটি সুসংগঠিত ও দক্ষ অফিস পরিচালনার জন্য আধুনিক ব্যবস্থাপনা কৌশল, প্রযুক্তির যথাযথ ব্যবহার এবং সঠিক দায়িত্ববোধ অত্যন্ত গুরুত্বপূর্ণ। অফিসের প্রতিটি সদস্যের সমন্বিত প্রচেষ্টা ও পেশাদারিত্বই প্রতিষ্ঠানের সফলতা নিশ্চিত করতে পারে। এই কর্মশালার মাধ্যমে অংশগ্রহণকারীরা কার্যকর দাপ্তরিক ব্যবস্থাপনা ও দক্ষতা বৃদ্ধির বিষয়ে নতুন দৃষ্টিভঙ্গি অর্জন করবে বলে তিনি আশা প্রকাশ করেন।”

<

কর্মশালায় প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন পবিপ্রবি’র আরটিসি সেল এর পরিচালক প্রফেসর ড. মোঃ মামুন অর রশিদ, আই-কিউএসি সেল এর অতিরিক্ত পরিচালক প্রফেসর ড. মোঃ আবদুল মাসুদ এবং প্রফেসর ড. মোঃ নুর নবী ।

প্রশিক্ষণ কর্মশালায় বিশ্ববিদ্যালয়ে কর্মরত সহকারী রেজিস্ট্রার/সহকারী পরিচালক পদমর্যাদার কর্মকর্তারা অংশ নেন। বিকেল ৫ টায় উক্ত কর্মশালা শেষ হয়।।

<

Discover more from দৈনিক ক্রাইমসিন

Subscribe to get the latest posts sent to your email.

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2023 দৈনিক ক্রাইমসিন
Theme Customized BY ITPolly.Com
error: Content is protected !!

Discover more from দৈনিক ক্রাইমসিন

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading